চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হকি বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা বাংলাদেশের আমিরুল

যুব হকি বিশ্বআসর ২০২৫

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:12 পূর্বাহ্ন 11, ডিসেম্বর 2025
in অন্যান্য খেলা, স্পোর্টস
A A
বাংলাদেশের আমিরুল হকি বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা. Channel i News - চ্যানেল আই নিউজ

অনূর্ধ্ব-২১ হকি বিশ্বকাপে চ্যালেঞ্জার ট্রফি জিতেছে বাংলাদেশ যুব দল। ছেলেদের বৈশ্বিক আসরে এটি লাল-সবুজদের সর্বোচ্চ সাফল্য। সাফল্যের মুকুটে যুক্ত হল আরও একটি পালক। আসরে ৬ ম্যাচে পাঁচ হ্যাটট্রিক করে বাংলাদেশের আমিরুর ইসলাম জিতেছেন বিশ্বআসরটিতে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার।

ছয় ম্যাচে পাঁচ হ্যাটট্রিক, যার মাঝে এক ম্যাচে পাঁচ গোলসহ মোট ১৮ গোল করেছেন আমিরুল। অস্ট্রিয়াকে হারিয়ে চ্যালেঞ্জার ট্রফি জেতা ম্যাচে পঞ্চম হ্যাটট্রিকের তিনটি গোলই এসেছিল পেনাল্টি কর্নার থেকে। গ্রুপপর্ব এবং স্থান নির্ধারণীর সেমিফাইনালে সাউথ কোরিয়ার বিপক্ষে দুই ম্যাচে দুই হ্যাটট্রিক করেছিলেন আমিরুল।

আসরের প্রথম হ্যাটট্রিকটি করেছিলেন অস্ট্রেলিয়ার বিপক্ষে, ম্যাচে হেরেছিল বাংলাদেশ। তার তিনটি গোলই এসেছিল পেনাল্টি কর্নার থেকে। তৃতীয় ম্যাচে ফ্রান্সের কাছে ৩-২ গোলে হেরছিল দল। ম্যাচে একটি গোল করেছিলেন আমিরুল। ওমানের বিপক্ষে তৃতীয় হ্যাটট্রিকটি করেন তিনি। সেদিন হ্যাটট্রিকসহ ৫ গোল করেছিলেন উঠতি তারকা, যার মধ্যে চারটিই এসেছিল পেনাল্টি কর্নার থেকে।

জুনিয়র হকি বিশ্বকাপে জার্মানি ও স্পেনের ফাইনাল দিয়ে আসরের পর্দা নেমেছে বুধবার চেন্নাইয়ে। ফাইনালে নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতার পর জার্মানি ৩-২ গোলের পেনাল্টি শটে শিরোপা জিতে নেয়। যুব বিশ্বকাপে জার্মানির এটি রেকর্ড অষ্টম শিরোপা।

আসরে তৃতীয় হয়েছে স্বাগতিক ভারত। তারা ৪-২ গোল ব্যবধানে আর্জেন্টিনাকে হারিয়ে ব্রোঞ্জপদক জিতেছে। ফাইনালের পর ইন্টারন্যাশনাল হকি ফেডারেশনের কর্তারা আমিরুলের হাতে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার তুলে দেন।

Tags: আমিরুলজার্মানিবাংলাদেশভারতযুব বিশ্বকাপলিড স্পোর্টসস্পেনহকি
Previous Post

ইংল্যান্ডের ক্লাবে যোগ দিলেন বাংলাদেশ জার্সিতে খেলা তানিল সালিক

Next Post

সন্ধ্যায় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা

Next Post
নির্বাচন ভবনের ছবি, ঢাকা, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

সন্ধ্যায় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা

বাংলাদেশে দুই দফা ভূমিকম্পের সময় সজাগ থাকুন, জরুরি প্রস্তুতি নিন. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে পাঁচ মিনিটের ব্যবধানে দুই দফা ভূমিকম্প

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT