চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গর্তে পড়ে নিহত শিশুর জানাজায় হাজারো মানুষের ঢল

আবুসালেহ ফাত্তাহ by আবুসালেহ ফাত্তাহ
12:10 অপরাহ্ন 12, ডিসেম্বর 2025
in - সেমি লিড, জনপদ, রাজশাহী
A A
শিশুর জানাজায় হাজারো মানুষ উপস্থিত, শোকের ছায়া. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: প্রতিনিধি

গভীর নলকূপের গর্তে পড়ে গিয়ে শিশু সাজিদের মৃত্যুতে রাজশাহীর কোয়েলহাট পূর্বপাড়া গ্রামের বাতাস ভারী হয়ে আছে। ‘কোয়েলহাট পূর্বপাড়া নিবাসি রাকিব উদ্দীনের দুই বছরের শিশু সন্তান সাজিদ মারা গেছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় নেককিড়ি কবরস্থানের সামনের ফাঁকা মাঠে জানাজা শেষে নেককিড়ি কবরস্থানে তাকে দাফন করা হবে’- মসজিদের মাইকে এই আহ্বানে শিশুটির জানাজায় অংশ নেয় প্রায় পুরো গ্রাম, এমন দৃশ্য কখনও দেখেনি গ্রামবাসী।

শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল থেকেই গ্রামের বহু মানুষ গায়ে পাঞ্জাবি জড়িয়ে মাথায় টুপি দিয়ে সাজিদের বাড়িতে এসে একবার দেখতে চায় সেই নিষ্পাপ মুখটা, যে মুখে প্রতিদিন হাসি ছিল, আজ সেখানে নিস্তব্ধতা। জানাজার মাঠে মানুষের ঢল নামে সকালেই। গ্রামের বৃদ্ধ থেকে শুরু করে স্কুলপড়ুয়া ছেলেরা সবার চোখ ছিল ভেজা।

সাজিদের ছোট্ট দেহটি যখন সাদা কাপড়ে মোড়ানো অবস্থায় আনা হলো, তখন কান্নার রোল পড়ে গেল চারপাশে। তার মা-বারবার ছুটে আসতে চাইছিলেন- করছেন আহাজারি। লোকজন ধরে রেখেছিল তাকে, কিন্তু কান্না থামাতে পারেনি কেউ।

জানাজার নামাজের ইমামতি করেন, কাজী মাওলানা মিজানুর রহমান। ইমাম সাহেব জানাজা শেষে যখন তাকবির দিলেন, মানুষ মোনাজাতের জন্য হাত তুললো। হাজারো কণ্ঠে দোয়া অনুষ্ঠিত হলো। সবাই সাজিদের মাগফিরাতের জন্য দোয়া করেন। একই সঙ্গে তার পরিবারকে আল্লাহ ধৈর্য্য ধরার তৌফিক দান করেন এমন দোয়াও সবাই করেছেন।

জানাজা শেষে সাজিদের ছোট্ট দেহটা যখন কবর শোয়ানো হলো তখনও স্বজনদের চোখের পানি আর গ্রামবাসীর দোয়ার ধ্বনি শোনা যায় চারপাশে।

এরআগে বুধবার (১০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পাচন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে সাজিদ গভীর নলকূপের গর্তে পড়ে নিখোঁজ হয়। ফায়ার সার্ভিসের সদস্যরা ৪০ ফুট মাটি খনন করে ৩২ ঘণ্টা পর শিশুটিকে উদ্ধার করে। এরপর তানোর উপজেলা রাজশাহী অফিস স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Tags: জানাজারাজশাহী
Previous Post

৩য় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিরোধে পিছু হঠতে বাধ্য হয় পাকিস্তানিরা

Next Post

‘থার্ড টার্মিনাল নির্মাণে আওয়ামী লীগ কারিগরি বিবেচনায় মহাপাপ করেছে’

Next Post
বাংলাদেশের একজন ব্যক্তি, চেয়ারে বসে, গ্লাস ও পেনের পাশে, পটভূমিতে ফুলের ফুলদানি।. Channel i News - চ্যানেল আই নিউজ

‘থার্ড টার্মিনাল নির্মাণে আওয়ামী লীগ কারিগরি বিবেচনায় মহাপাপ করেছে’

আসিফ মাহমুদ ঢাকার একটি পার্কে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা-১০ আসন থেকে নির্বাচনে লড়বেন আসিফ মাহমুদ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT