বীর শহিদদের শ্রদ্ধা জানাতে ফুলে ফুলে সেজেছে সাভারের জাতীয় স্মৃতিসৌধ। মহান বিজয় দিবস উপলক্ষে গণপূর্ত অধিদপ্তর এ উপলক্ষে নানা প্রস্তুতি গ্রহণ করেছে। ইতোমধ্যে স্মৃতিসৌধ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এলাকাজুড়ে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা।








