চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চিড়িয়াখানার খাঁচা থেকে সিংহ বের হওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:45 অপরাহ্ন 05, ডিসেম্বর 2025
in - সেমি লিড, বাংলাদেশ
A A
চিড়িয়াখানার খাঁচার ভিতরে সিংহের ছবি, যেখানে সে বসে আছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় চিড়িয়াখানায় আজ শুক্রবার বিকালে খাঁচা থেকে বেরিয়ে যাওয়া সিংহটিকে চিড়িয়াখানা কর্তৃপক্ষ নিরাপদে খাঁচায় ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে। একই সঙ্গে সিংহটি কীভাবে খাঁচা থেকে বেরিয়ে এল, তা তদন্তে দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার(৫ ডিসেম্বর) রাত ৯টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘটনার পরপরই চিড়িয়াখানার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় এবং দর্শনার্থীদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় জানায়, চিড়িয়াখানা কর্তৃপক্ষ ঘটনাটিকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে। এ ঘটনায় সিংহটি কীভাবে খাঁচা থেকে বেরিয়ে এল তা তদন্তে প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মো. বয়জার রহমানের নেতৃত্বে দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে, কমিটির অপর সদস্য হলেন উপপরিচালক (খামার) মো. শরিফুল হক।

কমিটি তিন দিনের মধ্যে তদন্ত রিপোর্ট প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ানের নিকট পেশ করবেন।

বিশেষ প্রশিক্ষিত প্রাণী-ব্যবস্থাপনা দল প্রায় এক ঘণ্টার চেষ্টায় কোন প্রকার ক্ষয়ক্ষতি ছাড়াই সিংহটিকে অচেতন করে খাঁচায় প্রবেশ করায়। সিংহটির শারীরিক অবস্থা সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং পশুচিকিৎসক দল তার ওপর নিবিড় নজরদারি চালিয়ে যাচ্ছে।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ দর্শনার্থী ও গণমাধ্যমের সহযোগিতা ও উদ্বেগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে এবং ভবিষ্যতে দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে আরও কঠোর ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে।

উল্লেখ্য, চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছেন, চিড়িয়াখানা পরিদর্শন দর্শনার্থীদের জন্য সম্পূর্ণ নিরাপদ এবং স্বাভাবিক রয়েছে। নিয়মিত কার্যক্রম পূর্বের ন্যায় চলবে।

Tags: জাতীয় চিড়িয়াখানাতদন্ত কমিটি গঠন
Previous Post

খালেদা জিয়ার এন্ডোসকপি সম্পন্ন, থামানো গেছে অভ্যন্তরীণ রক্তক্ষরণ

Next Post

২০২৬ ফুটবল বিশ্বকাপের ড্র শেষ, দেখে নিন কে কোন গ্রুপে

Next Post
২০২৬ ফুটবল বিশ্বকাপের ট্রফি প্রদর্শনী, বড় অক্ষরে লেখা FIFA WORLD CUP 2026. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২৬ ফুটবল বিশ্বকাপের ড্র শেষ, দেখে নিন কে কোন গ্রুপে

নতুন মোসাদ প্রধানের সাথে বাংলাদেশের একজন সামরিক কর্মকর্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

কে এই নতুন মোসাদ প্রধান?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT