চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উইন্ডিজের বিপক্ষে রেকর্ড গড়ে জিতল নিউজিল্যান্ড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:19 অপরাহ্ন 22, ডিসেম্বর 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
নিউজিল্যান্ড ক্রিকেটার উইন্ডিজের বিপক্ষে রেকর্ড জয়ে উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট উইন্ডিজ

নিউজিল্যান্ড সফরে ওয়েস্ট ইন্ডিজের একমাত্র জয়টি ছিল, গেল ৫ নভেম্বর অকল্যান্ডে প্রথম টি-টুয়েন্টিতে। তবে সে সিরিজে কিউইরা জিতেছিল ৩-১ ব্যবধানে। এরপর দেড় মাসে পুরো সফর জুড়ে আর কোন জয়ের দেখা পায়নি ক্যারিবীয় দল। কিউইদের কাছে ওয়ানডেতে হোয়াইটওয়াশ এবং সবশেষ তিন ম্যাচ টেস্টে ২-০তে হেরেছে উইন্ডিজ। মাউন্ট মঙ্গানুইতে সিরিজের তৃতীয় টেস্টে ডেভন কনওয়ে ও টম ল্যাথামের রেকর্ডে ভর করে বড় সংগ্রহ গড়ে নিউজিল্যান্ড। পরে জ্যাকব ডাফি-আজাজ পাটেলের বোলিং তাণ্ডবে খেই হারায় সফরকারী দল। শেষপর্যন্ত ৩২৩ রানের বড় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিক নিউজিল্যান্ড।

গত বৃহস্পতিবার টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক ল্যাথাম। নেমে দেড় দিনে ৮ উইকেটে ৫৭৫ রানের বড় সংগ্রহ গড়ে প্রথম ইনিংস ঘোষণা করেন তিনি। জবাবে সবগুলো উইকেট হারিয়ে ৪২০ রান করে ওয়েস্ট ইন্ডিজ। তাতে ১৫৫ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে কিউইরা। দ্বিতীয় ইনিংসে দুই উইকেট হারিয়ে ৩০৬ রানে ইনিংস ঘোষণা করলে উইন্ডিজের সামনে লক্ষ্য দাঁড়ায় ৪৬২ রানের। তাড়ায় নেমে সবগুলো উইকেট হারিয়ে ১৩৮ রানে বেশি করতে পারেনি রোস্টন চেজের দল।

এ নিয়ে ক্যারিবীয়দের বিপক্ষে সর্বশেষ পাঁচটি টেস্ট সিরিজই জিতল কিউইরা। ওয়েস্ট ইন্ডিজের কাছে দলটি সর্বশেষ হেরেছে ২০১২ সালে। টেস্টে রানের হিসেবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিউজিল্যান্ডের সবচেয়ে বড় জয় এটি। আগের রেকর্ড ২৪০, ২০১৭ সালে হ্যামিল্টনে।

পঞ্চম দিনের শুরুতেই ক্যারিবীয় ব্যাটারদের উপরে আঘাত হানেন ডাফি ও আজাজ। ব্র্যান্ডন কিংকে ৬৭ রানে ফেরান আজাজ। ১৬ রান করা জন ক্যাম্পাবলকে ফেরান ডাফি। তেভিন ইমলাচ করেন ১৫ এবং অ্যান্ডারসন ফিলিপের ব্যাট থেকে আসে ১০ রান। বাকিদের কেউই আর স্পর্শ করতে পারেননি দুই অঙ্কের ঘর। শেষপর্যন্ত ৮০.৩ ওভারে সবগুলো উইকেট হারিয়ে ১৩৮ রানে থামে তারা।

কিউইদের হয়ে ডাফি একাই শিকার করেন ৫ উইকেট। আজাজ নেন ৩টি। একটি করে উইকেট নেন গ্লেন ফিলিপস ও রাচীন।

এর আগে দ্বিতীয় ইনিংসে ডেভন কনওয়ে ও টম ল্যাথামের রেকর্ড ও সেঞ্চুরিতে তিনশ করে ইনিংস ছাড়ে স্বাগতিক দল। ম্যাচে দুই ইনিংসেই সেঞ্চুরি হাঁকিয়ে রেকর্ড গড়েছেন দুই ওপেনার ল্যাথাম-কনওয়ে। টেস্ট ইতিহাসে প্রথমবার দুই ইনিংসে দুই ওপেনারের সেঞ্চুরি দেখল ক্রিকেট বিশ্ব।

এছাড়া কিউইদের প্রথম কোন ক্রিকেটার হিসেবে কনওয়ে গড়েছেন আরও একটি রেকর্ড। একই টেস্টে একটি ডাবল সেঞ্চুরি ও সেঞ্চুরি করলেন। টেস্ট ইতিহাসে দশম ব্যাটার হিসেবে এমন কীর্তির মালিক হলেন কনওয়ে। এক টেস্টে ডাবল সেঞ্চুরি ও সেঞ্চুরির তালিকায় কনওয়ের আগে নাম লিখিয়েছেন ব্রায়ান লারা, গ্রাহাম গুচ, কুমার সাঙ্গাকারা, মার্নাস লাবুশেন এবং শুভমন গিলের মতো ব্যাটাররা।

Tags: ওয়েস্ট ইন্ডিজটম ল্যাথামতৃতীয় টেস্টনিউজিল্যান্ডরোস্টন চেজেলিড স্পোর্টস
Previous Post

কানাডার সাস্কাটুনে চিল্ড্রেন কার্নিভাল অনুষ্ঠিত 

Next Post

প্রথম আলো-ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেফতার ৯

Next Post
অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবন ও লোকজন, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেফতার ৯

নোয়াব ও সম্পাদক পরিষদের যৌথ প্রতিবাদ সভা অনুষ্ঠিত. Channel i News - চ্যানেল আই নিউজ

নোয়াব ও সম্পাদক পরিষদের যৌথ প্রতিবাদ সভা শুরু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT