চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৩ দাবিতে আগারগাঁওয়ে মোবাইল ফোন ব্যবসায়ীদের সড়ক অবরোধ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:36 অপরাহ্ন 07, ডিসেম্বর 2025
in - সেমি লিড, বাংলাদেশ
A A
আগারগাঁওয়ে মোবাইল ফোন ব্যবসায়ীদের সড়ক অবরোধের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার (এনইআইআর) সংস্কার, সিন্ডিকেট প্রথা বাতিল এবং সবার জন্য মোবাইল ফোন আমদানির সুযোগ উন্মুক্ত করার দাবিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবন ঘেরাও করে অবস্থান কর্মসূচি পালন করছেন মোবাইল ব্যবসায়ীরা।

রোববার (৭ ডিসেম্বর) সকাল ১০টার দিকে ‘বাংলাদেশ মোবাইল বিজনেস কমিউনিটি’র ব্যানারে রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনের সামনে জড়ো হন কয়েকশ ব্যবসায়ী। তাদের এই অবস্থান কর্মসূচির ফলে ভবন সংলগ্ন সড়কের একপাশের যান চলাচল বন্ধ হয়ে যায়।

ব্যবসায়ীদের এই সংগঠনের সাধারণ সম্পাদক আবু সায়ীদ পিয়াস জানান, দাবি আদায়ের লক্ষ্যে রোববার সকাল থেকেই সারা দেশে মোবাইল ফোনের দোকান ও মার্কেট বন্ধ রাখা হয়েছে। বিটিআরসির সামনে অবস্থান নিয়ে তারা তাদের দাবিগুলো তুলে ধরছেন।

ব্যবসায়ীদের মূল দাবি ও অভিযোগ আন্দোলনরত ব্যবসায়ীদের অভিযোগ, এনইআইআর বর্তমান কাঠামোতে বাস্তবায়ন করা হলে দেশের লাখ লাখ ক্ষুদ্র ব্যবসায়ী ও তাদের পরিবার চরম আর্থিক ক্ষতির মুখে পড়বেন। তাদের মতে, নতুন এই নিয়মের ফলে কেবল একটি ‘বিশেষ গোষ্ঠী’ বা সিন্ডিকেট লাভবান হবে। অন্যদিকে, বাড়তি করের প্রভাবে সাধারণ গ্রাহক পর্যায়ে মোবাইল ফোনের দাম অহেতুক বেড়ে যাবে।

প্রেক্ষাপট বিটিআরসি ঘোষণা দিয়েছে, আগামী ১৬ ডিসেম্বর থেকে এনইআইআর বা মোবাইল ফোন নিবন্ধন প্রক্রিয়া পুরোপুরি কার্যকর করা হবে। এর মাধ্যমে প্রতিটি মোবাইল ফোন নিবন্ধনের আওতায় আসবে এবং অবৈধভাবে দেশে আনা বা অনিবন্ধিত ফোন নেটওয়ার্কে সচল থাকবে না।

অন্যদিকে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বৈধ পথে মোবাইল আমদানির শুল্কহার কমানো হয়েছে এবং প্রবাসীদের ফোন আনার ক্ষেত্রে বিশেষ সুবিধা দেওয়া হবে। তবে ব্যবসায়ীরা আমদানিতে সিন্ডিকেট ভেঙে সবার জন্য সমান সুযোগ দাবি করছেন।

Tags: আগারগাঁওএনইআইআরন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রারসড়ক অবরোধ
Previous Post

‘অজ্ঞাতপরিচয় জুলাই শহীদদের মরদেহ তুলে ডিএনএ স্যাম্পল নেওয়া হবে’

Next Post

কওমী মাদ্রাসার স্বীকৃত ডিগ্রিধারীরা কাজী হতে পারবেন: আইন উপদেষ্টা

Next Post
বাংলাদেশের একজন আইন উপদেষ্টা, হাসিমুখে ছবি তোলা।. Channel i News - চ্যানেল আই নিউজ

কওমী মাদ্রাসার স্বীকৃত ডিগ্রিধারীরা কাজী হতে পারবেন: আইন উপদেষ্টা

নিহতদের লাশ গ্রহণের জন্য পুলিশ ও স্বজনরা অপেক্ষা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

যেভাবে জুলাইয়ের অজ্ঞাত শহীদদের লাশ গ্রহণ করা যাবে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT