চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাদির হত্যাচেষ্টা মামলা ডিবিতে হস্তান্তর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:23 অপরাহ্ন 15, ডিসেম্বর 2025
in - সেমি লিড, অপরাধ
A A
বাংলাদেশের একজন তরুণ বক্তা মঞ্চে ভাষণ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ওসমান হাদি

জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় দায়ের হওয়া মামলা ডিবি মতিঝিল বিভাগে হস্তান্তর করা হয়েছে।

আজ সোমবার ডিএমপির গণমাধ্যম শাখার উপ-পুলিশ কমিশনার তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ওসমান হাদিকে গুলির ঘটনায় পল্টন থানার দায়ের করা একটি মামলা ডিবিতে হস্তান্তর করা হয়েছে। মামলাটি ডিবি মতিঝিল বিভাগ তদন্ত করবে।

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা (আইও) পল্টন থানার পরিদর্শক (অপারেশন) ইয়াসিন মিয়া জানান, ওসমান হাদিকে গুলির ঘটনায় গতকাল রাতে পল্টন থানায় একটি মামলা (নম্বর-১৯) হয়। মামলাটি আজ ডিবি মতিঝিল বিভাগে হস্তান্তর করা হয়েছে। মামলায় ফয়সাল মাসুদকে আসামি করা হয়েছে।

তবে যে মোটরসাইকেল থেকে এই হত্যাচেষ্টা হয়, সেই মোটরসাইকেলের চালক আলমগীরকে গোয়েন্দা পুলিশ শনাক্তের দাবি করলেও আসামি করা হয়নি।

ইতোমধ্যে ফয়সাল করিম মাসুদের স্ত্রী সামিয়া ও শ্যালক শিপু এবং বান্ধবী মারিয়াকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এছাড়া গুলি করার সময় ব্যবহার করা মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকেও র‌্যাব গ্রেপ্তার করে।

এই চারজন ছাড়াও মানবপাচারের অভিযেগে গোয়েন্দা পুলিশ শেরপুরের নালিতাবাড়ী এলাকা থেকেও দুজনকে গ্রেপ্তার করার কথা জানায়।

এরই মধ্যে ফয়সাল ও তার তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ‘অ্যাপল সফট আইটি লিমিটেড’র সব ব্যাংক হিসাব জব্দ করেছে এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)।

শুক্রবার ঢাকার বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হন হাদি। চলন্ত রিকশায় থাকা হাদিকে গুলি করেন চলন্ত মোটরসাইকেলের পেছনে বসে থাকা আততায়ী। গুলিটি লাগে হাদির মাথায়।

গুরুতর আহত হাদিকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে অস্ত্রোপচার করার পর রাতেই তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। তার অবস্থা ‘অত্যন্ত আশঙ্কাজনক’ বলে চিকিৎসকরা জানিয়েছেন।

হাদির সার্বিক অবস্থা ‘অত্যন্ত আশঙ্কাজনক’ জানিয়ে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড বলেছিল, রোগীকে চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়ার সিদ্ধান্ত হলে হাসপাতাল কর্তৃপক্ষ ও মেডিকেল বোর্ড ‘সর্বাত্মক সহযোগিতার’ জন্য প্রস্তুত রয়েছে।

এর মধ্যে রোববার তাকে সিঙ্গাপুরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সোমবার বিকালে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হয় হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স।

Tags: ওসমান হাদিডিবিমতিঝিল বিভাগহত্যাচেষ্টা মামলা
Previous Post

‘একজন বিপ্লবী আহত হওয়ার পর নড়েচড়ে বসবে এমন সরকার আমরা চাই না’

Next Post

স্বরাষ্ট্র উপদেষ্টা নৈতিকভাবে তার পদে থাকতে পারে না: নাহিদ ইসলাম

Next Post
নাহিদ ইসলাম, স্বরাষ্ট্র উপদেষ্টা, পেশাদার ছবি, বাংলার সংবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বরাষ্ট্র উপদেষ্টা নৈতিকভাবে তার পদে থাকতে পারে না: নাহিদ ইসলাম

ফয়সালের স্ত্রী-শ্যালক-বান্ধবী ৫ দিনের রিমান্ডে, ছবি তোলা।. Channel i News - চ্যানেল আই নিউজ

হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালের স্ত্রী-শ্যালক-বান্ধবী ৫ দিনের রিমান্ডে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT