চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের গোয়ার নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৫

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:10 পূর্বাহ্ন 07, ডিসেম্বর 2025
in - টপ লিড নিউজ, আন্তর্জাতিক
A A
গোয়ার নাইটক্লাবে অগ্নিকাণ্ডের ছবি, আগুন ছড়িয়ে পড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের গোয়ার নাইটক্লাবে ভয়াবহ আগুন। ছবি: সংগৃহীত

ভারতের গোয়া রাজ্যের আরপোরা গ্রামের একটি জনপ্রিয় নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ২৫ জনের মৃত্যু হয়েছে। দেশটির কর্মকর্তা এবং গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রোববার (৭ ডিসেম্বর) মধ্যরাতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া জানিয়েছে, বিস্ফোরণের পর আগুন দ্রুত ছড়িয়ে পড়ে নাইটক্লাবের রান্নাঘর ও ভেতরের অংশে। ঘটনাস্থলে থাকা জরুরি সেবাকর্মীরা রাতভর উদ্ধারকাজ পরিচালনা করেন।

গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত এক বিবৃতিতে বলেছেন, গোয়ার জন্য আজ অত্যন্ত বেদনাদায়ক দিন। আরপোরার অগ্নিকাণ্ডে ২৩ জনের প্রাণহানি ঘটেছে। যারা দায়ী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে এখন বেড়ে সেই সংখ্যা হয়েছে ২৫ জনে।

মুখ্যমন্ত্রী জানান, নিহতদের মধ্যে পর্যটক এবং রান্নাঘরের কর্মী রয়েছেন। তিনজন আগুনে পুড়ে মারা গেলেও বাকিরা শ্বাসরোধ হয়ে প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে অন্তত তিনজন নারী।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা গেছে, নিচু একটি ভবন থেকে আগুনের গোলা ও ঘন কালো ধোঁয়া উঠছে, আর উদ্ধারকর্মীরা দ্রুত আহতদের নিয়ে ছুটে যাচ্ছেন জরুরি যানবাহনের দিকে।

একজন স্থানীয় নিরাপত্তারক্ষী ভারতীয় সংবাদমাধ্যমে জানান, হঠাৎ একটি প্রচণ্ড বিস্ফোরণের শব্দ পাই। পরে জানতে পারি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুন লেগেছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘটনার প্রতি গভীর শোক প্রকাশ করে এক্স-এ লিখেছেন, আরপোরার অগ্নিকাণ্ড অত্যন্ত দুঃখজনক। যারা তাদের প্রিয়জন হারিয়েছেন তাদের প্রতি সমবেদনা। আহতদের প্রতি দ্রুত সুস্থতা কামনা করেছেন তিনি।

Tags: অগ্নিকাণ্ডগোয়ানাইটক্লাবনিহত ২৩ভারত
Previous Post

ঢাকার আকাশ আংশিক মেঘলা, আবহাওয়া থাকবে শুষ্ক

Next Post

আবুধাবি গ্র্যান্ড প্রিক্সে বিগ টিকিটে বাংলাদেশি প্রবাসী জিতলেন ৮৩ লাখ টাকা

Next Post
বাংলাদেশি প্রবাসী আবুধাবি গ্র্যান্ড প্রিক্সে বড় টিকিট জিতে ৮৩ লাখ টাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

আবুধাবি গ্র্যান্ড প্রিক্সে বিগ টিকিটে বাংলাদেশি প্রবাসী জিতলেন ৮৩ লাখ টাকা

মা ও কন্যা সোশ্যাল মিডিয়া ব্যবহারে সচেতনতা আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ায় শিশুদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা, কৌশলে ব্যবহার করছে কিশোররা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT