চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্টার সিনেপ্লেক্সের দৃষ্টিতে বছর সেরা ৫ সিনেমা

ফিরে দেখা ২০২৫

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:09 অপরাহ্ন 08, ডিসেম্বর 2025
in বিনোদন
A A
বাংলাদেশের শীর্ষ সিনেমা স্টার সিনেপ্লেক্সের ২০২৩ সালের সেরা ৫ সিনেমার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

রুচিশীল দর্শকদের পছন্দের শীর্ষে থাকা স্টার সিনেপ্লেক্স শুধু হলিউড সিনেমার জন্যই নয়, বরং বাংলা সিনেমার জন্যও আধুনিক মঞ্চ হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছে। করোনা পরবর্তী সময়ে বাংলা সিনেমার জনপ্রিয়তা বিশেষভাবে বেড়েছে। গত তিন/চার বছরে মুক্তির আগে টিকেট বুকিং, রেকর্ড শো এবং টিকিটের জন্য দর্শকদের উন্মাদনা—সবই প্রমাণ করছে দর্শকদের আগ্রহ।

বাংলা সিনেমাকে দর্শকপ্রিয় করে তোলার পেছনে স্টার সিনেপ্লেক্সের অবদান অপরিসীম। আধুনিক প্রযুক্তি, আরামদায়ক পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করে পরিবারসহ দর্শকরা সিনেমা উপভোগ করতে আগ্রহী হচ্ছেন। করোনা পরবর্তী সময়ে দর্শকদের আগ্রহ দ্বিগুণ হয়েছে, এবং অনেক নির্মাতা এখন সিনেপ্লেক্সে প্রদর্শনের লক্ষ্য ধরে সিনেমা বানাচ্ছেন। সবচেয়ে ইতিবাচক দিক হলো, সিনেপ্লেক্সে প্রদর্শিত সিনেমাগুলোর আয়ের স্বচ্ছতা প্রযোজক ও নির্মাতাদের বড় বাজেটের কাজ করতে উৎসাহিত করছে।

চলুন এক নজরে দেখি, ২০২৫ সালে স্টার সিনেপ্লেক্সে কোন বাংলা সিনেমাগুলো সবচেয়ে বেশি আয় করেছে।

বরবাদ
পরিচালনা: মেহেদী হাসান হৃদয়

এ বছরের ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘বরবাদ’। রিয়েল এনার্জি প্রডাকশনের শাহরিন সুমি এবং আজিম হারুনের প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেন মেহেদী হাসান হৃদয়। ঢাকাই সিনেমার সবচেয়ে বড় তারকা শাকিব খান অভিনীত এই সিনেমায় তার বিপরীতে দ্বিতীয়বারের মতো অভিনয় করেন কলকাতার ইধিকা পাল। এছাড়াও এই সিনেমায় দেখা গেছে মিশা সওদাগর, ইন্তেখাব দিনার ও যিশু সেনগুপ্তর মতো অভিনেতাকে। মুক্তির পর দেশ ও বিদেশে ‘বাংলা সিনেমার বেঞ্চমার্ক’ তৈরি করে এই সিনেমা। এর গান সংলাপগুলো মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ে।

চলতি বছর স্টার সিনেপ্লেক্সে ব্যবসায়িক সফলতা, দর্শক চাহিদা ও গ্রহণযোগ্যতায় এক নম্বর সিনেমার তালিকায় রেখেছে বলে জানিয়েছে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।

তাণ্ডব
পরিচালনা: রায়হান রাফী

চলতি বছর ঈদুল আজহায় মুক্তি পেয়েছিল শাহরিয়ার শাকিল প্রযোজিত রায়হান রাফী পরিচালিত ‘তাণ্ডব’। এই ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন জয়া আহসান, আফজাল হোসেন, শহিদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, সাবিলা নূর প্রমুখ। টান টান উত্তেজনা আর থ্রিলার অ্যাকশন ধাঁচের ‘তাণ্ডব’-কে স্টার সিনেপ্লেক্স ব্যবসায়িক সফলতা, দর্শক চাহিদা ও গ্রহণযোগ্যতায় দ্বিতীয় অবস্থানে রেখেছে।

উৎসব
পরিচালনা: তানিম নূর

তানিম নূরের পরিচালনা ও প্রযোজনায় ‘উৎসব’ মুক্তি পেয়েছিল ঈদুল আজহায়। গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন জাহিদ হাসান, সৌম্য জ্যোতি, সাদিয়া আয়মান। অতিথি চরিত্রে ছিলেন আফসানা মিমি, চঞ্চল চৌধুরী, জয়া আহসান, অপি করিম, সুনেরাহসহ অনেকেই। প্রায় দুমাস ধরে সিনেমাটি স্টার সিনেপ্লেক্সে প্রদর্শিত হয়। পাশাপাশি ‘ওভারসিস মার্কেট’ থেকে বেশ সাফল্য অর্জন করে ‘উৎসব’। স্টার সিনেপ্লেক্সে ব্যবসায়িক সফলতা, দর্শক চাহিদা ও গ্রহণযোগ্যতায় ‘উৎসব’কে  তৃতীয় অবস্থানে রেখেছে।

দাগী
পরিচালনা: শিহাব শাহীন

শাহরিয়ার শাকিলের প্রযোজনায় শিহাব শাহীনের পরিচালনায় নির্মিত সিনেমা ‘দাগী’। এতে গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন আফরান নিশো ও তমা মির্জা। এছাড়াও রাশেদ মামুন অপু, সুনেরাহর অভিনয়ও মানুষ প্রশংসা করে। চলতি বছর ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তির পর সাফল্য পায়। স্টার সিনেপ্লেক্সে ব্যবসায়িক সফলতা, দর্শক চাহিদা ও গ্রহণযোগ্যতায় ‘দাগী’-কে চতুর্থ অবস্থানে রেখেছে।

জংলি
পরিচালনা: এম রাহিম

জাহিদ হাসান অভির প্রযোজনায় এম রাহিমের পরিচালনায় ‘জংলি’ মুক্তি পেয়েছিল এ বছরের ঈদুল ফিতরে। গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন সিয়াম আহমেদ, বুবলী, নৈঋতা। ঈদে সীমিত সংখ্যক শো নিয়ে মুক্তি পেলেও দর্শকদের চাহিদার কারণে শো সংখ্যা ধীরে ধীরে বাড়তে থাকে। ফ্যামিলি দর্শকদের মধ্যে সিনেমাটি জনপ্রিয়তা অর্জন করে। স্টার সিনেপ্লেক্সে ব্যবসায়িক সফলতা, দর্শক চাহিদা ও গ্রহণযোগ্যতায় ‘জংলি’-কে পঞ্চম অবস্থানে রেখেছে।

Tags: আফরান নিশোউৎসবজলিতাণ্ডবদাগীফিরে দেখা ২০২৫বছর শেষে ২০২৫বরবাদলিড বিনোদনশাকিব খানসালতামামি ২০২৫সিয়াম আহমেদ
Previous Post

পুলিশের ঊর্ধ্বতন ২২ কর্মকর্তাকে বদলি

Next Post

আওয়ামী সাবেক মন্ত্রী-উপদেষ্টাদের মানবতাবিরোধী অপরাধের তদন্ত প্রতিবেদন ৯ ফেব্রুয়ারি

Next Post
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বোর্ডের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী সাবেক মন্ত্রী-উপদেষ্টাদের মানবতাবিরোধী অপরাধের তদন্ত প্রতিবেদন ৯ ফেব্রুয়ারি

থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে ব্যাপক যানজট ও নিরাপত্তা চৌকির দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে ভয়াবহ সংঘর্ষ, পালাচ্ছে হাজারো মানুষ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT