চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মালদ্বীপে বাংলাদেশ মেডিকেল এডুকেশন এক্সপো ২০২৫ অনুষ্ঠিত

মোহাম্মদ মাহামুদুল by মোহাম্মদ মাহামুদুল
7:56 অপরাহ্ন 21, ডিসেম্বর 2025
in প্রবাস সংবাদ
A A
বাংলাদেশ মেডিকেল এডুকেশন এক্সপো ২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠান, মালদ্বীপে অনুষ্ঠিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: মালদ্বীপ প্রতিনিধি

মালদ্বীপের রাজধানী মালের বার্সেলো নাসানধুরা হোটেলে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ মেডিকেল এডুকেশন এক্সপো ২০২৫।

বাংলাদেশ হাইকমিশন, মালদ্বীপের সহযোগিতায় আয়োজিত এই এক্সপোটি বাংলাদেশ–মালদ্বীপ দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিহাসে প্রথম ও সর্ববৃহৎ বাংলাদেশি মেডিকেল শিক্ষা প্রদর্শনী হিসেবে বিবেচিত হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপ সরকারের স্বাস্থ্য প্রতিমন্ত্রী আমিনাথ শিরনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উচ্চশিক্ষা, শ্রম ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রতিমন্ত্রী ড. আবদুল রহীম হাসান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম, স্বাস্থ্য ও শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মিস মল্লিকা খাতুনসহ উভয় দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এক্সপোতে অংশগ্রহণের জন্য বাংলাদেশ থেকে ১৫টি বেসরকারি মেডিকেল কলেজের প্রায় ২৫ সদস্যের প্রতিনিধিদল মালদ্বীপ সফর করেন। অনুষ্ঠান শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের (বিপিএমসিএ) সেক্রেটারি ডা. মো. মোয়াজ্জেম হোসেন।

হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম তাঁর বক্তব্যে বাংলাদেশ ও মালদ্বীপকে ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবে উল্লেখ করে বলেন, এই এক্সপো শিক্ষা কূটনীতি ও জনকূটনীতির একটি বাস্তব উদাহরণ, যা তার প্রবর্তিত ধারণা “পাওয়ার অব বন্ডিং”-কে আরও সুদৃঢ় করেছে। তিনি জানান, বাংলাদেশ সরকার মালদ্বীপীয় শিক্ষার্থীদের জন্য সরকারি মেডিকেল কলেজে ৭টি পূর্ণ অর্থায়িত বৃত্তি প্রদান করছে।

প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী আমিনাথ শিরনা বাংলাদেশে মেডিকেল শিক্ষা গ্রহণে মালদ্বীপীয় শিক্ষার্থীদের উৎসাহিত করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং ভবিষ্যতে যৌথ কার্যক্রমের আগ্রহ প্রকাশ করেন।

এক্সপোর মূল পর্বে অংশগ্রহণকারী মেডিকেল কলেজগুলো তাদের এমবিবিএস প্রোগ্রাম ও সুযোগ-সুবিধা উপস্থাপন করে। বিপুল সংখ্যক মালদ্বীপীয় শিক্ষার্থী এক্সপোতে অংশ নিয়ে তথ্য সংগ্রহ করেন। বাংলাদেশ থেকে এমবিবিএস সম্পন্ন করা মালদ্বীপীয় চিকিৎসকরাও তাঁদের অভিজ্ঞতা শেয়ার করেন।

উৎসবমুখর পরিবেশে এক্সপোটি সফলভাবে সমাপ্ত হয়। আয়োজকরা জানান, এই এক্সপো শিক্ষা কূটনীতি ও সফট পাওয়ারের একটি অনন্য দৃষ্টান্ত হয়ে বাংলাদেশ–মালদ্বীপ সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে গেছে।

Tags: মালদ্বীপ
Previous Post

সুদানে নিহত দুই সেনা সদস্যের মরদেহ কুড়িগ্রামে দাফন

Next Post

ভুয়া পরিচয়পত্র বিক্রির অভিযোগে এক বাংলাদেশির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মামলা

Next Post
যুক্তরাষ্ট্রের পতাকা উড়ছে আকাশে, শান্ত ও পরিষ্কার আবহাওয়া. Channel i News - চ্যানেল আই নিউজ

ভুয়া পরিচয়পত্র বিক্রির অভিযোগে এক বাংলাদেশির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মামলা

বাংলাদেশ প্রিমিয়ার লিগে ক্যাপিটালসের ক্রিকেটাররা উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মোস্তাফিজের আলো ছড়ানো ম্যাচে ৬ উইকেটে জয় ক্যাপিটালসের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT