চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গুগলের জেমিনি ৩’র সঙ্গে প্রতিযোগিতা করতে মুক্ত হলো জিপিটি ৫.২

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:54 পূর্বাহ্ন 12, ডিসেম্বর 2025
in - সেমি লিড, তথ্যপ্রযুক্তি
A A
OpenAI GPT 5.2 এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তা ও দর্শক. Channel i News - চ্যানেল আই নিউজ

ওপেনএআই গুগলের জেমিনি ৩ এর সাথে প্রতিযোগিতায় এগিয়ে থাকতে ‘কোড রেড’ উদ্যোগের পর দ্রুত উন্নয়ন প্রক্রিয়া ত্বরান্বিত করে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে তাদের নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল জিপিটি ৫.২।

রয়টার্স জানিয়েছে, বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) একটি বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, নতুন এই সংস্করণে সাধারণ বুদ্ধিমত্তা, কোডিং সক্ষমতা এবং দীর্ঘ প্রেক্ষাপট বিশ্লেষণের ক্ষমতা উল্লেখযোগ্যভাবে উন্নত করা হয়েছে। ডিসেম্বরের শুরুর দিকে সিইও স্যাম অল্টম্যান অভ্যন্তরীণভাবে কোড রেড ঘোষণা করে অপ্রয়োজনীয় প্রকল্প স্থগিত করেন।

বিভিন্ন দলকে জিপিটি ৫.২ উন্নয়নে মনোযোগ দেওয়ার নির্দেশ দেন তিনি। এর লক্ষ্য ছিল গুগলের জেমিনি ৩ এর সক্ষমতার সঙ্গে প্রতিযোগিতা করা। ওপেনএআই বলছে, জিপিটি ৫.২ আগের যেকোনো সংস্করণের তুলনায় ব্যবহারকারীদের আরও বেশি অর্থনৈতিক মূল্য দিতে সক্ষম হবে। এটি স্প্রেডশিট তৈরি, প্রেজেন্টেশন বানানো এবং জটিল বহু-ধাপের কাজ সম্পন্ন করার ক্ষেত্রে আরও দক্ষ।

গুগল গত নভেম্বরে তাদের জেমিনি ৩ উন্মোচন করে এবং বিভিন্ন শিল্পমান সূচকে এর অগ্রসর অবস্থান তুলে ধরে। বৃহস্পতিবার সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে অল্টম্যান বলেন, জেমিনি ৩ আমাদের আশঙ্কার তুলনায় আমাদের মেট্রিকসের ওপর কম প্রভাব ফেলেছে।

এই বিষয়ে গুগল এখনো কোনো মন্তব্য জানায়নি। এদিকে ডিজনি জানিয়েছে, তারা ওপেনএআই এর জন্য ১ বিলিয়ন ডলার বিনিয়োগ করছে। ওপেনএআইকে তারা স্টার ওয়ার্স, পিক্সার ও মার্ভেলসহ তাদের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজির চরিত্রগুলো সোরার এআই ভিডিও জেনারেটরে ব্যবহারের অনুমতি দেবে।

মাইক্রোসফট সমর্থিত ওপেনএআই জানিয়েছে, তারা আপাতত জিপিটি ৫.১, জিপিটি ৫ বা জিপিটি ৪.১ সরিয়ে নেওয়ার কোনো পরিকল্পনা করছে না। নতুন জিপিটি ৫.২ মডেল বৃহস্পতিবার থেকেই ধাপে ধাপে চ্যাটজিপিটিতে যুক্ত করা শুরু হয়েছে, বিশেষত পেইড প্ল্যান ব্যবহারকারীদের জন্য।

Tags: ওপেনএআইগুগলজেমিনি
Previous Post

ডিগ্রি ছাড়াই এআই খাতে ক্যারিয়ার! তরুণদের জন্য চার পরামর্শ

Next Post

জাপানে আবারও শক্তিশালী ভূমিকম্প, সুনামির সতর্কতা

Next Post
জাপানে শক্তিশালী ভূমিকম্পের কারণে সড়ক ধসে পড়েছে, সুনামির সতর্কতা জারি. Channel i News - চ্যানেল আই নিউজ

জাপানে আবারও শক্তিশালী ভূমিকম্প, সুনামির সতর্কতা

ময়লাবাহী গাড়ি রাস্তার পাশে দাঁড়িয়ে আছে, ঢাকায় দুর্ঘটনা. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে ময়লাবাহী গাড়ির ধাক্কায় দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT