চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুড়িগ্রামে শীতের তীব্রতায় স্থবির জনজীবন, তাপমাত্রা ১০ ডিগ্রিতে

শ্যামল ভৌমিক by শ্যামল ভৌমিক
6:20 অপরাহ্ন 11, ডিসেম্বর 2025
in কুড়িগ্রাম, জনপদ, পরিবেশ
A A
কুড়িগ্রামে ঘন কুয়াশার মধ্যে এক ব্যক্তি রিকশা চালাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 0;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 19;

কুড়িগ্রামে শীত ও ঠান্ডার তীব্রতা কয়েকদিন ধরে বাড়তে থাকায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। রাত থেকে সকাল পর্যন্ত শীতল বাতাসে মানুষের কাঁপুনি বাড়ছে। দিনের বেলা সূর্যের দেখা মিললেও ঠান্ডার দাপটে পাওয়া যাচ্ছে না কাঙ্ক্ষিত উষ্ণতা।

কুড়িগ্রাম রাজারহাট আবহাওয়া ও কৃষি পর্যবেক্ষণাগারের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন চরাঞ্চলের দরিদ্র ও খেটে খাওয়া মানুষ।

এদিকে আবহাওয়া বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, বর্তমান অবস্থায় কুয়াশা আরও বাড়বে এবং তাপমাত্রা ধীরে ধীরে কমতে পারে।

কুড়িগ্রাম পৌর শহরের কলেজপাড়া এলাকার বাসিন্দা আলামিন মিয়া (৫০), জসিম উদ্দিন (৪৫) ও আব্দুল জলিল (৬০) জানান, টানা শীতে দৈনন্দিন কাজকর্ম ব্যাহত হচ্ছে। বিশেষ করে দিনমজুররা বিপাকে পড়েছেন সবচেয়ে বেশি।

যাত্রাপুর ইউনিয়নের দিনমজুর আকবর হোসেন (৫৫) বলেন, শীতের কারণে সকালে কাজে যেতে দেরি হয়। হাত-পা ঠান্ডায় জমে আসে। কিন্তু কাজ না করলে তো পেট চলবে না।

নুনখাওয়া ইউনিয়নের বাসিন্দা জাহিদুল ইসলাম (৫০) জানান, এবার ঠান্ডা অনেক বেশি। ছেলে-মেয়ে নিয়ে খুব কষ্টে আছি। এখনো কেউ কম্বল দেয়নি।

একই এলাকার হামিদুল ইসলাম (৫৬) বলেন, ঠান্ডায় কাজ করতে গেলে হাত-পা জ্বালা করে, ঠিকমতো কাজই করতে পারি না।

শীতজনিত রোগে আক্রান্তদের সংখ্যাও ধীরে ধীরে বাড়ছে। কুড়িগ্রাম সদর হাসপাতালে সন্তানের চিকিৎসা নিতে আসা রবিউল ইসলাম (৪০) বলেন, ছেলের কয়েক দিন ধরে জ্বর-সর্দি। তাই ডাক্তার দেখাতে এনেছি।

তবে কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. স্বপ্নন কুমার বিশ্বাস জানান, শীতজনিত রোগীর সংখ্যা এখনও তেমন না বাড়লেও সাবধান থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। তিনি বলেন, যেসব রোগী আসছেন তারা আউটডোর থেকে চিকিৎসা নিচ্ছেন।

জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ জানান, শীতবস্ত্র বিতরণের তালিকা প্রস্তুত হয়েছে। খুব শিগগিরই জেলার শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ শুরু হবে।

Tags: কুয়াশাশীত
Previous Post

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি

Next Post

দাতার শুক্রাণুতে ক্যান্সারের জিন, ঝুঁকিতে প্রায় ২০০ শিশু

Next Post
বিজ্ঞানী ল্যাবরেটরিতে গবেষণা করছেন, মাইক্রোস্কোপের মাধ্যমে পরীক্ষা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দাতার শুক্রাণুতে ক্যান্সারের জিন, ঝুঁকিতে প্রায় ২০০ শিশু

বাংলাদেশের হাইকোর্ট ভবন, দেশের বিচার বিভাগের গুরুত্বপূর্ণ কেন্দ্র. Channel i News - চ্যানেল আই নিউজ

হাইকোর্টের রায়: জোট হলেও ভোট করতে হবে নিজ দলের প্রতীকে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT