চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শান্তিতে নোবেলজয়ী নার্গেস মোহাম্মদী গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:52 পূর্বাহ্ন 13, ডিসেম্বর 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
নার্গেস মোহাম্মদী, শান্তিতে নোবেলজয়ী, গ্রেপ্তার, ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

শান্তিতে নোবেলজয়ী নার্গেস নার্গেস মোহাম্মদী। ছবি: সংগৃহীত

নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ও প্রখ্যাত নারী অধিকার কর্মী নার্গেস মোহাম্মদীকে ইরানের নিরাপত্তা বাহিনী  গ্রেপ্তার করেছে বলে দাবি করেছে তার ফাউন্ডেশন ও সমর্থকরা। ঘটনার পর আন্তর্জাতিক মানবাধিকার মহলে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (১২ ডিসেম্বর) দেশটির পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে খোসরো আলিকর্দি নামে এক আইনজীবীর স্মরণসভায় অংশ নেওয়ার সময় তাকে আটক করা হয়। এসময় আরও কয়েকজন কর্মীকে আটক করা হয় বলেও দাবি করা হয়।

নার্গেস ফাউন্ডেশনের এক বিবৃতিতে জানানো হয়, ৫৩ বছর বয়সী মোহাম্মদীকে পূর্ব ইরানের শহর মাশহাদে অন্যান্য মানবাধিকার কর্মীদের সঙ্গে আটক করা হয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত ইরানি কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

নরওয়ে-ভিত্তিক নোবেল কমিটি এক বিবৃতিতে জানিয়েছে, আজকে নার্গেস মোহাম্মদীকে গ্রেপ্তার আমাদের গভীরভাবে উদ্বিগ্ন করেছে। কমিটি ইরানি কর্তৃপক্ষকে অবিলম্বে তার অবস্থান স্পষ্ট করা, নিরাপত্তা ও শারীরিক অখণ্ডতা নিশ্চিত করা এবং তাকে নিঃশর্ত মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে।

ইরানে নারী নির্যাতনের বিরুদ্ধে সংগ্রাম এবং মানবাধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য ২০২৩ সালে নার্গেস মোহাম্মদীকে নোবেল শান্তি পুরস্কার প্রদান করা হয়।

২০২১ সাল থেকে তিনি তেহরানের কুখ্যাত এভিন কারাগারে বন্দী ছিলেন। চলতি বছরের ডিসেম্বর মাসে চিকিৎসাজনিত কারণে তাকে তিন সপ্তাহের জন্য সাময়িক মুক্তি দেওয়া হয়েছিল। তার কারাগারে ফেরার কথা থাকলেও, তার আগেই নতুন করে গ্রেপ্তারের খবর আসে।

নার্গেস মোহাম্মদীর স্বামী তাগি রহমানি বলেন, তারা নার্গেসকে গ্রেপ্তার করেছে। এই কাজ মানবাধিকার আইনের পরিপন্থী এবং এটি একধরনের প্রতিশোধমূলক পদক্ষেপ।

তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে ইরানে দমন-পীড়ন বেড়ে যাওয়ায় এই গ্রেপ্তার বিশেষভাবে উদ্বেগজনক।

সম্প্রতি টাইম ম্যাগাজিনে লেখা এক নিবন্ধে মোহাম্মদী অভিযোগ করেন, ইরানি রাষ্ট্র নাগরিকদের ব্যক্তিগত ও জনজীবনের প্রতিটি ক্ষেত্রে নিয়ন্ত্রণ আরোপ করছে। তিনি লেখেন, নজরদারি, সেন্সরশিপ, নির্বিচারে গ্রেপ্তার, নির্যাতন এবং সহিংসতার স্থায়ী হুমকি মানুষের শান্তি ধ্বংস করছে।

নোবেল কমিটির ভাষ্য অনুযায়ী, মোহাম্মদী তার আইনজীবীদের মাধ্যমে সতর্ক করেছিলেন যে, তাকে হুমকি দেওয়া হচ্ছে যেন তিনি গণতন্ত্র, মানবাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে আন্তর্জাতিক পর্যায়ে কথা বলা বন্ধ করেন।

দীর্ঘদিন ধরে তিনি বাধ্যতামূলক হিজাব পরতে অস্বীকৃতি জানিয়ে আসছেন এবং দেশজুড়ে সহকর্মীদের সঙ্গে সাক্ষাৎ চালিয়ে যাচ্ছেন।

নার্গেস ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, তার জীবদ্দশায় নার্গেস মোহাম্মদীকে অন্তত ১৩ বার গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে মোট ৩৬ বছরেরও বেশি কারাদণ্ড ও ১৫৪ দফা বেত্রাঘাতের সাজা দেওয়া হয়েছে।

Tags: নার্গেস মোহাম্মদী
Previous Post

ট্রাম্পের হস্তক্ষেপে থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্ত যুদ্ধবিরতি

Next Post

ভিসা আবেদন ফি ১ লাখ ডলার: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ২০ অঙ্গরাজ্যের মামলা

Next Post
ডোনাল্ড ট্রাম্পের ছবি, তিনি ভাবুক অবস্থায় বসে আছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ভিসা আবেদন ফি ১ লাখ ডলার: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ২০ অঙ্গরাজ্যের মামলা

নৌবাহিনী জাহাজ সমুদ্রের মধ্যে চলাচল করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চীন থেকে ইরানগামী জাহাজ আটক যুক্তরাষ্ট্রের, সামরিক সরঞ্জাম জব্দ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT