চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে এক ওভারে ৫ উইকেট, ইতিহাসেই প্রথম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:46 অপরাহ্ন 23, ডিসেম্বর 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেটার টি-টোয়েন্টি ম্যাচে বল হাতে দেখাচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

গেদে প্রিয়ান্দানা

ইন্দোনেশিয়ার ডানহাতি পেসার গেদে প্রিয়ান্দানা আন্তর্জাতিক টি-টুয়েন্টি ক্রিকেটে এক ওভারে পাঁচ উইকেট নেয়া প্রথম খেলোয়াড় হিসেবে ইতিহাস গড়েছেন। মঙ্গলবার বালিতে কম্বোডিয়ার বিপক্ষে তিনি এ কীর্তি গড়েন। এই সংস্করণে ছেলে ও মেয়েদের ক্রিকেট মিলিয়ে তিনিই প্রথম এ কৃতিত্ব অর্জন করলেন।

আগে ব্যাটে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৮ রান করে ইন্দোনেশিয়া। লক্ষ্যে নেমে ১৫ ওভার শেষে কম্বোডিয়ার স্কোর যখন ৫ উইকেটে ১০৬ রান তখনই বোলিংয়ে আসেন প্রিয়ান্দানা। নিজের প্রথম ওভারের প্রথম তিন বলেই হ্যাটট্রিক পূরণ করেন ২৮ বর্ষী এ পেসার। এরপর একটি ডট বল দেন। পরের দুই বলে শিকার করেন আরও দুই উইকেট। ওই ওভারে কম্বোডিয়া কেবল এক রান নিতে পেরেছিল। অবশ্য শেষ দুই উইকেটের মাঝে একটি ওয়াইড দেন তিনি। ম্যাচটি ৬০ রানে জিতে ইন্দোনেশিয়া।

তবে ছেলেদের ঘরোয়া টি-টুয়েন্টি ক্রিকেটে এর আগে এমন ঘটনা দুবার ঘটেছে। বাংলাদেশে ২০১৩-১৪ মৌসুমে বিজয় দিবস টি-টুয়েন্টি কাপে ইউসিবি বিসিবি একাদশের হয়ে খেলতে নেমে আল-আমিন হোসেন আবাহনী লিমিটেডের বিপক্ষে এক ওভারে পাঁচ উইকেট নিয়েছিলেন। অন্য ঘটনাটি ২০১৯-২০ মৌসুমের সৈয়দ মুস্তাক আলি ট্রফির সেমিফাইনালে, কর্ণাটকের অভিমন্যু মিথুন এক ওভারে সাজঘরে পাঠান হরিয়ানার পাঁচ ব্যাটারকে।

এবার আন্তর্জাতিক ক্রিকেটে এই প্রথম কোনো বোলার এক ওভারে নিলেন পাঁচ উইকেট। তবে এর আগে এক ওভারে চার উইকেট নেয়ার ঘটনা ঘটেছে মোট ১৪ বার। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত ঘটনাটি, ২০১৯ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টুয়েন্টি ম্যাচে শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গার টানা চার বলে নেন চার উইকেট।

Tags: আন্তর্জাতিক ক্রিকেটইন্দোনেশিয়াটি-টুয়েন্টিলিড স্পোর্টস
Previous Post

নির্বাচনের পরিবেশকে বিঘ্নিত করে, এমন কিছু সহ্য করবেন না: ইসি সানাউল্লাহ

Next Post

শাহজালাল বিমানবন্দরে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা

Next Post
শাহজালাল বিমানবন্দরে দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা কার্যকর. Channel i News - চ্যানেল আই নিউজ

শাহজালাল বিমানবন্দরে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা

মেসির বোন আহত, বিয়ের দিন পেছাল দুর্ঘটনায়. Channel i News - চ্যানেল আই নিউজ

গাড়ি দুর্ঘটনায় আহত মেসির বোন, পেছাল বিয়ের দিন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT