চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আনুষ্ঠানিকভাবে সব সংস্করণকে বিদায় বলিনি: সাকিব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:51 পূর্বাহ্ন 08, ডিসেম্বর 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার সাকিব আল হাসান হাসিমুখে মাঠে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

সাকিব আল হাসান দীর্ঘদিন বাংলাদেশের হয়ে বিশ্ব ক্রিকেটে শাসন করেছেন। গতবছর দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর কিছুটা বেকায়দায় পড়েছেন। গতবছরই ভারতে সিরিজের পর দেশের মাটিতে খেলে অবসরের কথা বলেছিলেন সাদা পোশাক থেকে। সেই সুযোগ হয়নি, নির্বাচকরা আর তাকে দলে ডাকেননি।

এরপর দেশেই ফেরা হয়নি সাকিবের। বিভিন্ন দেশের ঘরোয়া টি-টুয়েন্টি ফ্র্যাঞ্চাইজি আসরগুলোতে খেলছেন তিনি। এমুহূর্তে খেলছেন সংযুক্ত আরব আমিরাতের পেশাদার টি-টুয়েন্টি লিগ আইএলটি-২০তে। সেখানে এক পডকাস্টে হরেক বিষয়ে কথা বলেছেন বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার। জানিয়েছেন, আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জার্সিতে ক্রিকেটের কোন সংস্করণ থেকেই অবসর গ্রহণ করেননি।

অবসর নিয়ে ভাবনায় সাকিব বলেছেন, ‘আমি আনুষ্ঠানিকভাবে সব সংস্করণ থেকে অবসর গ্রহণ করিনি। প্রথমবার এটা আপনার সাথে বললাম। আমার পরিকল্পনা বাংলাদেশে ফিরে যাওয়া, একটি পূর্ণাঙ্গ সিরিজে ওয়ানডে, টেস্ট এবং টি-টুয়েন্টি খেলা এবং অবসর গ্রহণ করা।’

‘মানে, এক সিরিজে সব সংস্করণ থেকে অবসর। সুতরাং এটা হতে পারে টি-টুয়েন্টি, ওয়ানডে এবং টেস্ট অথবা টেস্ট, ওয়ানডে এবং টি-টুয়েন্টি। যাই হোক, আমি ঠিক আছি, কিন্তু পুরো একটা সিরিজ খেলতে চাই এবং অবসর নিতে চাই। আমি এটাই চাই।’

২০২৪ সালের মে’র পর আর দেশে আসতে পারেননি সাকিব। বিগত সরকারের পতনের পর তার নামে হত্যা মামলাও হয়েছে। কানপুরে গতবছর বাংলাদেশের সফরে সিরিজের দ্বিতীয় টেস্টটি হয়ে আছে জাতীয় দল জার্সিতে তার শেষ ম্যাচ।

Tags: পাকিস্তানবাংলাদেশবিসিবিভারতলিড স্পোর্টসসাকিব
Previous Post

অনেকটা ‘ইচ্ছে করেই’ ত্রুটিযুক্ত বোলিং অ্যাকশনে ছিলেন সাকিব

Next Post

দেশে ফিরতে পারবেন, এখনও এমন ‘আশা’ রাখেন সাকিব

Next Post
সাকিব আল হাসান ব্যাট হাতে ব্যাটিং করছেন, বাংলাদেশ ক্রিকেটার. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে ফিরতে পারবেন, এখনও এমন ‘আশা’ রাখেন সাকিব

রোহিঙ্গা শরণার্থীরা কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে যাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গাদের সহায়তায় যুক্তরাজ্য-কাতারের মিলিয়ন ডলারের অনুদান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT