চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মালদ্বীপে আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০২৫ উপলক্ষে আলোচনা সভা

মোহাম্মদ মাহামুদুল by মোহাম্মদ মাহামুদুল
11:04 পূর্বাহ্ন 19, ডিসেম্বর 2025
in প্রবাস সংবাদ
A A
আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০২৫ উপলক্ষে মালদ্বীপে আলোচনা সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: প্রতিনিধি

আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস ২০২৫ উপলক্ষে মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন।

অনুষ্ঠানের উপস্থাপনা করেন হাইকমিশনের কনস্যুলার সহকারী এবাদ উল্লাহ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মো. মাসুম বিল্লাহ্। এরপর স্বাগত বক্তব্য রাখেন হাইকমিশনের কাউন্সিলর মো. সোহেল পারভেজ। তিনি তার বক্তব্যে বাংলাদেশের সার্বিক উন্নয়নে প্রবাসী বাংলাদেশীদের গুরুত্বপূর্ণ অবদান তুলে ধরেন।

আলোচনা সভার এক পর্যায়ে মালদ্বীপে প্রবাসীদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার স্বীকৃতি স্বরূপ মালদ্বীপ রেড ক্রিসেন্ট ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-কে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

মালদ্বীপ রেড ক্রিসেন্টের পক্ষে সম্মাননা স্মারক গ্রহণ করেন সংস্থাটির ভাইস প্রেসিডেন্ট  হুদ ইব্রাহিম এবং ট্রেজারার  ইয়াশা শরিফ। আইওএম -এর পক্ষে সম্মাননা স্মারক গ্রহণ করেন সংস্থাটির রিপ্রেজেনটেটিভ উরাইবা আসিফ।

এছাড়াও দীর্ঘদিন ধরে সুনামের সাথে বাংলাদেশী শ্রমিকদের নিয়োগকারী প্রতিষ্ঠানের মালিক হিসেবে ইসহাক মুসাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এছাড়াও প্রবাসী সাংবাদিকতায় অসামান্য অবদানের জন্য প্রশংসাপত্র প্রদান করা হয় প্রবাসী সাংবাদিক এমরান হোসেন এবং মো. ওমর ফারুক খন্দকারকে।

পরবর্তীতে প্রধান উপদেষ্টা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের  উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা কর্তৃক প্রেরিত বাণী পাঠ করেন যথাক্রমে হাইকমিশনের প্রশাসনিক কর্মকর্তা শিরিন ফারজানা, কল্যাণ সহকারী  আল-মামুন পাঠান, কনস্যুলার সহকারী  ময়নাল হোসেন এবং হাইকমিশনের ব্যক্তিগত কর্মকর্তা মো. হাবিবুর রহমান।

অনুষ্ঠানের এ পর্যায়ে বাংলাদেশ–মালদ্বীপ দ্বিপাক্ষিক সম্পর্কের উপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র (ডকুমেন্টারি ভিডিও) প্রদর্শন করা হয়। এরপর হাইকমিশনার কেক কাটেন।

প্রবাসী বাংলাদেশী কমিউনিটির পক্ষ থেকে বক্তব্য প্রদান করেন আহমেদ মোত্তাকি, মালদ্বীপ বিএনপির সভাপতি খলিলুর রহমান, সাজ্জাত হোসেন এবং  আলমগীর শিকদার।

সবশেষে প্রধান অতিথির বক্তব্যে হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম বলেন, প্রবাসীরা বাংলাদেশের উন্নয়নের মূল চালিকাশক্তি। প্রবাসীদের হাড়ভাঙা পরিশ্রমে অর্জিত রেমিট্যান্সের ওপর দেশের অর্থনীতি টিকে আছে। তিনি প্রবাসীদের কল্যাণে বাংলাদেশ হাইকমিশনের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন এবং মালদ্বীপে আসার ক্ষেত্রে প্রতারণার শিকার প্রবাসীদের সহায়তায় গৃহীত পদক্ষেপসমূহের বিষয়ে আলোকপাত করেন। ভবিষ্যতে মালদ্বীপে আরও দক্ষ জনশক্তি প্রেরণের লক্ষ্যে হাইকমিশনের পরিকল্পনা ও উদ্যোগের কথাও তিনি বিস্তারিতভাবে তুলে ধরেন।

তিনি মালদ্বীপের স্থানীয় আইন-কানুন যথাযথভাবে মেনে চলার পাশাপাশি সকল বাংলাদেশিকে পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্যের মাধ্যমে বসবাস করার আহ্বান জানান। সকলকে ধন্যবাদ জানিয়ে মান্যবর হাইকমিশনার তার বক্তব্য শেষ করেন।

পরিশেষে হাইকমিশনারের নির্দেশে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

Tags: আন্তর্জাতিক অভিবাসী দিবসবাংলাদেশ হাইকমিশন মালদ্বীপ
Previous Post

পাকিস্তানকে হারাতে পারল না বাংলাদেশ

Next Post

সংবাদ মাধ্যমে হামলা ও সাংবাদিক নুরুল কবীরকে হেনস্থার ঘটনায় মির্জা ফখরুলের নিন্দা

Next Post
নুরুল কবীরের বিরুদ্ধে হামলা ও হেনস্থার প্রতিবাদে মির্জা ফখরুলের নিন্দা. Channel i News - চ্যানেল আই নিউজ

সংবাদ মাধ্যমে হামলা ও সাংবাদিক নুরুল কবীরকে হেনস্থার ঘটনায় মির্জা ফখরুলের নিন্দা

বিক্ষোভের সময় ভবনে আগুন লেগে গেছে, প্রচুর মানুষ ঘটনাস্থলে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানটসহ দেশের বিভিন্ন স্থানে একাধিক হামলা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT