চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২০২৬ বিশ্বকাপ: ফ্রান্স-জার্মানি-স্পেন ও ইংল্যান্ডের ম্যাচ গড়াবে যেদিন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:07 পূর্বাহ্ন 07, ডিসেম্বর 2025
in ফুটবল, স্পোর্টস
A A
স্পেন ও ফ্রান্সের ফুটবল খেলোয়াড়রা মাঠে অবস্থান করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

স্পেন ও ফ্রান্স

আগামী বছরের জুনে যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডায় গড়াতে চলেছে ২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপ। শুক্রবার রাতে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে গ্রুপপর্বের ড্র। একদিন পর শনিবার সূচি প্রকাশ করেছে ফিফা। দেখে নিন ইউরোপিয়ান চার পরাশক্তি ফ্রান্স-জার্মানি-স্পেন ও ইংল্যান্ডের সূচি।

আসন্ন আসরে ‘ই’ গ্রুপে খেলবে জার্মানি। প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ইকুয়েডর, আইভরি কোস্ট ও প্রথমবার বিশ্বমঞ্চের টিকিট কাটা দেড় লাখ মানুষের ছোট দেশ কুরাসাওকে। আসরে প্রথম ম্যাচে জার্মানি মুখোমুখি হবে কুরাসাওর বিপক্ষে।

‘এইচ’ গ্রুপে স্পেন- প্রতিপক্ষ উরুগুয়ে, সৌদি আরব ও কেপ ভার্দে। লামিন ইয়ামালরা প্রথম ম্যাচ খেলবে কেপ ভার্দের বিপক্ষে।

‘আই’ গ্রুপে ফ্রান্স প্রতিপক্ষ হিসেবে পেয়েছে নরওয়ে, সেনেগাল ও ফিফা মহাদেশীয় প্লে অফ টুর্নামেন্ট-২ থেকে আসা দল। ফিফা মহাদেশীয় প্লে অফ খেলে ইরাক, বলিভিয়া ও সুরিনামের মধ্যে কোনো একটি দল গ্রুপটিতে জায়গা করবে। গত আসরের রানার্সআপ দলটি প্রথম ম্যাচে মুখোমুখি হবে সেনেগালের।

‘এল’ গ্রুপে খেলবে ইংল্যান্ড। কেন হ্যারিকেনের দল গ্রুপপর্বে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে শক্তিশালী ক্রোয়েশিয়া, পানামা ও ঘানাকে। প্রথম ম্যাচে ইংলিশরা লড়বে ক্রোয়েশিয়ার বিপক্ষে।

একনজরে জার্মানি, স্পেন, ফ্রান্স ও ইংল্যান্ডের সূচি (যুক্তরাষ্ট্রের সময় অনুযায়ী)

জার্মানি
১৪ জুন: জার্মানি-কুরাসাও, হিউস্টন (দুপুর ১টা)
২০ জুন: জার্মানি-আইভরি কোস্ট, টরেন্টো (বিকেল ৪টা)
২৫ জুন: জার্মানি-ইকুয়েডর, নিউ জার্সি (বিকেল চারটা।

স্পেন
১৫ জুন: স্পেন-কেপ ভার্দে, আটলান্টা (দুপুর ১২টা)
২১ জুন: স্পেন-সৌদি আরব, আটলান্টা (দুপুর ১২টা)
২৬ জুন: স্পেন-উরুগুয়ে, এস্তাদিও গুয়াদালাজারা, মেক্সিকো (রাত ৮টা)

ফ্রান্স
১৬ জুন: ফ্রান্স-সেনেগাল, নিউ জার্সি (বিকেল ৩টা)
২২ জুন: ফ্রান্স-ইরাক/বলিভিয়া/সুরিনাম, ফিলাডেলফিয়া (বিকেল ৫টা)
২৬ জুন: ফ্রান্স-নরওয়ে, বোস্টন (বিকেল ৩টা)

ইংল্যান্ড
১৭ জুন: ইংল্যান্ড-ক্রোয়েশিয়া, ডালাস (বিকেল ৪টা)
২৩ জুন: ইংল্যান্ড-ঘানা, বোস্টন (বিকেল ৪টা)
২৭ জুন: ইংল্যান্ড-পানামা, নিউ জার্সি (বিকেল ৫টা)

Tags: ইংল্যান্ডজার্মানিফিফাফিফা বিশ্বকাপ-২০২৬ফ্রান্সলিড স্পোর্টসসূচিস্পেন
Previous Post

২০২৬ বিশ্বকাপ: গ্রুপপর্বে রোনালদোর পর্তুগালের ম্যাচ গড়াবে যেদিন

Next Post

২০২৬ ফুটবল বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ, দেখে নিন এক নজরে

Next Post
ফুটবল বিশ্বকাপের ম্যাচের সময়সূচি ও লোগো দেখানো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২৬ ফুটবল বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ, দেখে নিন এক নজরে

ম্যানসিটির জয়ের রাতে আর্সেনাল খেলোয়াড়রা মাঠে উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যানসিটির জয়ের রাতে হার দেখল আর্সেনাল, লিড পেয়েও ড্র লিভারপুলের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT