চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপ ড্র অনুষ্ঠানে উপস্থিত থাকছে যেসব দেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:01 পূর্বাহ্ন 05, ডিসেম্বর 2025
in ফুটবল, স্পোর্টস
A A
ফিফা বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ড্র এর জন্য প্রস্তুতিপর্ব. Channel i News - চ্যানেল আই নিউজ

দিন যত গড়াচ্ছে বিশ্বকাপ দরজায় কড়া নাড়ছে জোরেশোরে। চলে এসেছে ড্রয়ের ক্ষণও। লাল গালিচায় সেজেছে আসরের ড্র অনুষ্ঠানের ভেন্যু যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি সেন্টারের পার্ফমিং আর্টস ইনস্টিটিউট। যেখানে প্রথমবার ৪৮ দেশ নিয়ে হতে চলা বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে অংশ নেবে ৬৪টি দেশ। উপস্থিত থাকতে যুক্তরাষ্ট্রে গেছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়ালও।

ওয়াশিংটনে শুক্রবার বাংলাদেশ সময় রাত ১১টায় ড্র অনুষ্ঠিত হবে। ফিফা জানিয়েছে, পরেরদিন তথা শনিবার সকালে প্রকাশ করা হবে আসরের সব ম্যাচের সময়-সূচি।

ড্রতে চার পটের প্রত্যেকটিতে ১২টি করে দেশকে রাখা হয়েছে। গ্রুপ পর্বের জন্য ১২টি গ্রুপে ভাগ করা হবে চারটি করে দলকে।

ড্রতে যেসব দেশ অংশ নেবে তা ফিফার মোট সদস্যের মধ্যে ৩০ শতাংশ। এপর্যন্ত বাছাই খেলে সরাসরি বিশ্বকাপে আসা নিশ্চিত হয়েছে ৪২টি দেশের। প্লে-অফ খেলে সুযোগ থাকছে আলবেনিয়া, কসোভো, নিউ ক্যালেডেনিয়া ও সুরিনামের প্রথমবার বিশ্বকাপে খেলার।

৪৮ দেশের বিশ্বকাপে ইতিমধ্যে প্রথমবার টিকিট নিশ্চিত করেছে কেপ ভার্দে, কুরাসাও, জর্ডান ও উজবেকিস্তান। ফিফার বর্তমান র‍্যাঙ্কিংয়ে থাকা ১১ দেশের সবাই বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। র‍্যাঙ্কিংয়ে ১২তে থাকা ইতালি ও আরও ২২ দেশ খেলবে প্লে-অফ।

অনুষ্ঠানে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করা প্রতিটি দেশের প্রতিনিধিদের উপস্থিত থাকার কথা রয়েছে। গত সপ্তাহে ড্র অনুষ্ঠান ইরান বয়কটের কথা জানিয়ে সিদ্ধান্ত থেকে সরে এসেছে। তারাও উপস্থিত থাকবে ড্রতে।

Tags: কুরাসাওকেনেডি সেন্টারকেপ ভার্দেজর্ডানড্রফিফাবিশ্বকাপলিড স্পোর্টসসুরিনাম
Previous Post

রাশিয়ার জ্বালানি কিনে যুক্তরাষ্ট্র, ভারতের ওপর আপত্তি যৌক্তিক নয়: পুতিন

Next Post

খালেদা জিয়াকে ৭ ডিসেম্বর সকালে লন্ডন নেওয়া হতে পারে

Next Post
খালেদা জিয়া লন্ডন যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন, স্বাস্থ্য পরিস্থিতি বিবেচনা করে. Channel i News - চ্যানেল আই নিউজ

খালেদা জিয়াকে ৭ ডিসেম্বর সকালে লন্ডন নেওয়া হতে পারে

খালেদা জিয়া হাসপাতালে চিকিৎসাধীন, সুস্থতা কামনা করা হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনার আহ্বান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT