চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুদ্রাবাজার স্থিতিশীল রাখতে ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:23 অপরাহ্ন 15, ডিসেম্বর 2025
in - সেমি লিড, অর্থনীতি
A A
রোলড ডলার নোট ও বাংলাদেশ ব্যাংকের লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের বৈদেশিক মুদ্রাবাজার স্থিতিশীল রাখা এবং রেমিট্যান্স ও রপ্তানি আয়ের প্রবাহ জোরদারে আরও ১৪ কোটি ১৫ লাখ মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, সোমবার (১৫ ডিসেম্বর) ১৩টি ব্যাংক থেকে নিলাম পদ্ধতিতে এই ডলার কেনা হয়।

নিলাম চলাকালে প্রতি ডলারের বিনিময় হার ছিল ১২২ টাকা ২৯ পয়সা থেকে ১২২ টাকা ৩০ পয়সা। এতে কাট–অফ রেট নির্ধারণ করা হয় ১২২ টাকা ৩০ পয়সা। মাল্টিপল প্রাইস নিলাম পদ্ধতিতে পুরো লেনদেন সম্পন্ন করা হয়।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এসব তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত ১১ ডিসেম্বর কেন্দ্রীয় ব্যাংক ১৬টি ব্যাংক থেকে প্রায় ১৫ কোটি মার্কিন ডলার কিনেছিল। সে সময় প্রতি ডলারের বিনিময় হার ছিল ১২২ টাকা ২৫ পয়সা থেকে ১২২ টাকা ২৯ পয়সা। ওই নিলামে কাট–অফ রেট ছিল ১২২ টাকা ২৯ পয়সা।

সব মিলিয়ে চলতি ২০২৫–২৬ অর্থবছরে এখন পর্যন্ত নিলাম পদ্ধতির মাধ্যমে বাংলাদেশ ব্যাংক মোট ২৮০ কোটি ৪৫ লাখ মার্কিন ডলার সংগ্রহ করেছে।

উল্লেখ্য, গত ১৩ জুলাই থেকে নিলামের মাধ্যমে ডলার কেনা শুরু করে কেন্দ্রীয় ব্যাংক। বৈদেশিক মুদ্রাবাজারে স্থিতিশীলতা বজায় রাখতে ধারাবাহিকভাবে এ কার্যক্রম চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক।

Tags: বাংলাদেশ ব্যাংকবৈদেশিক মুদ্রাবাজাররেমিট্যান্স
Previous Post

শকুনেরা বাংলাদেশের মানচিত্রে থাবা বসানোর চেষ্টা করছে: হাসনাত আবদুল্লাহ

Next Post

সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তারে আসকের উদ্বেগ ও নিন্দা

Next Post
চ্যানেল আই লোগো, যেখানে বই, scales ও জলরাশি চিত্রিত. Channel i News - চ্যানেল আই নিউজ

সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তারে আসকের উদ্বেগ ও নিন্দা

জেদ্দার গভর্নর প্রিন্স সৌদের সাথে কনসাল জেনারেল বৈঠক।. Channel i News - চ্যানেল আই নিউজ

জেদ্দার গভর্নর প্রিন্স সৌদের সাথে কনসাল জেনারেল বৈঠক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT