চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের গার্মেন্ট শ্রমিকদের সাশ্রয়ী চোখের পরীক্ষা ও চশমা প্রদান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:09 অপরাহ্ন 09, ডিসেম্বর 2025
in - সেমি লিড, স্বাস্থ্য
A A
গার্মেন্ট শ্রমিকদের জন্য চোখের পরীক্ষা ও চশমা প্রদান অনুষ্ঠানে অংশগ্রহণকারী ব্যক্তিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য স্বচ্ছ দৃষ্টি নিশ্চিত করতে ভিশনস্প্রিং এবং বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) এর মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। রাজধানীর উত্তরার বিজিএমইএ কমপ্লেক্সে এ চুক্তি স্বাক্ষর হয়।

এই চুক্তির আওতায়, বিজিএমইএ সদস্য কারখানাগুলোতে এক বছরের মধ্যে ৫০ হাজার শ্রমিকের চোখের পরীক্ষা করবে ভিশনস্প্রিং। যেসব শ্রমিকের চশমার প্রয়োজন হবে (রিডিং গ্লাস ও প্রেসক্রিপশন উভয় ধরনের) তাদেরকে চশমা প্রদান করা হবে। নির্ধারিত লক্ষ্যমাত্রা সফলভাবে অর্জনের পর ভিশনস্প্রিং ও বিজিএমইএ’র যৌথ উদ্যোগে এ কর্মসূচি ধীরে ধীরে পুরো তৈরি পোশাক (আরএমজি) খাতে সম্প্রসারিত করা হবে।

বাংলাদেশের তৈরি পোশাক খাতে বর্তমানে প্রায় ৪০ লাখেরও বেশি শ্রমিক কাজ করছেন, যাদের অধিকাংশকেই ক্ষুদ্র ও সূক্ষ্ম কাজ করতে হয় দীর্ঘ সময় ধরে। কিন্তু অনেক শ্রমিকই না জেনেই চোখের ঝাপসা দৃষ্টিজনিত সমস্যায় ভুগছেন, যা উৎপাদনশীলতা কমিয়ে দেয়, কর্মস্থলে ঝুঁকি বাড়ায় এবং দীর্ঘমেয়াদে চোখের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। ভিশনস্প্রিং-এর বৈশ্বিক তথ্য থেকে জানা যায়, চোখের দৃষ্টি সংশোধনের সরাসরি প্রভাব পড়ে কর্মক্ষমতা এবং আয়ের ওপর। ভিশনস্প্রিং পরিচালিত দুটি ভিন্ন জরিপের ফলাফলে দেখা গেছে, শুধুমাত্র চশমা ব্যবহারে শ্রমিকদের উৎপাদনশীলতা ২২–৩২ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে এবং দৃষ্টি সংশোধনের পর তাদের আয় গড়ে ৩৩ দশমিক ৪ শতাংশ পর্যন্ত বেড়েছে।

স্বাক্ষর অনুষ্ঠানে বিজিএমইএ’র সভাপতি ও রাইজিং ফ্যাশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ হাসান খান বলেন, “আমাদের শ্রমিকদের জন্য চোখের স্ক্রিনিং সেবা নিয়ে আসায় আমরা ভিশনস্প্রিংকে ধন্যবাদ জানাই। স্বচ্ছ দৃষ্টি মানে নিরাপদ ও বেশি উৎপাদনশীল শ্রমিক। আমরা চাই প্রাথমিক অবস্থায়ই চোখের সমস্যা শনাক্ত হোক, যাতে তাদের দৃষ্টিশক্তি রক্ষা পায়।’’

অনুষ্ঠানে ভিশনস্প্রিং বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মিশা মাজহাবীন বলেন, “বাংলাদেশে আমরা ইতোমধ্যে বিভিন্ন কর্মক্ষেত্রে, বিশেষ করে তৈরি পোশাক কারখানায় প্রায় অর্ধ মিলিয়ন (পাঁচ লাখের কাছাকাছি) শ্রমিকের চোখের পরীক্ষা করেছি এবং তাদের মধ্যে ৩০ শতাংশের বেশি শ্রমিকের চশমার প্রয়োজন ছিল এবং তারা চশমা পেয়েছেন। আমরা আরও বেশি কারখানায় এ সেবা পৌঁছে দিতে চাই। বিজিএমইএ তাদের শ্রমিকদের কল্যাণে যে উদ্যোগ নিয়ে সামনে এসেছে, তা সত্যিই অনুপ্রেরণাদায়ক।”

২০০১ সাল থেকে ভিশনস্প্রিং নিম্ন আয়ের মানুষদের জন্য সাশ্রয়ী মূল্যে চশমা পৌঁছে দিতে কাজ করছে। কর্মস্থল, শিক্ষাপ্রতিষ্ঠান ও বিভিন্ন কমিউনিটিতে সরাসরি চোখের পরীক্ষা ও চশমা সরবরাহের মাধ্যমে প্রতিষ্ঠানটি লাখো মানুষের কাছে পৌঁছেছে। বিভিন্ন খাতে তাদের এসব সহযোগিতা শ্রমিকদের সুস্বাস্থ্য ও উৎপাদনশীলতা উভয়ই বাড়াতে সহায়ক ভূমিকা রাখছে।

Tags: গার্মেন্ট শ্রমিকবিজিএমইএভিশনস্প্রিং
Previous Post

পোস্টাল ভোট: ৭ দেশের প্রবাসীদের ঠিকানা সংশোধনের সময় বৃদ্ধি

Next Post

সাজিদ হত্যার বিচার চেয়ে ইবিতে মানববন্ধন ও শিক্ষকদের সংহতি

Next Post
ইবিতে মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষকদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সাজিদ হত্যার বিচার চেয়ে ইবিতে মানববন্ধন ও শিক্ষকদের সংহতি

হাসনাত আবদুল্লাহ নিহতের ঘটনায় দায়ীদের সর্বোচ্চ শাস্তির দাবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আবু সাঈদ হত্যায় দায়ীদের সর্বোচ্চ শাস্তি চাইলেন হাসনাত আবদুল্লাহ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT