যারা গণতন্ত্র চায় না নির্বাচন বানচাল করতেই তারা প্রথম আলো, ডেইলি স্টার ও ছায়ানটে হামলা করেছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। ক্ষতিগ্রস্ত ছায়ানট ভবন পরিদর্শন করে উপদেষ্টা বলেন, যারা হামলা করেছে তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে।








