চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর্জেন্টাইন ক্লাবের বিপক্ষে ড্র করেছে বাংলাদেশের দল

লাতিন বাংলা সুপার কাপ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:26 অপরাহ্ন 08, ডিসেম্বর 2025
in ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ ফুটবল দল আন্তর্জাতিক ম্যাচে খেলছে, দর্শকরা স্টেডিয়ামে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

লাতিন বাংলা সুপার কাপে আর্জেন্টাইন ক্লাব অ্যাথলেটিকো শার্লোনের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশের রেড গ্রিন ফিউচার স্টারস দল। মো. মানিকের গোলে প্রথমার্ধে এগিয়ে গিয়েছিল স্বাগতিকরা। পরে অ্যাথলেটিকো গোল করে সমতায় আসে।

ঢাকা জাতীয় স্টেডিয়ামে শার্লোনের বিপক্ষে প্রথমে আক্রমণে ওঠে বাংলাদেশ। অতিথি গোলকিপার সে যাত্রায় ঠেকিয়ে দেন বাংলাদেশের দলকে। ১৪ মিনিটে ক্যাসপার হক একক প্রচেষ্টায় মাঝমাঠ থেকে বল নিয়ে যান শার্লোনের ডি বক্সে। পরে ওয়ান টু ওয়ান পাস, সেখান থেকে ডি বক্সে ফাঁকায় বল পেয়ে দলকে এগিয়ে মো. মানিক।

১৮ মিনিটে ভালো একটি আক্রমণ করেছিল অ্যাথলেটিকো শার্লোন। কর্নার আদায় করে নেয়া ক্লাবটি প্রায় গোলের দেখা পেয়ে যাচ্ছিল। ক্যাসপার হকের দৃঢ়তায় সে যাত্রায় বেঁচে যায় রেড গ্রিন ফিউচার স্টারস। ৩১ মিনিটে আবারও গোল করেন মানিক। সেটি অফসাইডে বাতিল হয়ে যায়। পরে মানিক আরও একটি সুযোগ পান ডি বক্সের মধ্যে। সেটি গোলবারের অনেক উপর দিয়ে মারেন। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা।

বিরতির পর নেমেই সমতায় আসে আর্জেন্টাইন ক্লাবটি। গোল করেন শার্লোনের অ্যালান সারমিয়েন্টো, ১-১ সমতা তখন। ৭৪ মিনিটে হাতাহাতি করে বাংলাদেশের হাবিব রেদওয়ান এবং আর্জেন্টিনার দুই খেলোয়াড় লাল কার্ড দেখেন। দুদলের মাঝে কিছুটা উত্তেজনা ছড়িয়ে পড়ে।

৮৬ মিনিটে ডি বক্সের কিছুটা আগে ফ্রি কিক পায় স্বাগতিকরা। সেখান থেকে নেয়া শট গোলকিপারের হাতে লেগে বঞ্চিত হয় বাংলাদেশের দলটি। অবশ্য শার্লোনের গোলকিপার কিছুটা আঘাত পান। ৯৩ মিনিটে আর্জেন্টিনার নেয়া নিশ্চিত শটের বল গোলমুখ থেকে ফেরত পাঠান হেদায়েতউল্লাহ, বেঁচে যায় স্বাগতিকরা। আর সমতায় শেষ হয় খেলা।

Tags: আর্জেন্টিনাক্যাসপারবাংলাদেশমানিকরিফাতলাতিন বাংলা সুপার কাপলিড স্পোর্টসশার্লোন
Previous Post

দেশের বাজারে কমছে পেঁয়াজের দাম, ক্রেতাদের স্বস্তি

Next Post

বিজয় দিবসে পতাকা হাতে প্যারাস্যুটিংয়ে বিশ্বরেকর্ড গড়ার প্রত্যয়

Next Post
প্যারাস্যুটিং করে পতাকা হাতে পতাকা উড়িয়ে বাংলাদেশি সেনা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিজয় দিবসে পতাকা হাতে প্যারাস্যুটিংয়ে বিশ্বরেকর্ড গড়ার প্রত্যয়

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের লোগো, বাংলাদেশে স্বাস্থ্য ও শিক্ষা বিষয়ক সংস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

১২ ডিসেম্বর পর্যন্ত কোচিং সেন্টার বন্ধ ঘোষণা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT