চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শীতে ফাটছে পা? যত্ন নিবেন যেভাবে!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:14 অপরাহ্ন 14, ডিসেম্বর 2025
in লাইফস্টাইল
A A
শীতকালে ফাটা পা দেখাচ্ছে পেডিকিওর জন্য প্রস্তুত।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

শীত মৌসুমে অনেকেরই পায়ের গোড়ালি ফেটে যায়, যা কষ্টকর হওয়ার পাশাপাশি বিব্রতকরও। কারও এক্ষেত্রে ফাটা ত্বক দিয়ে জীবাণু ঢুকে সংক্রমণ হতে পারে, এমনকি রক্তপাতের ঘটনাও দেখা যায়।

বিশেষজ্ঞরা বলছেন, শীতে কম পানি পান, বাতাসে আর্দ্রতার স্বল্পতা, খালি পায়ে হাঁটা কিংবা অপরিচ্ছন্নতার কারণে পা ফাটার ঝুঁকি বাড়ে। দীর্ঘদিন এ সমস্যা থাকলে গোড়ালিতে ব্যথা, পা ফুলে যাওয়া এবং চলাফেরায় অসুবিধা তৈরি হতে পারে। অতিরিক্ত পা ঘামা ও ভিটামিন এ, সি ও ই-এর ঘাটতিও পা ফাটার অন্যতম কারণ।

কিছু ক্ষেত্রে বিভিন্ন রোগের কারণেও পা ফাটে। যেমন, পামোপ্ল্যান্টার কেরাটোডার্মা নামের এক ধরনের জিনগত রোগে ত্বক অস্বাভাবিকভাবে পুরু হয়ে যায়, যা শুষ্ক হয়ে সহজেই ফেটে যায়। শীতে সোরিয়াসিসের প্রকোপও বাড়ে। হাত-পায়ের তালুতে এ রোগ হলে ত্বক ফেটে মাংস দেখা যেতে পারে। একইভাবে জিনগত রোগ টিরিয়াসিস রুব্রা পাইলারিসে শীতকালে হাত-পা অতিরিক্ত শুষ্ক হয়ে সোরিয়াসিসের মতো সমস্যা দেখা দেয়।

ফাটা পা থেকে যেভাবে প্রতিকার পাওয়া যাবে: পা ফাটা রোধে সবচেয়ে জরুরি হলো ত্বক নরম ও আর্দ্র রাখা। এজন্য—

  • খালি পায়ে হাঁটা এড়িয়ে চলুন এবং নরম ও আরামদায়ক জুতা ব্যবহার করুন
  • পর্যাপ্ত পানি পান করুন
  • পা ধোয়ার পর হালকা ভেজা অবস্থায় লোশন বা ভেসলিন লাগান
  • ঝামা বা পিউমিস পাথর দিয়ে মরা চামড়া তুলে নারিকেল তেল মালিশ করুন
  • সুতির মোজা ব্যবহার করলে ঠান্ডা ও ধুলাবালু থেকে পা সুরক্ষিত থাকবে
  • সপ্তাহে অন্তত একদিন কুসুম গরম পানিতে সামান্য লবণ মিশিয়ে পা ভিজিয়ে রাখুন
  • সমপরিমাণ গ্লিসারিন ও গোলাপজল মিশিয়ে ফাটা স্থানে সারা রাত লাগিয়ে রাখলে উপকার পাওয়া যায়

শরীরের প্রয়োজন অনুযায়ী নিয়মিত পানি পান করাও জরুরি। তবুও যদি নিয়মিত যত্নের পর সমস্যার উন্নতি না হয়, তাহলে দেরি না করে ত্বক বিশেষজ্ঞের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা।

Tags: ত্বকের যত্নপা ফাটাশীতকাল
Previous Post

হাদির অবস্থা এখনো আশঙ্কাজনক: ডা. আব্দুল আহাদ

Next Post

টিএফআই সেলে গুমের মামলায় অভিযোগ গঠন বিষয়ে আদেশ ২১ ডিসেম্বর

Next Post
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বোর্ডের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

টিএফআই সেলে গুমের মামলায় অভিযোগ গঠন বিষয়ে আদেশ ২১ ডিসেম্বর

বাংলাদেশি সেনা সদস্য প্যারাট্রুপিংয়ের জন্য হেলমেট ধারণ করে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিজয় দিবসে হাদির ছবি সম্বলিত হেলমেট পরে প্যারাট্রুপিং

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT