চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জামায়াতে ইসলামীতে রাজাকার ছিল ৩৬ জন: দেলাওয়ার হোসেন

এটিএম সামসুজ্জোহা by এটিএম সামসুজ্জোহা
11:07 অপরাহ্ন 16, ডিসেম্বর 2025
in - সেমি লিড, জনপদ, ঠাকুরগাঁও, রাজনীতি
A A
দেলাওয়ার হোসেন জামায়াতে ইসলামীতে রাজাকার ছিল ৩৬ জন বলে দাবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীর ঢাকা দক্ষিণের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি দেলাওয়ার হোসেন বলেছেন, বিগত সরকারের তৈরি করা রাজাকারের তালিকায় চতুর্থ অবস্থানে ছিল জামায়াতে ইসলামী, যেখানে মোট ৩৬ জনের নাম অন্তর্ভুক্ত ছিল। তিনি দাবি করেন, এই তালিকার শীর্ষে ছিল আওয়ামী লীগ, দ্বিতীয়তে বিএনপি এবং তৃতীয়তে জাতীয় পার্টি।
​
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় মহান বিজয় দিবস উপলক্ষে ঠাকুরগাঁও পুরাতন বাসস্ট্যান্ডে জামায়াতে ইসলামীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
​
দেলাওয়ার হোসেন বলেন, আমাদের একটি বিষয় নিয়ে বারবার গালি দেওয়া হয়, আমরা নাকি রাজাকারের দল। যারা এ কথা বলেন, তাদের উদ্দেশে বলতে চাই, বিগত সরকারের আমলে যখন বাংলাদেশে রাজাকারের তালিকা করা হয়, তখন সেই তালিকার শীর্ষে ছিল আওয়ামী লীগ, দ্বিতীয় অবস্থানে বিএনপি এবং তৃতীয় অবস্থানে জাতীয় পার্টি। সুতরাং এই তিনটি দলকে বাদ দিয়ে রাজাকার শব্দটি বলার কোনো সুযোগ নেই।

​তিনি আরও বলেন, স্বাধীনতার ৫৪ বছর পার হলেও আমরা কাঙ্ক্ষিতভাবে এগোতে পারিনি। স্বাধীনতা অর্জনের পরও দেশ এগিয়ে না যাওয়ার মূল কারণ দুর্নীতি। ​ভবিষ্যতে রাষ্ট্রক্ষমতায় গেলে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকারও করেন তিনি।

​জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিন প্রধানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর এবং জেলা সহকারী সেক্রেটারি অধ্যক্ষ কফিল উদ্দিন আহম্মদসহ স্থানীয় নেতারা।

Tags: অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারিজামায়াতে ইসলামীঢাকা দক্ষিণদেলাওয়ার হোসেনবিজয় দিবস
Previous Post

মুক্তিযুদ্ধের নামে মুজিববাদের আকাঙ্ক্ষা চাপিয়ে দেয়া হলে প্রতিহত করবো: নাহিদ

Next Post

বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষণ মিশন মোতায়েনের সিদ্ধান্ত ইইউ’র

Next Post
ইউরোপীয় ইউনিয়ন ও বাংলাদেশের পতাকার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষণ মিশন মোতায়েনের সিদ্ধান্ত ইইউ’র

বাংলাদেশের ইসলামী সংগঠনের লোগো, জনসমাগমের মাঝে প্রদর্শিত. Channel i News - চ্যানেল আই নিউজ

‘রাজাকার’ স্লোগান দিয়ে বিএনপির হামলা, অভিযোগ জামায়াতের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT