চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জেদ্দার গভর্নর প্রিন্স সৌদের সাথে কনসাল জেনারেল বৈঠক

এম ওয়াই আলাউদ্দীন by এম ওয়াই আলাউদ্দীন
5:37 অপরাহ্ন 15, ডিসেম্বর 2025
in প্রবাস সংবাদ
A A
জেদ্দার গভর্নর প্রিন্স সৌদের সাথে কনসাল জেনারেল বৈঠক।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: জেদ্দার গভর্নর প্রিন্স সৌদের সাথে কন্সাল জেনারেল বৈঠক

সৌদি আরবের জেদ্দায় নব নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মো. শাখাওয়াত হোসেন,  জেদ্দার গভর্নর, রাজকুমার সৌদ বিন আবদুল্লাহ বিন জালাউইয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় প্রিন্স সৌদ দেশটিতে কর্মরত বাংলাদেশীদের কাজের প্রশংসা করেন।

রোববার (১৪ ডিসেম্বর) জেদ্দার গভর্নর প্যালেসে কন্সাল জেনারেলকে স্বাগত জানান প্রিন্স সৌদ।

সাক্ষাৎকালে কুশল বিনিময়, পারস্পরিক স্বার্থ এবং সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা করেন। জেদ্দা অঞ্চলে বাংলাদেশী প্রবাসীদের কল্যাণ, বাংলাদেশ থেকে আরও দক্ষ ও আধা-দক্ষ কর্মী নিয়োগের সম্ভাবনা এবং দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা আরও বৃদ্ধির উপায় খুঁজে বের করতে দুই দেশ একসাথে কাজ করবেন বলে আশ্বাস প্রদান করেন। তিনি বাংলাদেশ এবং সৌদি আরব উভয়ের অর্থনীতির প্রবৃদ্ধি ও উন্নয়নে বাংলাদেশী প্রবাসীদের গুরুত্বপূর্ণ ভূমিকার উপর জোর দেন, তাদের নিষ্ঠা এবং পেশাদারিত্বের কথা উল্লেখ করেন।

কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেন এ সময় বাংলাদেশী হজযাত্রীদের জন্য সৌদি কর্তৃপক্ষের চমৎকার ব্যবস্থা এবং অব্যাহত সহায়তার জন্য গভর্নরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

গভর্নর প্রিন্স সৌদ আরো উল্লেখ করেন যে, উভয় দেশের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী এবং বৃহত্তর সহযোগিতার দিকে এগিয়ে চলেছে। তিনি কনসাল জেনারেলকে তার গভর্নর অফিস থেকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।
বৈঠকে গভর্নর অফিস এবং জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট এর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Previous Post

সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তারে আসকের উদ্বেগ ও নিন্দা

Next Post

নাভিদ ভালো ছেলে, এমন ছেলে যে কেউ চাইবে: সিডনি হামলার বন্দুকধারীর মা

Next Post
সিডনি হামলার সন্দেহভাজন যুবক, বইয়ের শেলফের সামনে দাঁড়ানো. Channel i News - চ্যানেল আই নিউজ

নাভিদ ভালো ছেলে, এমন ছেলে যে কেউ চাইবে: সিডনি হামলার বন্দুকধারীর মা

বাংলাদেশের একজন সাংবাদিক সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘আমি চাই আমার কাজ মানুষের মধ্যে প্রভাব ফেলুক’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT