চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনেকটা ‘ইচ্ছে করেই’ ত্রুটিযুক্ত বোলিং অ্যাকশনে ছিলেন সাকিব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:08 পূর্বাহ্ন 08, ডিসেম্বর 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশি ক্রিকেটার সাকিব ত্রুটিযুক্ত বোলিং অ্যাকশনে বল ছুঁড়ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সাকিব আল হাসান

রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ার্ড বিফোর উইকেট সাক্ষাৎকারে এসেছিলেন সাকিব আল হাসান। কথা বলেছেন বোলিং অ্যাকশনের বিষয়ে ও আবারও জাতীয় দল জার্সিতে খেলবেন কিনা। এক পর্যায়ে জানান, ২০২৪ সালে সারের হয়ে ইংলিশ কাউন্টি খেলতে গিয়ে কিছুটা উদ্দেশ্যপ্রণোদিতভাবেই ত্রুটিযুক্ত বোলিং অ্যাকশন ব্যবহার করেছিলেন। ফলে সবরকম ক্রিকেট থেকে বোলিংয়ের উপর স্থগিতাদেশ আসে সাকিবের উপরে।

২০২৪ সালের সেপ্টেম্বরে কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে একমাত্র চারদিনের ম্যাচে খেলতে নেমেছিলেন সাকিব। ম্যাচে আম্পায়াররা তার বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন। পরে লফবরা ইউনিভার্সিটিতে সেবছর ডিসেম্বরে বোলিং অ্যাকশন শোধরানোর পরীক্ষা দেন, এবং অ্যাকশন অবৈধ প্রমাণিত হয়। পরে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড তাকে সবধরনের প্রতিযোগিতায় বোলিং থেকে নিষিদ্ধ করে। আইসিসির নিয়ম অনুযায়ী, নিষেধাজ্ঞা আন্তর্জাতিক ক্রিকেটেও স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হয়ে যায়।

বিয়ার্ড বিফোর উইকেট সাক্ষাৎকারে সাকিব বলেছেন, ‘আমি এটা কিছুটা ইচ্ছে করেই করেছিলাম, কারণ ওই ম্যাচে ৭০ ওভারের বেশি বোলিং করেছি। আমার ক্যারিয়ারে কোন টেস্ট ম্যাচেও ৭০ ওভার বল করিনি। সারের হয়ে টনটনে সমারসেটের বিরুদ্ধে চারদিনের ম্যাচ খেলছিলাম। আমি খুব ক্লান্ত ছিলাম।’

‘পাকিস্তানে পরপর দুটি টেস্ট খেলেছি। সিরিজটা জিতেই সেই চারদিনের ম্যাচ খেলতে যাই। আম্পায়ার অন্তত আমাকে সেসময় সতর্ক করতে পারতেন, ভেবেছিলাম করবেন। নিয়ম আছে সেটার, তাদের অধিকারও ছিল। আমিও আর অভিযোগ করিনি।’

‘আমি পরীক্ষা দিতে গেলাম, ফেল করলাম। পরে নিজের পরীক্ষা দেখলাম। বুঝলাম কী কী সমস্যা হচ্ছে। এরপর দুই সপ্তাহ অনুশীলন করি, আবার সারেতে ফিরে যাই। তারা আমাকে সাহায্য করেছিল। দুটি সেশন করেই দেখি সব ঠিক হয়ে গেছে। মনে হল এটা তো খুব সহজ।’

গত মৌসুমে সাকিব সারের হয়ে মাত্র এক ম্যাচ খেলেছিলেন। মোট ৬৩.২ ওভার বল করেন এবং ৯ উইকেট নেন। প্রথম ইনিংসে ৩৩.৫ ওভার এবং দ্বিতীয় ইনিংসে ২৯.৩ ওভার করেন। পরে তৃতীয় বোলিং পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আবারও ম্যাচ বোলিংয়ের অনুমতি পান। এরমধ্যে তিনি চেন্নাইয়ে দ্বিতীয় পরীক্ষায়ও ফেল করেছিলেন, যার ফলে বিসিবি নির্বাচকরা তাকে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বিবেচনা করেননি বলেছিলেন। যদিও সেসময় বোর্ড জানিয়েছিল, ব্যাটার হিসেবে তিনি দেশীয় ও আন্তর্জাতিক সব ফরম্যাটেই খেলতে পারবেন।

Tags: ইংল্যান্ডইসিবিবাংলাদেশবিসিবিলিড স্পোর্টসসাকিব
Previous Post

প্রথমবার ফুটসাল বিশ্বকাপ জিতল ব্রাজিলের মেয়েরা

Next Post

আনুষ্ঠানিকভাবে সব সংস্করণকে বিদায় বলিনি: সাকিব

Next Post
বাংলাদেশ ক্রিকেটার সাকিব আল হাসান হাসিমুখে মাঠে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

আনুষ্ঠানিকভাবে সব সংস্করণকে বিদায় বলিনি: সাকিব

সাকিব আল হাসান ব্যাট হাতে ব্যাটিং করছেন, বাংলাদেশ ক্রিকেটার. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে ফিরতে পারবেন, এখনও এমন ‘আশা’ রাখেন সাকিব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT