চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোটি কোটি টাকা বক্সঅফিস কালেকশন ভুয়া, স্বীকার করলেন দেব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:55 অপরাহ্ন 25, ডিসেম্বর 2025
in বিনোদন
A A
আনন্দিত ব্যক্তির ছবি, স্বস্তি ও সুখের অভিব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

সিনেমা মুক্তি পেলেই দুদিন পর পর বক্সঅফিস কালেকশন দেখা যায়। কলকাতার সুপারস্টার দেব-ও তার সিনেমা মুক্তি পেলে ফলাও করে বক্সঅফিস কালেকশন প্রকাশ করেন। তবে ব্যবসার তুলনায় যে কোটি কোটি টাকার পরিমাণ উল্লেখ করে হয় সেটি নিয়ে যথেষ্ঠ সন্দেহ ছিল!

স্বয়ং পশ্চিমবঙ্গের সিনেমার অনেকেই এই বক্সঅফিস কালেকশনকে ‘স্ট্যান্ডবাজি’ বলে থাকেন। এবার দেব নিজেও দেব নিজেও স্বীকার করলেন এই বিষয়টি।

কলকাতার চলচ্চিত্র বিষয়ক সাময়িকী আনন্দলোককে দেয়া এক সাক্ষাৎকারে যে বক্সঅফিস ফিগার প্রকাশ করা হয় সেটা সত্য কিনা জানতে চাইলে দেব বলেন, সত্যি-মিথ্যে বলে কিছু হয় না। পৃথিবীজুড়ে এটা হয়ে আসছে। ‘ধুরন্দর’ (হিন্দি সিনেমা) যে কালেকশন দিচ্ছে, সেটা কি মানুষ দেখতে যাচ্ছে? যেটা দিচ্ছে সেটাই তো বিশ্বাস করছে সবাই। এটা পুরোপুরি পারসেপশনের খেলা। এটা খেলাটা সবখানে শুরু হয়েছে।

তার মানে যেটা সামনে আসে সেই অ্যামাউন্ট ফেইক ফিগার? উত্তরে দেব বলেন, এটাই ফরম্যাট। সকালে সোশ্যাল মিডিয়া খুললেই সবাই কালেকশন জানতে চায়। সিনেমা চলুক বা না চলুক কেউ জিজ্ঞেস করছে না, কয়টা শো হাউজফুল গেল কেউ দেখতে যায় না সবাই কালেকশন জানতে চায়।

এ বছর দেব অভিনীত ‘ধূমকেতু’ মুক্তির পর প্রথম সপ্তাহে ১৫ কোটি ২৪ লাখ, এবং দ্বিতীয় সপ্তাহে ২১ কোটি ৩৬ লাখ টাকার বক্সঅফিস কালেকশন প্রকাশ করা হয়েছিল। মাত্র দুই সপ্তাহে এই টাকার অংশ কি বাস্তবসম্মত জানতে চাইলে হাসিমুখে দেব বলেন, এটা আমি জানি না। তবে ‘ধূমকেতু’ ভালো ব্যবসা করেছে। কেউ যদি এই বক্সঅফিস নিতে না পারে সেটা তার ব্যাপার। সবটাই নিতে হবে এমন কোনো কথা নেই।

বক্সঅফিস কালেকশন বাড়িয়ে বলা প্রসঙ্গে দেব বলেন, এটা নিউ নরমাল। রেটিং, রিভিউ সবকিছু কেনা যায়। এটাই সবখানে হয়ে আসছে।

Tags: দেববক্সঅফিসলিড বিনোদন
Previous Post

বেড়েছে শীতের দাপট, দেশজুড়ে কমেছে তাপমাত্রা

Next Post

তারেক রহমানের আজকের বক্তব্য ইতিবাচক স্বপ্নের ইঙ্গিত দেয়: লুৎফর হাসান

Next Post
তারেক রহমানের বক্তব্য, বাংলাদেশের রাজনীতি ও স্বপ্নের ইঙ্গিত. Channel i News - চ্যানেল আই নিউজ

তারেক রহমানের আজকের বক্তব্য ইতিবাচক স্বপ্নের ইঙ্গিত দেয়: লুৎফর হাসান

তারেক রাহমানের বক্তৃতা, পাশে উপস্থিত নেতাকর্মীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

আই হ্যাভ অ্যা প্ল্যান: তারেক রাহমান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT