চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আজ রোকেয়া দিবস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:05 পূর্বাহ্ন 09, ডিসেম্বর 2025
in - সেমি লিড, বাংলাদেশ
A A
রোকেয়া দিবসের স্মরণে নারী মুক্তিযোদ্ধার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের ১৪৪তম জন্ম ও ৯২তম মৃত্যুবার্ষিকী আজ। রোকেয়া দিবস–২০২৫ উপলক্ষে দেশজুড়ে নানা কর্মসূচি পালন করা হচ্ছে। এই বছরের প্রতিপাদ্য ‘নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি।’

আজ ৯ ডিসেম্বর মঙ্গলবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত কেন্দ্রীয় অনুষ্ঠানে চারজন বিশিষ্ট নারীকে রোকেয়া পদক প্রদান করা হবে। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে নারীশিক্ষা, নারী অধিকার, মানবাধিকার এবং নারী জাগরণ ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ পদক এই দেওয়া হয়।

এ বছর রোকেয়া পদক পেয়েছেন- রুভানা রাকিব (নারীশিক্ষা-গবেষণা), কল্পনা আক্তার (নারী অধিকার-শ্রম অধিকার), নাবিলা ইদ্রিস (মানবাধিকার) এবং ঋতুপর্ণা চাকমা (নারী জাগরণ-ক্রীড়া)। জাতীয় পুরস্কার সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি তাদের নাম চূড়ান্তভাবে সুপারিশ করে।

নারী জাগরণের পথিকৃৎ রোকেয়া সাখাওয়াত হোসেন ১৮৮০ সালের ৯ ডিসেম্বর রংপুরের মিঠাপুকুরের পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন। তখনকার সমাজে নারীশিক্ষা প্রায় নিষিদ্ধ ছিল। তবুও পরিবারের অগোচরে বড় ভাইয়ের কাছে উর্দু, বাংলা, আরবি ও ফারসি শেখেন তিনি। স্বামী সৈয়দ সাখাওয়াত হোসেনের সহায়তায় তিনি নারী শিক্ষার প্রসারে সক্রিয় ভূমিকা রাখেন এবং প্রতিষ্ঠা করেন নারী শিক্ষাপ্রতিষ্ঠান।

তার উল্লেখযোগ্য রচনা- মতিচূর, সুলতানার স্বপ্ন, পদ্মরাগ, অবরোধবাসিনী- যেখানে তিনি নারী স্বাধীনতা, শিক্ষার প্রয়োজনীয়তা এবং সমাজ সংস্কারের বিষয়গুলো তুলে ধরেছেন। ২০০৪ সালে বিবিসি বাংলার সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জরিপে তিনি ষষ্ঠ স্থান অর্জন করেন।

নারী মুক্তি, শিক্ষা বিস্তার ও সমঅধিকারের ক্ষেত্রে রোকেয়া সাখাওয়াত হোসেনের অবদান আজো অনুপ্রেরণার উৎস। তার আদর্শকে সামনে রেখে নারীর মর্যাদা ও নিরাপত্তা প্রতিষ্ঠার অঙ্গীকারে পালিত হচ্ছে এবারের রোকেয়া দিবস।

Tags: রোকেয়া দিবস
Previous Post

আবু সাঈদ হত্যা মামলায় ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন হাসনাত আবদুল্লাহ

Next Post

আজ আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস

Next Post
দুর্নীতির বিরুদ্ধে শপথ ও সচেতনতা বার্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

আজ আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস

ঢাকার আকাশে ধোঁয়া ও কুয়াশার স্তর, তাপমাত্রা কমে ১৭ ডিগ্রি. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে তাপমাত্রা নেমে ১৭ ডিগ্রি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT