চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তারেক রহমানের ফ্লাইট থেকে মধ্যরাতে দুই কেবিন ক্রু সরাল বিমান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:14 পূর্বাহ্ন 21, ডিসেম্বর 2025
in - সেমি লিড, বাংলাদেশ
A A
তারেক রহমানের ফ্লাইটে দুই কেবিন ক্রু ও একজন কর্মকর্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

জুনিয়র পার্সার মো. সওগাতুল আলম সওগাত (বাম বৃত্তে) ও ফ্লাইট স্টুয়ার্ডেস জিনিয়া ইসলাম (ডান বৃত্তে)

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট থেকে মধ্যরাতে দুই কেবিন ক্রুকে সরিয়ে দেওয়া হয়েছে। নিরাপত্তাজনিত শঙ্কা ও রাজনৈতিক সংশ্লিষ্টতার তথ্যের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

তারেক রহমানের লন্ডন থেকে ঢাকায় ফেরার কথা রয়েছে বৃহস্পতিবার। তাকে বহন করা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি–২০২ ফ্লাইটটি বুধবার সন্ধ্যায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা। ফ্লাইটটিতে তারেক রহমানের পরিবারের সদস্য ও বিএনপির শীর্ষ নেতারাও থাকবেন।

বিমান সূত্র জানায়, ওই ফ্লাইটে কেবিন ক্রু হিসেবে দায়িত্ব পালনের জন্য শনিবার দুপুরে জুনিয়র পার্সার মো. সওগাতুল আলম সওগাত ও ফ্লাইট স্টুয়ার্ডেস জিনিয়া ইসলাম জিনিয়ার নাম চূড়ান্ত করা হয়। তবে গভীর রাতে পাওয়া গোয়েন্দা প্রতিবেদনে তাঁদের রাজনৈতিক সংশ্লিষ্টতা এবং ভিআইপি যাত্রীর নিরাপত্তা নিয়ে সম্ভাব্য ঝুঁকির কথা উল্লেখ থাকায় তাদের দায়িত্ব বাতিল করা হয়েছে।

পরবর্তীতে তাদের পরিবর্তে ফ্লাইট পার্সার মোস্তফা ও ফ্লাইট স্টুয়ার্ডেস আয়াতকে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানিয়েছে বিমানের ফ্লাইট সার্ভিস বিভাগ।

গোয়েন্দা সূত্রের তথ্য অনুযায়ী, মো. সওগাতুল আলম ও জিনিয়া ইসলাম পূর্বে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের সদস্যদের, বিশেষ করে শেখ সেলিমের বিভিন্ন ফ্লাইটে নিয়মিত দায়িত্ব পালন করতেন। তাদের বিরুদ্ধে পতিত আওয়ামী লীগ সরকারের নেতাদের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগও রয়েছে।

এর আগে, গত ২ মে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একটি ফ্লাইট থেকেও গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে আল কুবরুন নাহার কসমিক ও মো. কামরুল ইসলাম বিপন নামের দুই কেবিন ক্রুকে সরিয়ে দেওয়া হয়েছিল।

বিমানের কেবিন ক্রু পজিশনিং কার্যক্রম পরিচালনা করে কাস্টমার সার্ভিস ডিপার্টমেন্টের প্ল্যানিং অ্যান্ড সিডিউলিং শাখা। দীর্ঘদিন ধরে এই বিভাগের ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছেন শাহনাজ বেগম। তার মাধ্যমে খালেদা জিয়া ও তারেক রহমানের ফ্লাইটের ক্রু পজিশনিং সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।

বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (এমডি ও সিইও) ড. শাফিকুর রহমান চ্যানেল আইকে জানান, গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে দুই কেবিন ক্রুকে ফ্লাইট থেকে সরিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে বারবার কেন পতিত সরকারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের গুরুত্বপূর্ণ ভিআইপি ফ্লাইটে দায়িত্ব দেওয়া হচ্ছে, তা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন কমিটির সদস্যসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী বলেন, “একই ধরনের ঘটনা বারবার ঘটছে কেন, সেটি খতিয়ে দেখা জরুরি।” তবে তিনি তারেক রহমানের ফ্লাইটে গোয়েন্দা সংস্থাগুলোর তৎপরতা ও দায়িত্বশীলতার প্রশংসা করেছেন।

Tags: বিএনপি রাজনীতিবিমান বাংলাদেশ এয়ারলাইন্স
Previous Post

প্রথম আলো-ডেইলি স্টারে হামলার ঘটনায় ইয়ুথ জার্নালিস্ট কমিউনিটির নিন্দা

Next Post

পরিষ্কার থাকবে ঢাকার আকাশ, তাপমাত্রা কমবে

Next Post
চ্যানেল আই অনলাইন ভবনের ছবি, ঢাকা, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

পরিষ্কার থাকবে ঢাকার আকাশ, তাপমাত্রা কমবে

চট্টগ্রামে ভারতীয় ভিসা কেন্দ্রের বোর্ড, ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

অনির্দিষ্ট কালের জন্য বন্ধ চট্টগ্রামের ভারতীয় ভিসা সেন্টার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT