চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওসমান হাদির জানাজা উপলক্ষে ডিএমপির পূর্ণ ট্রাফিক নির্দেশনা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:15 অপরাহ্ন 19, ডিসেম্বর 2025
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
ঢাকা মহানগর পুলিশ লোগো, পুলিশ ব্যাজ ও পতাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির জানাজাকে কেন্দ্র করে রাজধানীতে বিশেষ ট্রাফিক নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

আগামীকাল শনিবার (২০ ডিসেম্বর) দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতির সম্ভাবনায় মানিক মিয়া এভিনিউ ও আশপাশের এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান, পিপিএম এসব তথ্য জানিয়েছেন।

ডিএমপি জানায়, জানাজা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে খেজুর বাগান ক্রসিং থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ থাকবে। সকাল থেকে জানাজা ও দাফন কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত নগরবাসীকে এই এলাকা পরিহার করার অনুরোধ করা হয়েছে।

যানজট এড়াতে ও ট্রাফিক ব্যবস্থাপনা স্বাভাবিক রাখতে বিকল্প সড়ক ব্যবহারের নির্দেশনাও দিয়েছে পুলিশ।

বিকল্প সড়ক নির্দেশনা
১. মিরপুর রোড হয়ে উত্তর দিক থেকে আগত ফার্মগেট বা সোনারগাঁওমুখী যানবাহন গণভবন ক্রসিং–লেক রোড–উড়োজাহাজ ক্রসিং–বিজয় সরণি ক্রসিংয়ে ডানে মোড় নিয়ে ফার্মগেটের দিকে যাবে।

২. ফার্মগেট থেকে মানিক মিয়া এভিনিউ হয়ে ইন্দিরা রোডমুখী যানবাহন খেজুর বাগান ক্রসিংয়ে ডানে মোড় নিয়ে উড়োজাহাজ ক্রসিং–লেক রোড–গণভবন ক্রসিংয়ের দিকে চলাচল করবে।

৩. ধানমন্ডি ২৭ থেকে ফার্মগেটগামী যানবাহন আসাদগেট হয়ে গণভবন ক্রসিংয়ে ডানে ইউটার্ন নিয়ে লেক রোড–উড়োজাহাজ ক্রসিং–বিজয় সরণি ক্রসিং দিয়ে ফার্মগেটের দিকে যাবে।

৪. আসাদগেট থেকে ফার্মগেটগামী যানবাহন গণভবন ক্রসিংয়ে ডানে মোড় নিয়ে লেক রোড–উড়োজাহাজ ক্রসিং–বিজয় সরণি হয়ে ফার্মগেটে পৌঁছাবে।

৫. এলিভেটেড এক্সপ্রেসওয়ে বা ইন্দিরা রোড থেকে ধানমন্ডিগামী যানবাহন খেজুর বাগান ক্রসিংয়ে ডানে, উড়োজাহাজ ক্রসিংয়ে বামে মোড় নিয়ে লেক রোড–আসাদগেট হয়ে ধানমন্ডির দিকে যাবে।

৬. মিরপুর রোড থেকে ধানমন্ডি ২৭ গামী দক্ষিণমুখী যানবাহন শ্যামলী–শিশুমেলা–গণভবন–আসাদগেট হয়ে ধানমন্ডি ২৭ এর দিকে চলাচল করবে।

৭. জানাজা চলাকালীন সময়ে এলিভেটেড এক্সপ্রেসওয়েগামী যানবাহনকে ফার্মগেট এক্সিট র‌্যাম্প ব্যবহার না করে এফডিসি (হাতিরঝিল) র‌্যাম্প ব্যবহারের অনুরোধ জানিয়েছে ডিএমপি।

এ ছাড়া নিরাপত্তার স্বার্থে জানাজায় অংশগ্রহণকারীদের কোনো ধরনের ব্যাগ বা ভারী সামগ্রী বহন না করার আহ্বান জানিয়েছে পুলিশ। সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা ও জননিরাপত্তা নিশ্চিত করতে নগরবাসীর সহযোগিতা কামনা করেছে ডিএমপি।

Tags: ট্রাফিক নির্দেশনাঢাকা মেট্রোপলিটন পুলিশ
Previous Post

সংবাদমাধ্যম ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে ‘মব’ আক্রমণে প্যারিসের জানালার তীব্র নিন্দা

Next Post

ওসমান হাদির প্রাণ হারানোর ঘটনায় ডিআরইউর শোক

Next Post
ডিআরইউর শোক প্রকাশের জন্য নেতাকর্মীরা একত্রিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ওসমান হাদির প্রাণ হারানোর ঘটনায় ডিআরইউর শোক

ডিআরইউয়ের প্রতিবাদ লোগো, সাংবাদিকদের ওপর হামলার নিন্দা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলার ঘটনায় ডিআরইউ’র তীব্র নিন্দা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT