চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গ্রিভসের ডাবল সেঞ্চুরি, জয়ের আশা জাগিয়ে উইন্ডিজের ড্র

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:34 অপরাহ্ন 06, ডিসেম্বর 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে জোড়া উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউজিল্যান্ডের দেয়া ৫৩১ রানের পাহাড়সম লক্ষ্যে নেমে শুরুটা ভালো না হলেও শাই হোপ ও জাস্টিন গ্রিভসের দুর্দান্ত ব্যাটিংয়ে আশা জাগিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। শেষ দিনে সেঞ্চুরি হাঁকিয়ে হোপ ফিরলে গ্রিভস তুলে নেন ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি। ২০২ রানে অপরাজিত থেকে রোমাঞ্চ জাগিয়ে ড্র নিয়ে মাঠ ছাড়ে সফরকারী উইন্ডিজ।

সিরিজের প্রথম টেস্টে টসে জিতে নিউজিল্যান্ডকে আগে ব্যাটিংয়ে পাঠান ক্যারিবীয় অধিনায়ক রোস্টন চেজ। ৭০.৩ ওভারে কিউইরা সব উইকেট হারিয়ে ২৩১ রানের সংগ্রহ গড়ে প্রথম ইনিংসে। জবাবে ৭৫.৪ ওভারে ১৬৭ রানে উইন্ডিজ অলআউট হলে ৬৪ রানের লিড পায় টম ল্যাথামের দল। দ্বিতীয় ইনিংসে ৮ উইকেটে ৪৬৬ রানে নিউজিল্যান্ড ইনিংস ঘোষণা করে। ক্যারিবীয়দের লক্ষ্য দাঁড়ায় ৫৩১ রান। বিশাল লক্ষ্যে নেমে ১৬৩.৩ ওভারে ৬ উইকেটে ৪৫৭ রানে পঞ্চম দিনের খেলা শেষ করেছে ক্যারিবীয় দলটি।

ক্রাইস্টচার্চ টেস্টে জিততে হলে বিশ্বরেকর্ড গড়তে হতো ওয়েস্ট ইন্ডিজকে। টেস্টে নিজেদের গড়া সর্বোচ্চ ৪১৮ রান তাড়া করে জয়ের রেকর্ডটি ভাঙতে হতো তাদের। ২০০৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩ উইকেটে ৪১৮ রান তাড়া করে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ।

শনিবার ৪ উইকেটে ২১২ রান নিয়ে দিনের খেলা শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। পঞ্চম দিনে আরও ২ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে যোগ করে ২৪৫ রান। পঞ্চম উইকেট জুটিতে হোপ ও গ্রিভসের ব্যাট থেকে আসে ১৯৬ রান। সপ্তম উইকেটের জুটিতে অপরাজিত থেকে গ্রিভস ও কেমার রোচ করেন আরও ১৮০ রান।

৩৮৮ বলে ২০২ রানের ক্যারিয়ার সেরা ইনিংস খেলে ম্যাচ সেরা হয়েছেন গ্রিভস। এ যাত্রায় তিনি ১৯টি চারের মার মারেন, ছিল না কোন ছক্কা। আর ১৫ চার ও ২ ছক্কায় ২৩৩ বলে ১৪০ করে আউট হন হোপ। ২৩৩ বলে ৫৮ রানে অপরাজিত থাকেন রোচ।

নিউজিল্যান্ডের হয়ে দ্বিতীয় ইনিংসে তিন উইকেট নেন জ্যাকব ডাফি। প্রথম ইনিংসে ডাফি নেন পাঁচ উইকেট। বিপরীতে ক্যারিবীয়দের হয়ে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট পান রোচ।

Tags: ওয়েস্ট ইন্ডিজকেমার রোচচেজজ্যাকব ডাফিটম ল্যাথামনিউজিল্যান্ডলিড স্পোর্টসহোপ
Previous Post

জেদ্দায় সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি প্রবাসী গুরুতর আহত

Next Post

তালেবানের চার শীর্ষ কর্মকর্তার ওপর নতুন আর্থিক ও ভ্রমণ নিষেধাজ্ঞা অস্ট্রেলিয়ার

Next Post
নেতাকর্মীরা ইসলামী পতাকা হাতে নিয়ে রাস্তায় অবস্থান করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

তালেবানের চার শীর্ষ কর্মকর্তার ওপর নতুন আর্থিক ও ভ্রমণ নিষেধাজ্ঞা অস্ট্রেলিয়ার

বেগম খালেদা জিয়া রোববার যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা হচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

খালেদা জিয়ার লন্ডনযাত্রার প্রস্তুতি: বিকেলে ঢাকায় আসছে এয়ার অ্যাম্বুলেন্স

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT