চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাদি একজন না, হাদিরা হাজারে হাজার: ফারুকী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:39 অপরাহ্ন 13, ডিসেম্বর 2025
in বিনোদন
A A
ফারুকী একজন সাংবাদিক বা লেখক, পোর্ট্রেট ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় সারাদেশ যখন ক্ষোভে উত্তাল, তখন বিষয়টি নিয়ে সরব হয়েছেন চলচ্চিত্র নির্মাতা ও অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন ও কড়া ভাষার পোস্টে তিনি এই ঘটনাকে ‘চলমান খুনের জুলাই’-এর অংশ হিসেবে উল্লেখ করে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।

ফারুকী তার পোস্টে লেখেন, জুলাই মাসে শত শত স্বাধীনতাকামী মানুষকে হত্যার পরও খুনিরা থেমে নেই। দেশ ছেড়ে পালিয়েও তারা হত্যার হুমকি দিচ্ছে এবং খুন চালিয়ে যাচ্ছে। তার ভাষায়, এটি একটি চলমান ‘খুনের জুলাই’। এমন পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর পারস্পরিক আক্রমণ ও রেটোরিকের লড়াইকে তিনি বিপজ্জনক বলে মন্তব্য করেন।

তিনি সতর্ক করে বলেন, আমাদের অনৈক্যই খুনিদের সবচেয়ে বড় শক্তি।

এই প্রেক্ষাপটে এখনই সময় ‘ঘন হয়ে আসার, গোল হয়ে আসার’-এমন আহ্বান জানান ফারুকী। তার মতে,“এখনই সময় আবার ঘন হয়ে আসার, গোল হয়ে আসার। ফ‍্যাসিবাদীরা বিচারের মুখোমুখি হওয়াতো দূরের কথা, কোনো অনুশোচনা বোধ করে নাই। বরং খুনের রাজনীতি চালিয়ে যাচ্ছে। এখনই সময় সিদ্ধান্ত নেয়ার- ফ‍্যাসিবাদীদের আর এক চুলও ছাড় নয়। ”

রাজনৈতিক দলগুলোর উদ্দেশে তিনি বিনয়ের সঙ্গে সতর্কবার্তা দিয়ে বলেন,“রাজনৈতিক দলগুলোকে বিনয়ের সাথে একটু খেয়াল করিয়ে দিতে চাই- আপনারা যদি কেবল ইলেকশনকেই পুলসিরাত মনে করেন, মহা ভুল করবেন। বাংলাদেশের পুলসিরাত আগামী দশ বছরের লম্বা পথ। বি ওয়াইজ। অ‍্যাক্ট রেসপন্সিবলি। অ‍্যান্ড প্রটেক্ট দ‍্য ভেরি স্পিরিট অব জুলাই। লং লিভ বাংলাদেশ।”

পোস্টের শেষাংশে তিনি স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী শক্তির প্রতিও স্পষ্ট বার্তা দেন। ফারুকী লেখেন, “জুলাই আমাদের বদলে দিয়েছে চিরতরে। বাংলাদেশ আর কারো দাসত্ব করবে না। হাদি একজন ব্যক্তি নন- হাদিরা হাজারে হাজার, কাতারে কাতার।”

Tags: ফারুকীমোস্তফা সরয়ার ফারুকীলিড বিনোদনশরীফ ওসমান হাদিহত্যাহত্যা চেষ্টাহাদি
Previous Post

ষড়যন্ত্রকারীরা নেটওয়ার্ক বিস্তৃত করে প্রশিক্ষিত শুটার নিয়ে মাঠে নেমেছে: প্রধান উপদেষ্টা

Next Post

কাজ করছে ওসমান হাদির হৃৎপিণ্ড ও ফুসফুস

Next Post
অসুস্থ রোগীকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে, জরুরি পরিস্থিতি।. Channel i News - চ্যানেল আই নিউজ

কাজ করছে ওসমান হাদির হৃৎপিণ্ড ও ফুসফুস

বাংলাদেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের মিছিলে অংশগ্রহণকারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

'হাদিকে গুলির ঘটনার সন্দেহভাজন ব্যক্তি অক্টোবরেও ছিল আওয়ামী লীগের মিছিলে'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT