চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলা, পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রীর পদত্যাগ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:38 অপরাহ্ন 16, ডিসেম্বর 2025
in ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলা নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বজয়ী আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির কলকাতা দিয়ে ‘গোট ট্যুর ইন্ডিয়া’ সফর শুরু হয়েছিল। প্রথমদিনে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজনে হয়েছিল বিশৃঙ্খলা। নানা অব্যবস্থাপনার জন্য মেসিকে ভারতে আনার মূল কারিগর শতদ্রু দত্তকে আটক করে পুলিশ। এবার পশ্চিমবঙ্গের ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রী অরূপ বিশ্বাস পদত্যাগ করেছেন।

ভারতীয় সংবাদমাধ্যম জানাচ্ছে, পশ্চিমবঙ্গের ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রী অরূপ বিশ্বাস মঙ্গলবার পদত্যাগ করেছেন। তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ তথ্যটি নিশ্চিত করেছেন।

অরূপ বিশ্বাস পদত্যাগপত্রে লিখেছেন, ‘শ্রদ্ধেয়া দিদি, আমার প্রণাম নেবেন। গত ১৩ ডিসেম্বর মেসির কলকাতা সফরে যুবভারতী ক্রীড়াঙ্গনে যে পরিস্থিতি হয়েছিল, তার পরিপ্রেক্ষিতে আপনি ইতিমধ্যেই তদন্ত কমিটি গঠন করেছেন। তাই নিরপেক্ষ তদন্তের স্বার্থে আমি ক্রীড়ামন্ত্রী হিসেবে আপনার কাছে অব্যাহতি চাইছি। আশাকরি আপনি আমার এই অনুরোধ রাখবেন।’

মেসির অনুষ্ঠান ঘিরে অভিযোগ ওঠে, ১৩ ডিসেম্বর যুব ভারতীতে মেসির অনুষ্ঠানের জন্য হাজার হাজার রুপি দিয়ে টিকিট কাটেন ভক্তরা। অথচ স্টেডিয়ামে ঢোকার পর মেসিকে এক পলকও দেখতে পাননি তারা। মাঠের মাঝে মন্ত্রী, ভিভিআইপিদের ভিড় ঘিরে ধরে মেসিকে। যারা অর্থ দিয়ে টিকিট কাটেন তারা বঞ্চিত হন।

ক্ষোভ গিয়ে পড়ে পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের উপর। মেসির সাথে আঠার মতো লেগে ছিলেন তিনি, সেসব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখার পর সমালোচনা উঠে অরূপের বিরুদ্ধে। অনুষ্ঠানে বিশৃঙ্খলার দায়ও পড়ে তার উপর।

Tags: কলকাতাপশ্চিমবঙ্গভারতমেসিলিড স্পোর্টস
Previous Post

যুক্তরাষ্ট্রের গ্রিনকার্ড সাক্ষাৎকারে গিয়ে আটক ৬০ বছর বয়সী নারী

Next Post

নারীর মনোসামাজিক ক্ষমতায়ন প্রভাব ফেলবে খাদ্য নিরাপত্তায়: গবেষণা

Next Post
বিশেষ আলোচনাসভায় অংশগ্রহণকারী ব্যক্তিরা একসঙ্গে ছবি তুলছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

নারীর মনোসামাজিক ক্ষমতায়ন প্রভাব ফেলবে খাদ্য নিরাপত্তায়: গবেষণা

কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের চাপায় নিহত দুই পুলিশ কর্মকর্তা ওসিসহ ঘটনাস্থলে পড়ে থাকা মরদেহ. Channel i News - চ্যানেল আই নিউজ

কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের চাপায় ওসিসহ ২ পুলিশ কর্মকর্তা নিহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT