চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নিজেকে গুছিয়ে নেয়ার চেষ্টা করছি’ ধর্মেন্দ্রর জন্মদিনে হেমা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:07 অপরাহ্ন 08, ডিসেম্বর 2025
in বিনোদন
A A
ধর্মেন্দ্রর জন্মদিনে হেমা সঙ্গে ছবি, উচ্ছ্বাস প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

গেল ২৪ নভেম্বর বলিউড হারিয়েছে এক অনন্য কিংবদন্তী ধর্মেন্দ্রকে। প্রায় ছয় দশকের অভিনয় জীবনে যিনি ‘শোলে’ থেকে ‘চুপকে চুপকে’, ‘গুড্ডি’ থেকে শুরু করে সাম্প্রতিক ‘রকি ওর রানি কি প্রেম কাহানি’ এবং ‘তেরি বাতো মে অ্যায়সা উলঝা জিয়া’র মত একের পর এক ছবিতে অভিনয় করে গেছেন। বর্ষীয়ান সেই অভিনেতার প্রয়াণের ঠিক দুই সপ্তাহ পরেই এল তার জন্মদিন।

সোমবার (৮ ডিসেম্বর) ধর্মেন্দ্রর ৯০তম জন্মদিন। আর এদিনেই আবেগে ভেঙে পড়লেন তার জীবনসঙ্গী, অভিনেত্রী ও সাংসদ হেমা মালিনী।

ধর্মেন্দ্রকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল হ্যান্ডেল এক্স এ হেমা মালিনী লেখেন, “ধরমজি। হ্যাপি বার্থডে, আমার হৃদয়” সঙ্গে একটি লাল হৃদয়ের ইমোজি। সংক্ষিপ্ত শব্দে বলা সেই অনুভূতির গভীরতা কিন্তু ছিল প্রবল।

পরের লাইনগুলিতেই স্পষ্ট হয়ে ওঠে তার শোকের ভার। ধর্মেন্দ্রর প্রয়াণের পর কেটে যাওয়া দিনগুলির কথা উল্লেখ করে হেমা লেখেন, “তুমি আমাকে ভেঙে দিয়ে চলে যাওয়ার পর দু’সপ্তাহেরও বেশি সময় পেরিয়ে গেছে। ধীরে ধীরে নিজেকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি, জীবনটাকে নতুন করে জোড়া লাগানোর চেষ্টা করছি এই বিশ্বাস নিয়ে যে তুমি আত্মারূপে সব সময় আমার সঙ্গেই থাকবে।”

স্বামীকে হারানোর কষ্টের মাঝেও অতীতের আনন্দময় স্মৃতিই যে তার সবচেয়ে বড় আশ্রয়, সেটাও খোলাখুলি স্বীকার করেছেন হেমা মালিনী। তিনি লেখেন, “আমাদের একসঙ্গে কাটানো আনন্দের মুহূর্তগুলো কোনওদিন মুছে যাবে না। সেগুলো বারবার মনে করলেই এক অদ্ভুত শান্তি আর সুখ পাই।”

সেই স্মৃতির মধ্যেই ফিরে তাকান তাদের পারিবারিক জীবনের দিকে। ধর্মেন্দ্রর সঙ্গে কাটানো বছরগুলির জন্য ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে হেমা লেখেন, “আমাদের দু’টি সুন্দর মেয়ের জন্য আমি কৃতজ্ঞ, যারা আমাদের একে অপরের প্রতি ভালোবাসাকে আরও দৃঢ় করেছে। এই সব সুন্দর, সুখের স্মৃতি আজীবন আমার হৃদয়ে থেকে যাবে।”

বার্তার শেষে ধর্মেন্দ্রর প্রতি তার প্রার্থনাও জানিয়েছেন হেমা মালিনী। জন্মদিনে প্রয়াত অভিনেতার জন্য ঈশ্বরের কাছে শান্তি ও আনন্দের প্রার্থনা করে তিনি লেখেন, “তোমার নম্রতা, মানবিকতা আর চওড়া হৃদয়ের জন্য তুমি যে শান্তি ও সুখের অধিকারী, ঈশ্বর যেন তা তোমাকে দান করেন।” পোস্টের সঙ্গে ভাগ করে নিয়েছেন তারা একসঙ্গে কাটানো কিছু হাসিমুখের মুহূর্তের ছবি, সেই সুখী ‘একসঙ্গে থাকা’ সময়ের নিঃশব্দ প্রমাণ।

ধর্মেন্দ্রর চলে যাওয়া শুধু তার পরিবারের জন্য নয়, বলিউডের জন্যও এক গভীর শূন্যতা। আর সেই শূন্যতার মধ্যেই আজ, জন্মদিনে, ভালবাসা আর স্মৃতির আলোয় তাঁকে আবার একবার ছুঁয়ে রাখলেন হেমা মালিনী।  নীরবে, দৃঢ়ভাবে, গভীর শ্রদ্ধায়।- টাইমস নাউ 

Tags: ৯০তম জন্মদিনকিংবদন্তিধর্মেন্দ্রহেমা মালিনী
Previous Post

সীমান্ত সংঘাতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে শিশুর নিরাপত্তাকে: ইউনিসেফ

Next Post

চ্যালেঞ্জার ট্রফি জিতে বিশ্বকাপ শেষ করল বাংলাদেশ

Next Post
বাংলাদেশ চ্যাম্পিয়ন ট্রফি জিতে বিশ্বকাপের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যালেঞ্জার ট্রফি জিতে বিশ্বকাপ শেষ করল বাংলাদেশ

একটি পরিবারের চারজন সদস্যের ছবি, সবাই হাসিমুখে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

৪ দিন আগে চাকরি পান গৃহকর্মী, হত্যার দিন দুই ঘণ্টা ফ্ল্যাটে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT