চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাঁচদল নিয়ে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট করবে আফগানিস্তান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:33 অপরাহ্ন 22, ডিসেম্বর 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
আফগানিস্তান প্রিমিয়ার লিগের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের পরিকল্পনা আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

আফগানিস্তান প্রিমিয়ার লিগ

নতুন টি-টুয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগ শুরু করার ঘোষণা দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। আফগানিস্তান প্রিমিয়ার লিগ (এপিএল) নামে শুরু করার পরিকল্পনা করেছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২৬ সালের অক্টোবর নাগাদ সংযুক্ত আরব আমিরাতে পর্দা উঠবে টুর্নামেন্টের প্রথম আসরের।

এটি লিগের নতুন সংস্করণ হলেও, ২০১৮ সালের শুরুতে আফগানিস্তান প্রিমিয়ার লিগ নামেই একটি টুর্নামেন্ট চালু হয়েছিল। সেবারও পাঁচটি দল নিয়ে আসর বসেছিল। যেখানে ক্রিস গেইল, ব্রেনডন ম্যাককালাম, শহিদ আফ্রিদির মতো ক্রিকেটাররা খেলেছিলেন। কিন্তু পরবর্তীতে আর্থিক সমস্যা এবং স্বচ্ছতা ও সততা (ইন্টেগ্রিটি) নিয়ে প্রশ্ন ওঠায় প্রথম মৌসুমের পরই বন্ধ হয়ে যায়।

নতুন লিগের প্রথম আসরে আফগানিস্তানের পাঁচটি শহর ভিত্তিক ফ্র্যাঞ্চাইজি দল থাকবে। সেখানে আফগানিস্তানের শীর্ষস্থানীয় খেলোয়াড়দের পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটারেরা এবং উদীয়মান আফগান ক্রিকেটাররা অংশ নেবেন।

শনিবার দুবাইয়ে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে এসিপি চেয়ারম্যান মিরওয়াইস আশরফ বলেছেন, ‘এ প্রিমিয়ার লিগ, আমাদের ক্রিকেট যাত্রায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটি আমাদের খেলোয়াড়দের নতুন সুযোগ সৃষ্টি করবে। পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আফগানিস্তান ক্রিকেটকে একটি বৈশ্বিক মঞ্চে উপস্থাপন করবে। এটি আমাদের খেলোয়াড়দের জন্য নতুন সুযোগ তৈরি করবে, নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং বিশ্বমঞ্চে আফগান ক্রিকেটকে আরও দৃশ্যমান করবে।’

এসিপির কর্মকর্তাগণ, বাণিজ্যিক অংশীদার, খেলোয়াড় এবং আমন্ত্রিত অতিথিরা আনুষ্ঠানিকভাবে একত্রিত হয়ে এ লিগের অফিসিয়াল লোগো উন্মোচন করেছে। এসিপির মতে এটি দেশের ক্রিকেটের জন্য একটি নতুন অধ্যায় এবং উচ্চাকাঙ্ক্ষার প্রতীক হিসেবে বর্ণনা করা হয়েছে।

এসিপি জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে চূড়ান্ত সূচি, অংশগ্রহণকারী দল এবং খেলোয়াড় ড্রাফট প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত ঘোষণা করা হবে।

এছাড়া আফগানিস্তান প্রতি বছর জুলাই-আগস্ট মাসে শপাগিজা ক্রিকেট লিগ আয়োজন করে, যেখানে দেশীয় পাঁচটি দল অংশগ্রহণ করে।

Tags: আফগানিস্তানএসিবিমোহাম্মদ নবিরশিদ খানলিড স্পোর্টস
Previous Post

গ্রিসে নৌকা থেকে উদ্ধার ৫৩৯ জনের ৪৩৭ জনই বাংলাদেশি

Next Post

প্রথম আলো-ডেইলি স্টারে হামলায় গ্রেপ্তার ১৭: ডিএমপি

Next Post
বাংলাদেশ পুলিশ কর্মকর্তাদের প্রেস ব্রিফিং, ডিএমপি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলায় গ্রেপ্তার ১৭: ডিএমপি

বরিশালে প্রতিবাদ মিছিল, হত্যার বিচার ও শান্তিপূর্ণ বিক্ষোভ. Channel i News - চ্যানেল আই নিউজ

দিপু দাস হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT