চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নির্বাচন যাতে জাতীয় ঐকমত্য ও সমঝোতার ভিত্তিতে অংশগ্রহণমূলক হয়’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:37 অপরাহ্ন 17, ডিসেম্বর 2025
in বাংলাদেশ
A A
নির্বাচন নিয়ে আলোচনা সভায় অংশগ্রহণকারীরা আলোচনা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

আগামী সংসদ নির্বাচন যাতে জাতীয় ঐকমত্য ও সমঝোতার ভিত্তিতে অংশগ্রহণমূলক হয় সে ব্যাপারে সংশ্লিষ্ট সকলকে কাজ করার আহবান জানান জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ)-এর প্রধান সমন্বয়ক গোলাম সারোয়ার মিলন।

বুধবার (১৭ ডিসেম্বর) বিকাল ৪ টায় জনতা পার্টি বাংলাদেশ-এর কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ)-এর এক সমন্বয় সভায় তিনি একথা বলেন।

সভায় সভাপতির বক্তব্যে গোলাম সারোয়ার মিলন বলেন, দেশের চলমান রাজনৈতিক সংকট নিরসনে একটি অংশগ্রহণমূলক, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচন অপরিহার্য। জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হলে নির্বাচনকালীন পরিবেশ স্বাভাবিক রাখা, মিথ্যা মামলায় হয়রানি বন্ধ ও সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ সৃষ্টি করতে হবে।

তিনি আরও বলেন, নির্বাচনকে কেন্দ্র করে সংঘাত ও সহিংসতার পথ পরিহার করে জাতীয় ঐক্যের ভিত্তিতে গণতান্ত্রিক সমাধানের দিকে এগিয়ে যেতে হবে।

জাতীয় ইসলামী মহাজোটের চেয়ারম্যান আবু নাছের এম ওহেদ ফারুক বলেন, গণতন্ত্র সুসংহত করতে রাজনৈতিক সংলাপ, পারস্পরিক শ্রদ্ধা ও সহনশীলতার কোনো বিকল্প নেই। জনতা পার্টি বাংলাদেশের ভারপ্রাপ্ত মহাসচিব মো. আসাদুজ্জামান বলেন, আমরা জাতীয় স্বার্থে সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানাই।

সভায় উপস্থিত ছিলেন তৃণমূল বিএনপির মহাসচিব মেজর ডা. শেখ হাবিবুর রহমান (অব.), জাসদ- (শাজাহান সিরাজ) এর সভাপতি মোয়াজ্জেম হোসেন খান মজলিস, জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান মো. মিজানুর রহমান মিজু, বাংলাদেশ জনতা ফ্রন্ট এর চেয়ারম্যান আবু আহাদ আল মামুন দীপু মীর, বাংলাদেশ মাইনোরিটি ইউনাইটেড ফ্রন্ট এর চেয়ারম্যান দিলীপ কুমার দাশগুপ্ত, বাংলাদেশ জাতীয় লীগের চেয়ারম্যান মাহবুব আলম, জনতা পার্টি বাংলাদেশের ভাইস চেয়ারম্যান এম এ ইউসুফ, বাংলাদেশ সংস্কার পার্টির মহাসচিব মো. মেহেবুব চৌধুরী, জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম এ জলিল, বাংলাদেশ লিবারেল পার্টির চেয়ারম্যান মো. হোসেন হাওলাদার প্রমুখ।

Tags: এনডিএফগোলাম সারোয়ার মিলনজাতীয় ঐকমত্যজাতীয় গণতান্ত্রিক ফ্রন্টজাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬সমন্বয়কসংসদ নির্বাচন
Previous Post

সিমেন্ট বোঝাই দু’টি বোটসহ ২৩ চোরাকারবারি আটক

Next Post

কুয়েতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন

Next Post
কুয়েতে বাংলাদেশ দূতাবাসের মহান বিজয় দিবস উদযাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

কুয়েতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন

পর্তুগালে বিএনপির মহান বিজয় দিবস আলোচনা সভা অনুষ্ঠিত. Channel i News - চ্যানেল আই নিউজ

পর্তুগালে বিএনপির উদ্যোগে মহান বিজয় দিবসের আলোচনা সভা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT