চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আফগানদের বিপক্ষে জয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:25 অপরাহ্ন 13, ডিসেম্বর 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ অনুর্ধ্ব ১৯

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে গ্রুপ ‘বি’তে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে জয় তুলেছে গত দুই আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ। জাওয়াদ আবরার এবং রিফাত বেগের ঝড়ো ওপেনিং জুটিতে প্রথমদিকে সুবিধা করতে পারেননি আফগান বোলাররা। অল্পের জন্য সেঞ্চুরি হাতছাড়া হয় জাওয়াদের। ৭ বল হাতে রেখে ৩ উইকেটে জয় পেয়েছে লাল-সবুজের দল। আসরের সব খেলা সরাসরি দেখাচ্ছে আইস্ক্রিন।

আইস্ক্রিন ডাউনলোড করে সাবস্ক্রাইব করতে ভিজিট করুন: https://iscreen.page.link/fsv

সংযুক্ত আরব আমিরাতের আইসিসি একাডেমিতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। ব্যাটে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৮৩ রান তোলে তারা। জবাবে ৪৮.৫ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৮৪ রান করে জয়ের বন্দরে নোঙর ফেলে যুবা টাইগাররা।

আগে ব্যাটে নেমে ১৩ বলে ৩ রান করে সাজঘরে ফেরেন আফগান ওপেনার খলিদ আহমেদজাই। আরেক ওপেনার ওসমান সাদাত ৫০ বলে করেন ৩৪ রান। ক্রিজে একপ্রান্ত আগলে রাখেন ফয়সাল শিনোজাদা, ৮ চার ও ৪ ছক্কায় ৯৪ বলে করেন ১০৩ রান। উজাইরুল্লাহ নিয়াজি করেন ৫৫ বলে ৪৪ রান। আজিজুল্লাহ মাইখালি ৩৬ বলে অপরাজিত থাকেন ৩৮ রানে।

বাংলাদেশের হয়ে ২টি করে উইকেট নেন ইকবাল হোসেন ইমন এবং শাহারিয়ার আহমেদ। একটি করে উইকেট নেন সাদ ইসলাম, সামিউন বশীর এবং রিজান হসেন।

জবাবে নেমে দুই ওপেনার জাওয়াদ এবং রিফাত ১৬০ বলে গড়েন ১৫১ রানের ওপেনিং জুটি। জাওয়াদ ৯ চার ও ৬ ছক্কায় ১১২ বলে ৯৬ রানে ফেরেন এবং রিফাত ৫ চার ও ২ ছক্কায় ৬৮ বলে ৬২ রান করে আউট হন।

আজিজুল এবং কালাম সিদ্দিকির ৭১ বলে ৬৬ রানের জুটিতে পরে জয়ের কাছে এগোতে থাকে বাংলাদেশ। আজিজুল আউট হন ৪৮ বলে ৪৭ রান করে এবং কালাম আউট হন ৩৬ বলে ২৯ রানে। মোহাম্মদ আব্দুল্লাহ ২ রান এবং সামিউন ১ রান করে রান আউট হন। শেখ পারভেজ জীবন করেন ৭ বলে ১৩ রান। শেষদিকে রিজানের ১৩ বলে ১৭ রানের ক্যামিও ইনিংসে জয় নিশ্চিত হয় বাংলাদেশের।

আফগান বোলারদের মধ্যে রুহুল্লাহ আরব এবং খাতির স্টানিকজাই নেন ২টি করে উইকেট। সালাম খান নেন একটি উইকেট।

১৫ ডিসেম্বর, সোমবার বাংলাদেশ সময় সকাল ১১টায় গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে দ্য সেভেনস স্টেডিয়ামে নেপালের বিপক্ষে নামবে বাংলাদেশ। ম্যাচ সরাসরি সম্প্রচার করবে আইস্ক্রিন।

Tags: অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপআফগানিস্তানবাংলাদেশলিড স্পোর্টসসংযুক্ত আরব আমিরাত
Previous Post

ইউল্যাবে সিনেমা, সংস্কৃতি ও সৃজনশীলতার মিলনমেলা

Next Post

ওসমান হাদির হামলাকারীকে ধরতে হিলি সীমান্তে কড়া নজরদারি

Next Post
বাহিরে তল্লাশি চালাচ্ছে পুলিশ ও নিরাপত্তা কর্মীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ওসমান হাদির হামলাকারীকে ধরতে হিলি সীমান্তে কড়া নজরদারি

মিথিলা বিশ্বমঞ্চে পারফর্ম করছেন, আধুনিক পোশাক ও গহনা পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বমঞ্চে মিথিলার স্বপ্নযাত্রা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT