চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বক্স অফিসে ঝড়, তিন দিনে কত আয় করলো ‘ধুরন্ধর’?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:45 অপরাহ্ন 08, ডিসেম্বর 2025
in বিনোদন
A A
অন্ধকারে sunglasses পরা পুরুষের ছবি, লম্বা চুল ও দাড়ি সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

বক্স অফিসে ঝড় তুলেছে রণবীর সিংয়ের বলিউড সিনেমা ‘ধুরন্ধর’। শুক্রবার (৫ ডিসেম্বর) মুক্তির পর মাত্র তিন দিনেই ১০০ কোটির ঘরে প্রবেশ করেছে সিনেমাটি।

সমালোচকদের পূর্বাভাস ভুল প্রমাণ করে দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে এই অ্যাকশন থ্রিলার।

সিনেমার আয় বিশ্লেষণকারী সংস্থা সাচনিল্কের প্রতিবেদন অনুযায়ী, মুক্তির তৃতীয় দিনে অর্থাৎ রবিবার সিনেমাটি আয় করেছে ৪৩ কোটি রুপি। এর ফলে ভারতে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ১০৩ কোটি রুপি।

এর আগে শুক্রবার ২৮ কোটি রুপির ব্যবসা দিয়ে যাত্রা শুরু করেছিল ‘ধুরন্ধর’। শনিবার তার পরিমাণ বেড়ে দাঁড়ায় ৩২ কোটি রুপিতে। ফলে লাফিয়ে লাফিয়ে যে সিনেমাটির আয় বাড়ছে তা আর বলার অপেক্ষা রাখে না। এছাড়াও বিশ্বব্যাপী ছবিটির আয় দাড়িয়েছে ১৩৫ কোটি রুপি।

ভারতীয় গণমাধ্যমের খবর, বড় শহরগুলোর পাশাপাশি মফস্বল এলাকাগুলোতেও সিনেমাটি দেখার জন্য দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

আয় বিশ্লেষকরা আগে সিনেমাটির অগ্রিম বুকিং নিয়ে কিছুটা সংশয় প্রকাশ করলেও বর্তমান সাফল্যে তারা উচ্ছ্বসিত। সামাজিক মাধ্যমে এক আয় বিশ্লেষক জানিয়েছেন, শনিবার থেকেই ‘ধুরন্ধর’ অপ্রতিরোধ্য গতিতে ছুটছে। রবিবার সিনেমাটি সাম্প্রতিক সময়ের যেকোনো সিনেমার তুলনায় একদিনে সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়েছে।

‘ধুরন্ধর’ সিনেমায় রণবীর সিংকে দেখা গেছে একজন নির্ভীক সেনা কর্মকর্তার চরিত্রে, যিনি চারজন ভয়ংকর সন্ত্রাসীর বিরুদ্ধে লড়াই করেন। সামাজিক মাধ্যমে রণবীরের চরিত্রটি নিয়ে ব্যাপক জল্পনা চললেও সেন্সর বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে এটি একটি কাল্পনিক চরিত্র।

Tags: 'ধুরন্ধর'বলিউড সিনেমারণবীররণবীর সিংসিনেমা
Previous Post

হয়রানি কোনো লিঙ্গ চেনে না: নারী-পুরুষ উভয়ই সমানভাবে ঝুঁকিতে

Next Post

১৭ সুপারহিট ছবি, শত জনপ্রিয় গান—তবুও নেই স্বীকৃতি!

Next Post
প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা ও অভিনেতা ছবি, বাংলা সিনেমার পরিচিত মুখ. Channel i News - চ্যানেল আই নিউজ

১৭ সুপারহিট ছবি, শত জনপ্রিয় গান—তবুও নেই স্বীকৃতি!

বাংলাদেশ যুব দলের খেলোয়াড় আরহাম অস্ট্রেলিয়া জার্সিতে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের যুব দলে খেলা আরহাম ডাক পেলেন অস্ট্রেলিয়া জার্সিতে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT