চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুদানের কর্দোফানে আরএসএফের হামলায় নিহত ১৬

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:19 অপরাহ্ন 19, ডিসেম্বর 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
সুদানের কর্দোফানে নিহত ১৬ এর জন্য সাহায্য সংগ্রহের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

সুদানের কর্দোফানে হামলায় অন্তত ১৬ নিহত

সুদানের যুদ্ধবিধ্বস্ত কর্দোফান অঞ্চলের একটি অবরুদ্ধ শহরে আরএসএফের হামলায় অন্তত ১৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। দেশটির নৃশংস গৃহযুদ্ধ তৃতীয় বছরে প্রবেশ করায় বেসামরিক মৃত্যুর সংখ্যা ক্রমেই বাড়ছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, মেডিকেল মনিটরিং গ্রুপ সুদান ডক্টরস নেটওয়ার্ক জানিয়েছে, শুক্রবার থেকে টানা দুই দিন দক্ষিণ কর্দোফানের ডিলিং শহরের আবাসিক এলাকায় গোলাবর্ষণ চালায় র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) ও তাদের মিত্ররা। নিহতদের মধ্যে নারী, শিশু ও বয়স্ক বাসিন্দাও রয়েছেন। সংগঠনটি এই হামলাকে ইচ্ছাকৃতভাবে বেসামরিক জনগোষ্ঠীকে লক্ষ্যবস্তু করার উদাহরণ হিসেবে নিন্দা জানিয়েছে।

ডিলিংয়ে হামলাটি কর্দোফানজুড়ে ক্রমবর্ধমান সহিংসতারই অংশ। ডিসেম্বরের শুরু থেকে এ পর্যন্ত এই অঞ্চলে একশ’র বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। বিশ্লেষকদের মতে, পশ্চিম দারফুর থেকে সংঘাত ধীরে ধীরে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় কর্দোফানে সরে আসছে, যা যুদ্ধের ভবিষ্যৎ নির্ধারণে বড় ভূমিকা রাখবে।

সহিংসতার ফলে দীর্ঘদিনের অবরোধে থাকা স্বাস্থ্যব্যবস্থা আরও ভেঙে পড়ছে। কলেরা ও ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাবের মধ্যে এই বোমা হামলা চিকিৎসা সেবার উপর চরম চাপ সৃষ্টি করেছে।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, অক্টোবরের শেষ দিক থেকে আরএসএফ একটি বড় সেনা ঘাঁটি দখল করার পর কর্দোফানের তিনটি রাজ্য থেকে ৫০ হাজারেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। শুধু ডিলিং শহর থেকেই পালিয়ে এসেছে প্রায় ৭১০ জন, যাদের অনেকেই জাতিসংঘের ভাষায় “অকথ্য ভয়াবহতা” প্রত্যক্ষ করে সর্বস্ব হারিয়ে আশ্রয় নিয়েছেন পার্শ্ববর্তী এলাকায়।

এই পরিস্থিতিতে জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক সতর্ক করে বলেছেন, দারফুরে যেভাবে গণনৃশংসতা ঘটেছে, ঠিক সেভাবেই কর্দোফানে ইতিহাস পুনরাবৃত্তি হওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে এল-ফাশার এলাকাকে জাতিসংঘ ইতোমধ্যে “অপরাধের দৃশ্য” হিসেবে চিহ্নিত করেছে।

Tags: সুদান
Previous Post

ঢাকায় পৌঁছেছে শরিফ ওসমান হাদির মরদেহ

Next Post

নির্বাচনের পর ঢাকায় হবে আতিফ আসলামের সেই কনসার্ট

Next Post
আতিফ আসলামের কনসার্টের ছবি, ঢাকায় অনুষ্ঠিত, লাইভ পারফরম্যান্স. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচনের পর ঢাকায় হবে আতিফ আসলামের সেই কনসার্ট

বিজিবি সদস্যরা সারাদেশের পূজামণ্ডপের নিরাপত্তায় মোতায়েন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT