চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আরও ৩০টির বেশি দেশে ভ্রমণ নিষেধাজ্ঞা বিবেচনা করছে ট্রাম্প প্রশাসন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:50 অপরাহ্ন 05, ডিসেম্বর 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
অবসরপ্রাপ্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি, তিনি অফিসে বসে আছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্র তাদের ভ্রমণ নিষেধাজ্ঞার পরিধি আরও বিস্তৃত করতে যাচ্ছে। এই তালিকায় যুক্ত হতে পারে ৩০টিরও বেশি দেশ। এর আগে গত জুনে প্রেসিডেন্ট ট্রাম্প ১২টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করেন এবং আরও সাতটি দেশের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করেন।

বৃহস্পতিবার ৪ ডিসেম্বর ফক্স নিউজের দ্য ইংরাহাম অ্যাঙ্গেল অনুষ্ঠানে এক সাক্ষাৎকারে মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন কি শিগগিরই ভ্রমণ নিষেধাজ্ঞা তালিকা ৩২ দেশে উন্নীত করতে যাচ্ছে—এমন প্রশ্নের জবাবে একথা বলেন।

এই নিষেধাজ্ঞা ইমিগ্রান্ট ও নন–ইমিগ্রান্ট উভয় শ্রেণির ভ্রমণকারীর ওপরই প্রযোজ্য, যার ফলে পর্যটক, শিক্ষার্থী ও ব্যবসায়ীরাও এর আওতায় পড়েন। নোম বলেন, আমি সঠিক সংখ্যা বলছি না, তবে এটি ৩০ এর বেশি। প্রেসিডেন্ট আরও বেশ কিছু দেশকে পুনর্মূল্যায়ন করছেন এবং নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় সিদ্ধান্ত চূড়ান্ত হবে।

ক্রিস্টি নোম বলেন, যেসব দেশের সরকার দুর্বল বা যাদের আগত নাগরিকদের পরিচয় যাচাইয়ের সক্ষমতা নেই, সেসব দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া উচিত নয়। আগের প্রশাসন কিছু ক্ষেত্রে যথাযথ যাচাই-বাছাই ছাড়াই বিদেশিদের প্রবেশের অনুমতি দিয়েছিল।

একটি অভ্যন্তরীণ স্টেট ডিপার্টমেন্ট নথির বরাত দিয়ে রয়টার্স এর আগেই জানিয়েছিল, আরও ৩৬টি দেশকে নিষেধাজ্ঞার আওতায় আনার বিষয়টি বিবেচনায় রয়েছে ট্রাম্প প্রশাসনের। এদিকে, গত সপ্তাহে ওয়াশিংটন ডিসিতে দুই ন্যাশনাল গার্ড সদস্যকে গুলি করে হত্যার ঘটনায় নতুন করে অভিবাসন নীতি কঠোর করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

এদিকে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, প্রেসিডেন্ট বাইডেন প্রশাসনের সময় অনুমোদিত আশ্রয় আবেদন এবং ১৯টি দেশের নাগরিকদের দেওয়া গ্রিন কার্ড পুনর্মূল্যায়নের নির্দেশ দিয়েছেন ট্রাম্প।

Tags: নিষেধাজ্ঞাযুক্তরাষ্ট্র
Previous Post

জিততে গড়তে হবে রেকর্ড, লড়াই চালিয়ে যাচ্ছে উইন্ডিজ

Next Post

বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রক্রিয়ায় বিলম্ব

Next Post
বেগম খালেদা জিয়া লন্ডনে যাওয়ার জন্য প্রস্তুত, ছবি দেখুন. Channel i News - চ্যানেল আই নিউজ

বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রক্রিয়ায় বিলম্ব

ক্রিস্টিয়ানো রোনালদো ও চ্যানেল আই লোগো সহ ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

এআইতে বিনিয়োগ রোনালদোর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT