চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেহার যে কাণ্ডে অন্তর্জালে ছি ছি রব!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:34 অপরাহ্ন 17, ডিসেম্বর 2025
in বিনোদন
A A
একজন মহিলা ক্যান্ডি লুকোচুরি খেলছেন, উজ্জ্বল ও রঙিন পরিবেশে।. Channel i News - চ্যানেল আই নিউজ

দিন কয়েক আগেই একটি লাইভ কনসার্টে পারফর্ম করে বিতর্কে জড়ান বলিউডের আলোচিত গায়িকা নেহা কক্কর। এবার নতুন গানে নেচে ‘অশ্লীল’ তকমা পেলেন এই শিল্পী!

সম্প্রতি ইউটিউবে মুক্তি পেয়েছে নেহার ‘ক্যান্ডি শপ’ গানের মিউজিক ভিডিও। এ গানে নেহার সঙ্গে কণ্ঠ দিয়েছেন তার ভাই টনি কক্কর। গানটির সুর ও সংগীতায়োজনও করেছেন টনি। গানটি মুক্তির পর থেকে চলছে তুমুল আলোচনা। অনেকে তাকে আক্রমণ করে মন্তব্য করছেন।

গানের ভিডিওতে নেহার নাচ দেখে নেটিজেনদের একজন লেখেন, “দিন দিন তাদের গান-ভিডিওগুলো নির্লজ্জ, অদ্ভুত, দানবীয় হয়ে উঠছে।” আরেক নেটিজেন লেখেন, “ভাবতেও লজ্জা লাগছে একটা সময় ছিল যখন আমি নেহার গান সার্চ দিয়ে দেখে ডাউনলোড করতাম!” আরেকজন লেখেন, “যেমন গান তেমন গায়িকা।”

অন্যজন লেখেন, “এরা দুই ভাই-বোন মিলে গানের অ্যাসি কি ত্যাসি করেই চলেছে।” কেউ কেউ নেহার নাচের স্টেপকে ‘অশ্লীল’ বলছেন। আবার কেউ বলছেন, “দেশের সংস্কৃতি নষ্ট করার প্রচেষ্টা।” এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

কিছুদিন আগে দিল্লির একটি লাইভ কনসার্টে নেহা কক্করের পারফরম্যান্স দেখে নেটিজেনদের একাংশ উচ্ছ্বাস প্রকাশ করলেও অন্য অংশ বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। কেউ কেউ বলেন, “অদম্য নেহা-এনার্জি।” কারো মতে, “মঞ্চে কী দাপট।”

আবার বুকের ওপরে জল ঢালার দৃশ্যটিকে কেউ কেউ ‘অশ্লীল’ বলে মন্তব্য করেন। স্নেহা লেখেন, “নোংরা।” অন্য একজন লেখেন, “কুৎসিত।” কেউ কেউ তাকে ‘বার ড্যান্সার’ বলেও মন্তব্য করেন। সেই ঘটনার পর আবারো বিতর্কে নেহা। – ইন্ডিয়া টুডে 

Tags: গাননেহা কক্করবলিউডমিউজিক ভিডিও
Previous Post

ওয়ালটন গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস এম নজরুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী

Next Post

হার্ভার্ডের প্রাক্তন মর্গ ব্যবস্থাপকের ৮ বছরের কারাদণ্ড

Next Post
হার্ভার্ড মেডিকেল স্কুলের সামনে দুই ব্যক্তি হাঁটছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

হার্ভার্ডের প্রাক্তন মর্গ ব্যবস্থাপকের ৮ বছরের কারাদণ্ড

প্রধান উপদেষ্টা দালাল চক্রের ক্ষমতা নিয়ে বক্তব্য দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

দালাল চক্রে ঢোকার ক্ষমতা সরকারের হয়নি: প্রধান উপদেষ্টা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT