চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যালেঞ্জার ট্রফি জিতে বিশ্বকাপ শেষ করল বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:30 অপরাহ্ন 08, ডিসেম্বর 2025
in অন্যান্য খেলা, স্পোর্টস
A A
বাংলাদেশ চ্যাম্পিয়ন ট্রফি জিতে বিশ্বকাপের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ অনুর্ধ্ব-২১ হকি দল

অনূর্ধ্ব-২১ হকি বিশ্বকাপে চ্যালেঞ্জ ট্রফি জিতেছে বাংলাদেশ। টানটান উত্তেজনার ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে জয় তুলেছে যুবারা। স্থান নির্ধারণী ম্যাচে অস্ট্রিয়াকে ৫-৪ গোল ব্যবধানে হারিয়েছে মেহেরাব হাসান সামিনের দল। জয়ে টুর্নামেন্টে ১৭তম স্থান অর্জন করল সিগফ্রিড আইকম্যানের শিষ্যরা। আসরে ছয় ম্যাচে পঞ্চম হ্যাটট্রিকের দেখা পেয়েছেন আমিরুল ইসলাম। মোট ১৮ গোল করলেন আমিরুল, যা এ বিশ্বকাপে সর্বোচ্চ।

ভারতে মেয়র রাধাকৃষ্ণ হকি স্টেডিয়ামে বাংলাদেশের হয়ে হ্যাটট্রিক করেন আমিরুল ইসলাম এবং একটি করে গোল করেন হুজাইফা হোসেন এবং রাকিবুল হাসান। অস্ট্রিয়ার হয়ে একটি করে গোল করেন আন্দোর লোসোনসি, বেঞ্জামিন কেননার, জুলিয়ান কাইসের এবং ম্যাটিউস নিউকোয়াক।

প্রথম কোয়ার্টারে ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক খেলতে থাকে বাংলাদেশ। ১৫ মিনিটে পেনাল্টি কর্নার পায় বাংলাদেশ, দলকে লিড এনে দেন আমিরুল।

দ্বিতীয় কোয়ার্টারে ২৭ মিনিটে পেনাল্টি কর্নার থেকে ব্যবধান দ্বিগুণ করেন হোজিফা। ২-০তে এগিয়ে থেকে কোয়ার্টার শেষ করে বাংলাদেশ।

তৃতীয় কোয়ার্টারে শুরুর ৫ মিনিটের মধ্যেই স্কোরবোর্ডে তৃতীয় গোল যোগ করেন রাকিবুল। কোয়ার্টারে শেষ হওয়ার এক মিনিটে আগে ব্যবধান কমান লোসোনসি। ৩-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় যুবারা।

শেষ কোয়ার্টারে ম্যাচে ফেরার চেষ্টা করে অস্ট্রিয়া। শেষে এসে আক্রমণাত্মক খেলেন তারা। শেষ ১০ মিনিটে ৫ গোল আসে দুই দল থেকে। ৫০ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন আমিরুল। ৫১ মিনিটে অস্ট্রিয়ার দ্বিতীয় গোলটি করেন বেঞ্জামিন। ৫২ মিনিটে আবার প্রতিপক্ষের জালে বল জড়ান আমিরুল। পূর্ণ করেন আসরে নিজের পঞ্চম হ্যাটট্রিক। বাংলাদেশ এগিয়ে যায় ৫-২ ব্যবধানে। শেষের দিকে বাংলাদেশকে চেপে ধরে ইউরোপের দেশটি। ৫৬ মিনিটে গোল করেন কাইসের। ম্যাচে শেষ বাঁশি বাজার আগে অস্ট্রিয়ার চতুর্থ গোলটি করেন নিউকোয়াক।

ম্যাচ শেষে কোচ আইকম্যানকে ঘিরে উদযাপন করেন আমিরুল-রাকিবুল-সামিনরা।

Tags: অনুর্ধ্ব ২১ হকি বিশ্বকাপঅস্ট্রিয়াআমিরুলবাংলাদেশলিড স্পোর্টসহকি
Previous Post

‘নিজেকে গুছিয়ে নেয়ার চেষ্টা করছি’ ধর্মেন্দ্রর জন্মদিনে হেমা

Next Post

৪ দিন আগে চাকরি পান গৃহকর্মী, হত্যার দিন দুই ঘণ্টা ফ্ল্যাটে

Next Post
একটি পরিবারের চারজন সদস্যের ছবি, সবাই হাসিমুখে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

৪ দিন আগে চাকরি পান গৃহকর্মী, হত্যার দিন দুই ঘণ্টা ফ্ল্যাটে

Bangladeshi police and officials investigating a crime scene in Mohammapur. Channel i News - চ্যানেল আই নিউজ

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যাকাণ্ড: কেন সন্দেহের তীর গৃহপরিচারিকার দিকে?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT