চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধর্মের ট্যাবলেট বিক্রি করে জনগণের সাথে প্রতারণা করছে একটি দল: সালাহউদ্দিন আহমদ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:25 অপরাহ্ন 08, ডিসেম্বর 2025
in - সেমি লিড, রাজনীতি
A A
সালাহউদ্দিন নির্বাচনী রোডম্যাপে জাতির প্রত্যাশা পূরণ নিয়ে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, যে দলের কোন নীতি-আদর্শ নেই, কোন পরিকল্পনা নেই, শুধু ধর্মের নামে একটি ট্যাবলেট বিক্রি করে জনগণের সঙ্গে প্রতারণার পরিকল্পনা করছে। জনগণ তাদের চিহ্নিত করে মুখোশ উন্মোচন করেছে। 

আজ সোমবার ৮ ডিসেম্বর রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ‘বিএনপির দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচিতে এসব কথা বলেন সালাহউদ্দিন আহমদ।

সালাহউদ্দিন আহমদ বলেন, আমরা দেশের মানুষের কাছে সমর্থন চাই। ভোট চাই। জনগণ আমাদের কাছে কী চায়, তা তো আমাদের দিতে হবে। আমরা তো কেবল ধর্মের একটি ট্যাবলেট বিক্রি করতে চাই না। জনগণের কল্যাণের জন্য অর্থনৈতিক মুক্তিতে আমাদের পরিকল্পনা কী আছে সেটা জনগণের সামনে রাখা।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, যারা বিনা কষ্টে যমুনায় যেতে চাচ্ছেন। সেটার বাস স্টেশন কোথায় তা আগে জেনে নেবেন। জনগণ এগুলো বোঝে। আমার ধর্ম ব্যবসায়ী বন্ধুরা বলছেন, তাদের ভোট দিলেই তরতরিয়ে জান্নাতে চলে যাবেন। তার আগে ইহকালে কীভাবে চলবে এ নিয়ে কোনো বক্তব্য নেই।

সালাহউদ্দিন আহমদ বলেন, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যিনি প্রতিষ্ঠা করেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক জন্ম থেকে তার শাহাদাত পর্যন্ত এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনীতিতে পদার্পণ থেকে আমাদের অহংকার, আমাদের তারুণ্যের অহংকার, আমাদের নেতা তারেক রহমানের রাজনৈতিক সংগ্রামের ইতিহাস।

বিএনপির এই নেতা আরও বলেন, দেশের স্বাধীনতার ঘোষণা করেছিলেন আমাদের দলের প্রতিষ্ঠাতা ও তৎকালীন মেজর জিয়াউর রহমান। তিনি ১৯৭৫ সালের প্রায় ছিনতাইকৃত গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছেন সিপাহী-জনতার বিপ্লবের মাধ্যমে। এরপর ১৯৭৯ সালে প্রাতিষ্ঠানিকভাবে (সংবিধানের) চতুর্থ সংশোধনী বাতিল করে পঞ্চম সংশোধনীর মধ্য দিয়ে এদেশের বহু দলীয় গণতন্ত্রের প্রচলন করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বাংলাদেশের মূল ভিত্তি রচনা হয়েছে সেদিন। সেদিন বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা হয়েছে।

Tags: সালাহউদ্দিন আহমদ
Previous Post

যে কাণ্ডে বিতর্কের মুখে নেহা কক্কর

Next Post

আসিফের কটাক্ষের জবাবে যা বললেন ক্ষুব্ধ সানী

Next Post
সানি ও আসিফের কটাক্ষের জবাবে মুখোমুখি দুইজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

আসিফের কটাক্ষের জবাবে যা বললেন ক্ষুব্ধ সানী

জুভেন্টাসের টিম বাসে পাথর ছুঁড়েছে, রাতের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

জুভেন্টাসের টিম বাসে পাথর ছুঁড়ল কারা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT