চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিয়ে বাড়িতে গিয়ে ‘বিড়ম্বনা’য় শাহরুখ!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:16 অপরাহ্ন 04, ডিসেম্বর 2025
in বিনোদন
A A
শাহরুখ খান বিয়ের অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে হাসিমুখে।. Channel i News - চ্যানেল আই নিউজ

বলিউড বাদশাহ শাহরুখ খান যেখানেই যান, আসর সেখানেই জমে ওঠে। হোক সেটা রুপালি পর্দা কিংবা দিল্লির কোনো অভিজাত বিয়ের অনুষ্ঠান। সম্প্রতি দিল্লির এক হাই-প্রোফাইল বিয়েতে গিয়ে এক অদ্ভুত বিড়ম্বনার মুখে পড়লেন কিং খান। এবার কনে নাকি অযৌক্তিক আবদার করে বসেন শাহরুখকে! যদিও তার জবাবও দেন বাদশা।

সম্প্রতি দিল্লির একটি অভিজাত পরিবারের বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন শাহরুখ। এই ধরনের বিয়েবাড়িতে গিয়ে সাধারণত অনুষ্ঠানে আগত অতিথিদের অভিবাদন জানান শাহরুখ। পাশাপাশি, নববিবাহিত যুগলসহ গোটা পরিবারের সঙ্গে নাচে যোগ দেন। কিন্তু, ওই বিয়ের অনুষ্ঠানে এমন ঘটনা ঘটে যে, তাতে বেশ অপ্রস্তুত হয়ে পড়েন অভিনেতা।

দেখা যায়, মঞ্চে দাঁড়িয়ে রয়েছেন কনে। তার পাশে শাহরুখ। হঠাৎই কনে অভিনেতাকে তারই অভিনয় করা একটি বিজ্ঞাপনের সংলাপ বলার জন্য অনুরোধ করে বসেন।

ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, মঞ্চে দাঁড়িয়ে কনে শাহরুখকে অনুরোধ করছেন বিমল পান মসলার সেই বিখ্যাত ট্যাগলাইনটি বলার জন্য। এমন অদ্ভুত আবদারে কিং খান ভড়কে না গিয়ে উল্টো মজার ছলে কনেকে শুনিয়ে দিলেন কড়া জবাব।

শাহরুখ স্বভাবসুলভ ভঙ্গিতে হাসতে হাসতে বলেন, ‘একবার ব্যবসায়ী লোকদের সঙ্গে ব্যবসা করলে তারা আর পিছুই ছাড়তে চান না!’’ এখানেই না থেমে কনেকে ব্যঙ্গের সুরে বলেন, ‘‘সংলাপ বললেও পয়সা নেই। যাও, বাবাকে বলো সেটা।’’ যদিও গোটাটা মজার ছলেই বলেছেন শাহরুখ।

তবে তাকে নিয়ে এই মুহূর্তে দুই দলে বিভক্ত নেটপাড়া। একদল যেমন অভিনেতার উপস্থিত বুদ্ধির প্রশংসা করছেন, তেমনই অন্য একটি অংশ শাহরুখকে এই ধরনের অনুষ্ঠানে যাওয়া থেকে বিরত থাকার উপদেশ দিয়েছেন।-ফিল্মফেয়ার 

Tags: কিং খানশাহরুখ খান
Previous Post

বছর শেষে: সবচেয়ে কম আয় করা ভারতীয় ৯ সিনেমা

Next Post

পাইলস ও কোলারেক্টাল রোগের জনসচেতনতা বৃদ্ধি বিষয়ক গোলটেবিল আলোচনা

Next Post
পাইলস ও কোলারেক্টাল রোগের জনসচেতনতা বৃদ্ধির জন্য গোলটেবিল আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

পাইলস ও কোলারেক্টাল রোগের জনসচেতনতা বৃদ্ধি বিষয়ক গোলটেবিল আলোচনা

বাংলাদেশি শিক্ষার্থীরা গ্র্যাজুয়েশন ক্যাপ ও গাউন পরে একসঙ্গে ছবি তুলছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাজ্যের একাধিক বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ-পাকিস্তানের শিক্ষার্থীদের ভর্তি আবেদন স্থগিত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT