চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুটিং সেটে গুরুতর আহত ইমরান হাশমি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:56 অপরাহ্ন 22, ডিসেম্বর 2025
in বিনোদন
A A
অভিনেতা ইমরান হাশমি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়।. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২৫ সালটি বলিউডের জন্য মিশ্র অনুভূতির বছর হয়ে উঠেছে। একদিকে যেমন ‘ধুরন্ধর’র মতো ব্লকবাস্টার সিনেমা দর্শকের উন্মাদনা বাড়িয়েছে। অন্যদিকে বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র ও আসরানীর মতো কিংবদন্তি তারকাদের হারিয়ে শোকস্তব্ধ বলিউড। এই আবহ কাটতে না কাটতেই এবার দুঃসংবাদ এল অভিনেতা ইমরান হাশমিকে ঘিরে।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রাজস্থানে চলছে ইমরান হাশমীর নতুন ছবি ‘আওয়ারাপন ২’-এর শুটিং। সেখানেই একটি উঁচু জায়গায় অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে হঠাৎ তার পেটের পেশি ছিঁড়ে যায়। আঘাত এতটাই গুরুতর ছিল যে, শরীরের ভেতরে অভ্যন্তরীণ রক্তপাত শুরু হয়।

পরিস্থিতির গুরুত্ব বুঝে সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের সিদ্ধান্তে জরুরি অস্ত্রোপচার করা হয় অভিনেতার। অস্ত্রোপচার সফল হলেও চিকিৎসকেরা তাকে কড়া বিশ্রামে থাকার পরামর্শ দেন।

তবে পেশাদারিত্বের নজির গড়ে বিশ্রামের বদলে কাজে ফেরার সিদ্ধান্ত নেন ইমরান হাশমি। তার অনুপস্থিতিতে শুটিং বন্ধ থাকলে প্রযোজকের বড় অংকের ক্ষতির আশঙ্কা ছিল বলেই জানা গেছে। সে কারণেই অস্ত্রোপচারের পর অল্প সময়ের মধ্যেই শুটিং সেটে ফিরে যান তিনি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেতার একটি ছবি ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে, পেটে ব্যান্ডেজ বেঁধে শারীরিক অস্বস্তির মধ্যেও গুরুত্বপূর্ণ দৃশ্যে অভিনয় করছেন হাশমি। জানা গেছে, শুটিংয়ের ফাঁকে ফাঁকে চিকিৎসকদের পরামর্শ মেনে নিজের যত্ন নিচ্ছেন অভিনেতা এবং প্রয়োজনীয় ওষুধ ও কড়া ডায়েট অনুসরণ করছেন। –বলিউড হাঙ্গামা

Tags: ‘আওয়ারাপন ২’ইমরান হাশমিগুরুতর আহত
Previous Post

সালমান-আনিসুলের বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন চিফ প্রসিকিউটরের

Next Post

ঈদের জন্য প্রস্তত হচ্ছে ১১ সিনেমা, এত সিনেমা চলবে কোথায়?

Next Post
ঈদের জন্য প্রস্তুত ১১ সিনেমার পোস্টার, সিনেমা দেখার স্থান ও সময়ের তথ্য।. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদের জন্য প্রস্তত হচ্ছে ১১ সিনেমা, এত সিনেমা চলবে কোথায়?

চুয়াডাঙ্গায় কুয়াশার মধ্যে তিনজন যুবক ধোঁয়া জ্বলছে এমন অবস্থায়. Channel i News - চ্যানেল আই নিউজ

কুয়াশার চাদরে ঢাকা চুয়াডাঙ্গা, তিন দিন ধরে সূর্যের দেখা মেলেনি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT