চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা জানালেন বিএনপি-এনসিপি নেতারা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:22 অপরাহ্ন 13, ডিসেম্বর 2025
in - সেমি লিড, রাজনীতি
A A
বিএনপি-এনসিপি নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তর. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

ওসমান হাদির উপর গুলির ঘটনায় মতো ঘটনা প্রতিরোধে ফ্যাসীবাদ বিরোধী ঐক্যের বিকল্প নেই বলে জানিয়েছেন বিএনপি-এনসিপির নেতারা। শনিবার (৯ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

সালাউদ্দিন আহমেদ বলেন, রাজনৈতিক বিতর্ক হবে কিন্তু ফ্যাসিবাদ বিরোধী ঐক্য যেন বিনষ্ট না হয়, সেবিষয়ে সতর্ক থাকতে হবে। যদি ঐক্য থাকে তবে জাতীয়ভাবে এ ধরনের ঘটনা প্রতিরোধ করা সম্ভব।

ওসমান হাদির উপর হামলা বাংলাদেশের উপর হামলা মন্তব্য করে সালাউদ্দিন আহমেদ বলেন, যারা বাংলাদেশে নির্বাচন চায় না, তারা ওসমান হাদির উপর হামলার ঘটনা ঘটিয়েছে।

নাহিদ ইসলাম বলেন, পতিত ফ্যাসীবাদ অর্থাৎ আওয়ামী লীগের বিরুদ্ধে গনপ্রতিরোধ বজায় রাখা না গেলে এধরনের ঘটনা প্রতিরোধ সম্ভব নয়।

নাহিদ আরও বলেন, ভারত সরকারের প্রতক্ষ্য-পরোক্ষ মদদ ছাড়া আওয়ামী লীগ দেশ অস্থিতিশীল করতে পারে না। তাই ভারতীয় দূতাবাসকে এবিষয়ে কড়া বার্তা দেবার জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছি।

আজ (১৩ ডিসেম্বর) শনিবার সকাল সোয়া ১১টার দিকে এই বৈঠক শুরু হয়। সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় সৃষ্ট প্রেক্ষাপট নিয়ে আলোচনার উদ্দেশ্যেই এই বৈঠকের আয়োজন করা হয় বলে জানা গেছে।

বৈঠকে তিনটি রাজনৈতিক দল থেকে দুজন করে মোট ছয়জন প্রতিনিধি অংশ নিয়েছিলেন। বিএনপির প্রতিনিধি দলে ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এবং অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। জামায়াতে ইসলামীর পক্ষে বৈঠকে অংশ নিয়েছিলেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি দলে ছিলেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এবং মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ।

Tags: এনসিপিএনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামওসমান হাদিপ্রধান উপদেষ্টাবিএনপিবিএনপির স্থায়ী কমিটির সদস্য
Previous Post

আসন্ন নির্বাচন ‘মব কালচারে’ পরিণত হওয়ার আশঙ্কা জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের

Next Post

মিয়ানমারের রাখাইনে হাসপাতালে বিমান হামলা, নিহত ৩৩

Next Post
রাখাইনে হাসপাতালে বিমান হামলার পর ধ্বংসস্তূপ ও ক্ষতিগ্রস্ত অবকাঠামো. Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ানমারের রাখাইনে হাসপাতালে বিমান হামলা, নিহত ৩৩

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

হাদির ওপরে হামলাকারীদের ধরিয়ে দিলে ৫০ লাখ টাকা পুরস্কার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT