চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জেসাপ বাংলাদেশ-ইন্টারন্যাশনাল ল’ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের কর্মশালা অনুষ্ঠিত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:32 অপরাহ্ন 06, ডিসেম্বর 2025
in শিক্ষা
A A
জেসাপ বাংলাদেশ-ইন্টারন্যাশনাল ল' স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের কর্মশালায় বক্তা বক্তৃতা দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

জেসাপ বাংলাদেশ ও ইন্টারন্যাশনাল ল’ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (আইএলএসএ) যৌথভাবে ‘মে ইট প্লিজ দ্য কোর্ট: দ্য কেস কনসার্নিং দ্য ক্রাফট অফ জেসাপ অ্যাডভোকেসি’ শীর্ষক ষষ্ঠ জেসাপ কর্মশালার আয়োজন করেছে। কর্মশালাটি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ৫ ও ৬ ডিসেম্বর অনুষ্ঠিত হয়।

আয়োজনে সহযোগিতা করেছে মার্কিন বিচার বিভাগ–ওভারসিজ প্রসিকিউটরিয়াল ডেভেলপমেন্ট, অ্যাসিস্ট্যান্স অ্যান্ড ট্রেনিং অফিস (USDOJ–OPDAT), ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ল এবং হার্থ বাংলাদেশ।

দুই দিনব্যাপী এ কর্মশালা আইন শিক্ষার্থীদের অ্যাডভোকেসি দক্ষতা উন্নয়ন এবং ফিলিপ সি. জেসাপ ইন্টারন্যাশনাল ল’ মুট কোর্ট প্রতিযোগিতা–বাংলাদেশের ১০ম জাতীয় রাউন্ডের প্রস্তুতির উদ্দেশ্যে আয়োজন করা হয়। জেসাপ প্রতিযোগিতাকে বিশ্বব্যাপী “মুটিং ওয়ার্ল্ড কাপ” হিসেবে বিবেচনা করা হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারহাত আনোয়ার, ঢাকাস্থ মার্কিন দূতাবাসের আবাসিক আইন উপদেষ্টা সেরা সেথলিকাই, আইএলএসএ জাতীয় সমন্বয়কারী নূরান চৌধুরী এবং হার্থ বাংলাদেশের নির্বাহী পরিচালক পরব নাসের সিদ্দিক।

জেসাপ বাংলাদেশের জাতীয় প্রশাসক কে. এম. আশবারুল বারী উদ্বোধনী বক্তব্যে কর্মশালার উদ্দেশ্য ও গুরুত্ব তুলে ধরেন। অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান আয়োজকদের ধন্যবাদ জানান এবং উদ্যোগের প্রতি সার্বিক সমর্থনের আশ্বাস দেন।

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারহাত আনোয়ার বলেন, সহযোগী অংশীদার হিসেবে বিশ্ববিদ্যালয় এই আয়োজনে অংশ নিতে পেরে আনন্দিত। মার্কিন দূতাবাসের আবাসিক আইন উপদেষ্টা সেরা সেথলিকাই আইন শিক্ষার্থীদের সক্ষমতা বৃদ্ধিতে এ ধরনের কর্মশালার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।

এ বছর জেসাপের বাংলাদেশ রাউন্ডে দেশের ৫২টি আইন স্কুল অংশ নিয়েছে, যা এটিকে বিশ্বের তৃতীয় বৃহত্তম এবং দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় জাতীয় রাউন্ডে পরিণত করেছে।

Tags: কর্মশালা
Previous Post

ক্ষমতায় গেলে বেসরকারি খাতে শুক্র-শনি ছুটি ঘোষণা করব: নাসীরুদ্দীন পাটওয়ারী

Next Post

তফসিল ঘোষণা কবে, এখনো ঠিক হয়নি: ইসি সচিব

Next Post
ইসি সচিবের সাক্ষাৎকার, নির্বাচন তফসিল নিয়ে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

তফসিল ঘোষণা কবে, এখনো ঠিক হয়নি: ইসি সচিব

জাতীয় সংসদে সচিবালয় সচিবের ভাষণে বিশিষ্ট ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

সংখ্যালঘুদের নিরাপত্তায় নির্বাচনের আগে-পরে এক মাস সেনা মোতায়েনের দাবি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT