চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেভেন সিস্টার্স নিয়ে মন্তব্য: দিল্লিতে বাংলাদেশী হাইকমিশনারকে তলব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:18 অপরাহ্ন 17, ডিসেম্বর 2025
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
ভারতের দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয় ভবনের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

সেভেন সিস্টার্স প্রসঙ্গে বাংলাদেশের একটি রাজনৈতিক দলের মন্তব্যকে কেন্দ্র করে দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাকে তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে তাকে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে নেওয়া হয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

তলবের সময় হাইকমিশনারকে বাংলাদেশের ক্রমাবনতিশীল নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ভারতের গভীর উদ্বেগের কথা জানানো হয়। বিশেষ করে ঢাকায় অবস্থিত ভারতীয় মিশনকে ঘিরে কিছু উগ্রবাদী গোষ্ঠীর সম্ভাব্য নিরাপত্তা হুমকি ও এ সংক্রান্ত ঘোষণার বিষয়ে তার দৃষ্টি আকর্ষণ করা হয়।

ভারতের পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশের সাম্প্রতিক কিছু ঘটনার প্রেক্ষিতে উগ্রবাদী গোষ্ঠীগুলোর মাধ্যমে বিভ্রান্তিকর ও মিথ্যা বর্ণনা তৈরির যে চেষ্টা চলছে, তা ভারত সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করে। একই সঙ্গে জানানো হয়, দুঃখজনকভাবে অন্তর্বর্তী সরকার এসব ঘটনার বিষয়ে এখনো কোনো পূর্ণাঙ্গ তদন্ত সম্পন্ন করেনি কিংবা ভারতের সঙ্গে অর্থবহ ও প্রাসঙ্গিক কোনো প্রমাণ শেয়ার করেনি।

বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশের জনগণের সঙ্গে ভারতের ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক মুক্তিযুদ্ধের সময় থেকেই গড়ে উঠেছে, যা পরবর্তীতে বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ এবং জনগণের সঙ্গে জনগণের সংযোগ বৃদ্ধির মাধ্যমে আরও সুদৃঢ় হয়েছে। বাংলাদেশে শান্তি ও স্থিতিশীলতার পক্ষে ভারত বরাবরই অবস্থান নিয়েছে এবং শান্তিপূর্ণ পরিবেশে অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়ে আসছে।

কূটনৈতিক দায়বদ্ধতার অংশ হিসেবে বাংলাদেশে অবস্থিত সব বিদেশি মিশন ও কনস্যুলার পোস্টের নিরাপত্তা নিশ্চিত করা হবে—এমন প্রত্যাশাও ভারতের পক্ষ থেকে ব্যক্ত করা হয়।

উল্লেখ্য, গত সোমবার ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছিল। এর দুই দিনের মাথায় নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব করার ঘটনাটি দুই দেশের কূটনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার সৃষ্টি করেছে।

Tags: ভারত-বাংলাদেশ সম্পর্কভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়
Previous Post

গুম, হত্যা: জিয়াউল আহসানের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ

Next Post

টেলিভিশনে নির্বাচনি প্রচারে সব প্রার্থীর সমান সুযোগ চায় ইসি

Next Post
নির্বাচন ভবন, ঢাকা, বাংলাদেশ, নির্বাচন কমিশন, নির্বাচন. Channel i News - চ্যানেল আই নিউজ

টেলিভিশনে নির্বাচনি প্রচারে সব প্রার্থীর সমান সুযোগ চায় ইসি

একজন পুরুষ ব্যক্তিত্ব অফিসে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইন্টারনেট বন্ধ করে হত্যা: জয়ের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী নিয়োগের আদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT