চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচনের তফসিল বিষয়ে রাষ্ট্রপতিকে জানাতে বঙ্গভবনে সিইসি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:04 অপরাহ্ন 10, ডিসেম্বর 2025
in বাংলাদেশ
A A
চ্যানেল আই অনলাইন সংবাদে নির্বাচনের তফসিল বিষয়ে রাষ্ট্রপতিকে জানাতে বঙ্গভবনে সিইসি।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাষ্ট্রপতিকে তফসিল সংক্রান্ত অগ্রগতি জানাতে বঙ্গভবনে গেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের পাঁচ সদস্য।

বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১১টায় কমিশনাররা নিজেদের মধ্যে বৈঠক করেন। এরপর সকাল ১১টা ৪০ মিনিটে আগারগাঁওয়ের নির্বাচন ভবন থেকে তারা বঙ্গভবনের উদ্দেশে রওনা দেন। দুপুর সাড়ে ১২টায় রাষ্ট্রপতির সঙ্গে তাদের সৌজন্য সাক্ষাৎ নির্ধারিত রয়েছে, যা তফসিল ঘোষণার আগে গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা।

৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর দায়িত্ব পাওয়া নাসির কমিশন এবার প্রথমবারের মতো বড় নির্বাচনী আয়োজন করতে যাচ্ছে। নির্বাচনের সার্বিক প্রস্তুতি ও পরিকল্পনা রাষ্ট্রপতিকে অবহিত করার পর জাতির উদ্দেশে ভাষণে তফসিল ঘোষণা করতে পারেন সিইসি। ধারণা করা হচ্ছে, আগামী ১২ ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।

রেওয়াজ অনুযায়ী তফসিল ঘোষণার আগে সব প্রস্তুতি রাষ্ট্রপতিকে জানিয়ে থাকে নির্বাচন কমিশন। এরপর সিইসি বিটিভি ও বেতারে ভাষণ দিয়ে ভোটের তফসিল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। বুধবার বিকেলে নির্বাচন ভবনে সিইসির সেই ভাষণ রেকর্ড করার কথা রয়েছে। তফসিল আজ সন্ধ্যায় বা বৃহস্পতিবার ঘোষণা হতে পারে। ইতোমধ্যে নির্বাচন ভবন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

আসন্ন নির্বাচনে নতুন করে যুক্ত হয়েছে পোস্টাল ভোটিং ব্যবস্থা। পাশাপাশি গণভোটে প্রবাসী নিবন্ধিত ভোটাররাও ভোট দিতে পারবেন।

এ ছাড়া প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে বৈঠক করে সার্বিক অগ্রগতি উপস্থাপন করেছে ইসি।

এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশনের অন্যান্য সদস্য হলেন,  আব্দুর রহমানেল মাছউদ, তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার এবং আবুল ফজল মো. সানাউল্লাহ। নির্বাচন কমিশন সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন আখতার আহমেদ।

Tags: এ এম এম নাসির উদ্দিনপ্রধান নির্বাচন কমিশনাররাষ্ট্রপতিসিইসি
Previous Post

ক্ষমা চাইলেন তারেক রহমান

Next Post

বছরের সর্বোচ্চ আয় করা বলিউডের ১০ সিনেমা

Next Post
চ্যানেল আই অনলাইন: বলিউডের জনপ্রিয় সিনেমার ছবি ও তারকার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বছরের সর্বোচ্চ আয় করা বলিউডের ১০ সিনেমা

নাহিদ ইসলামের সংবাদ সম্মেলনে বক্তব্য প্রদান. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি-জামায়াতের সঙ্গে জোট প্রশ্নে যে বার্তা নাহিদ ইসলামের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT