চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইন পেশাজীবীদের ‘অ্যাডভান্সড মিডিয়েশন ট্রেনিং’ অনুষ্ঠিত

জাইকা ও আইন মন্ত্রণালয়ের মধ্যস্থতা বিষয়ক প্রশিক্ষণ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:23 অপরাহ্ন 23, ডিসেম্বর 2025
in বাংলাদেশ
A A
আইন পেশাজীবীদের অ্যাডভান্সড মিডিয়েশন ট্রেনিং এর সমাপ্তি অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

অংশগ্রহণকারীরা তাদের পেশাগত কাজে অর্জিত জ্ঞান ও দক্ষতা কার্যকরভাবে প্রয়োগ করতে পারবেন বলে আশা করা হচ্ছে

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় আইন পেশাজীবীদের জন্য দুই দিনব্যাপী ‘অ্যাডভান্সড মিডিয়েশন ট্রেনিং’ আয়োজন করেছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)।

গত ২১ ও ২২ ডিসেম্বর জুডিশিয়াল অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং ইনস্টিটিউটে (জেএটিআই) এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এই প্রশিক্ষণের লক্ষ্য ছিল মধ্যস্থতাকারীদের সক্ষমতা জোরদার করা।

গত আগস্টে অনুষ্ঠিত প্রাথমিক প্রশিক্ষণের ওপর ভিত্তি করে এই কর্মসূচিতে অংশগ্রহণকারীদের মধ্যস্থতা সংক্রান্ত জ্ঞান ও দক্ষতা আরও উন্নত করা হয়। পাশাপাশি, বাস্তব জীবনের মামলায় এসব দক্ষতা কীভাবে কার্যকরভাবে প্রয়োগ করা যায়, সে বিষয়েও আলোচনা করা হয়।

এই প্রকল্পের মূল লক্ষ্য হলো মধ্যস্থতা ব্যবস্থা অর্থাৎ মেডিয়েশন ব্যবস্থা কে শক্তিশালী করা এবং মধ্যস্থতাকারীদের সক্ষমতা বাড়ানোর মাধ্যমে সবার জন্য ন্যায়বিচার সহজলভ্য করা। মধ্যস্থতা কাঠামো উন্নয়নের অংশ হিসেবে চলতি বছরের এপ্রিল মাসে নরসিংদী ও কুমিল্লা – এই দু’টি পাইলট জেলায় লিগ্যাল এইড অফিসে আইনজীবীদের মাধ্যমে মামলা-পূর্ব মধ্যস্থতা (প্র্রি কেস মেডিয়েশন) ব্যবস্থা চালু করা হয়।

এর ফলে, মামলা-পূর্ব মধ্যস্থতার মাধ্যমে উল্লেখযোগ্য সংখ্যক বিরোধ সফলভাবে নিষ্পত্তি হয়েছে। পাশাপাশি, এই ব্যবস্থার আলোকে সাম্প্রতিক আইনি সংশোধনের মাধ্যমে মামলা-পূর্ব মধ্যস্থতায় ‘বিশেষ মধ্যস্থতাকারী’ ভূমিকা যুক্ত করা হয়েছে।

এতে প্রশিক্ষিত আইনজীবী, অভিজ্ঞ আইনজীবী এবং অবসরপ্রাপ্ত বিচারকরা মধ্যস্থতাকারী হিসেবে দায়িত্ব পালন করতে পারেন। এই প্রেক্ষাপটে, প্রকল্পের আওতায় পরিচালিত মধ্যস্থতা প্রশিক্ষণ বাংলাদেশে মধ্যস্থতার মান উন্নয়ন এবং বিরোধ নিষ্পত্তিকে সবার জন্য আরও সহজলভ্য করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আইন ও বিচার বিভাগের লিয়াকত আলী মোল্লা বলেন, বাধ্যতামূলক মধ্যস্ততা শুধু একটি আইনি পরিবর্তন নয়- এটি সবার জন্য সহজলভ্য ও কার্যকরী বিচার নিশ্চিত করার অঙ্গীকার।

এই প্রশিক্ষণ পরিচালনা করেন বিশ্বখ্যাত জাপানি মধ্যস্থতা বিশেষজ্ঞ অধ্যাপক মিয়াতাকে মাসাকো। এতে পাইলট জেলাগুলোর লিগ্যাল এইড কর্মকর্তা ও আইনজীবীসহ মোট ৪০ জন অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ কর্মসূচিতে প্রথমে মধ্যস্থতার মৌলিক ধারণা পুনরালোচনা করা হয়। এরপর লেকচার ও মক মধ্যস্থতা অনুশীলনের মাধ্যমে ধাপে ধাপে উন্নত ও প্রয়োগমূলক দক্ষতা নিয়ে আলোচনা করা হয়। প্রশিক্ষণের বিশেষ বৈশিষ্ট্য ছিল এর ইন্টারেক্টিভ পদ্ধতি, যেখানে অংশগ্রহণকারীরা সক্রিয়ভাবে যুক্ত হন এবং বাংলাদেশে প্রচলিত মামলার ভিত্তিতে অনুশীলন করেন। এর ফলে অংশগ্রহণকারীরা অর্জিত জ্ঞান ও দক্ষতা বাস্তবে প্রয়োগ করার সুযোগ পান।

উক্ত প্রশিক্ষণে ৪০ জন অংশগ্রহণকারীদের সকলেই সফলভাবে প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন করেন। এ উপলক্ষে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিবের উপস্থিতিতে সনদ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অধ্যাপক মিয়াতাকে মাসাকো প্রত্যেক অংশগ্রহণকারীর হাতে প্রশিক্ষণ সমাপ্তির সনদ তুলে দেন।

Tags: আইন মন্ত্রণালয়জাইকা
Previous Post

সাফজয়ী সাবিনা ফুটসালেও অধিনায়ক, চূড়ান্ত দল ঘোষণা

Next Post

বাংলাদেশ-ভারতের কূটনৈতিক টানাপোড়েনের মাঝে দিল্লি ও কলকাতায় আবারো বিক্ষোভ!

Next Post
বাংলাদেশের জন্য আন্তর্জাতিক সমর্থন ও প্রতিবাদ জানাচ্ছেন একজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ-ভারতের কূটনৈতিক টানাপোড়েনের মাঝে দিল্লি ও কলকাতায় আবারো বিক্ষোভ!

বাংলাদেশ-ভারতের কূটনৈতিক টানাপোড়েনের মাঝে দিল্লি ও কলকাতায় আবারো বিক্ষোভ. Channel i News - চ্যানেল আই নিউজ

অনিয়ম বন্ধে সর্বশক্তি প্রয়োগে ইসিকে পাশে চায় প্রশাসন!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT